Author: admin

ঢাবি প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। উৎসবমুখর পরিবেশে আজ সকাল থেকেই ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। সবগুলো কেন্দ্রেই দেখা গেছে ভোটারদের লম্বা লাইন। শিক্ষার্থীরা জানিয়েছেন, ভোট দিতে তাদের পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগছে। অনেকে এমন আছেন যারা আগে কখনও ভোট দেননি। তারা খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করলেও তাদের মধ্যে বিরক্তির ছাপ দেখা যায়নি। ভোট দিতে আসা এক শিক্ষার্থী জানান, সোমবার সারারাত ঘুমায়নি। ভোরের দিকে কেন্দ্রে এসেছি। সবার আগে লাইনে দাঁড়িয়েছি। জীবনের প্রথম ভোট দিয়ে খুব আনন্দিত। শিক্ষার্থীরা বলছেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এবারের…

Read More

যবিপ্রবি প্রতিনিধিঃ আল আমিন পৃথিবীজুড়ে নানা আয়োজনে পালিত হয়েছে ৩০তম বিশ্ব ফিজিওথেরাপি দিবস। এই বিশেষ দিনটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করেছে। বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) এর নেতৃত্বে দিবসটি দেশের ১২৯টি দেশে পালিত হলেও, যবিপ্রবিতে এ বছর এটি একটি বিশেষ গুরুত্ব পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ এর আয়োজনের মধ্যে ছিল র‍্যালি, স্বাস্থ্য ক্যাম্প, বৃদ্ধাশ্রমে প্রবীণদের জন্য এক্সারসাইজ সেশন, সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কার্যক্রম। দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। তিনি তার বক্তব্যে বলেন, “যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় যা…

Read More

আন্তর্জাতিক ডেস্ক পুলিশের সঙ্গে সহিংস বিক্ষোভের ঘটনায় ১৯ জনের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে নেপাল সরকার। সোমবার (৮ সেপ্টেম্বর) হাজার হাজার তরুণ-যুবক কাঠমুন্ডুতে পার্লামেন্ট ভবনের সামনে ২৬টি সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ করেন। এই বিক্ষোভে প্রায় ১০০ জনের বেশি মানুষ আহত হয়। খবর বিবিসি বিক্ষোভকারীরা বলেন, দুর্নীতি ঢাকতেই ফেসবুক ও ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত গতকালই মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে জেন জি’র দাবি মেনে নেওয়া হয়। দেশটির যোগাযোগ ও তথ্যমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। নেপালে ইনস্টাগ্রামের লাখ লাখ ফলোয়ার রয়েছে। তারা একে বিনোদন,…

Read More

বরগুনা প্রতিনিধি  শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে বরগুনা আনসার ও ভিডিপি কার্যালয়ে ১৪ দিনব্যাপী উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ ২০২৫ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ‎ ‎সোমবার (০৮ সেপ্টেম্বর) বরগুনা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে, উপজেলা আভি কর্মকর্তা আমতলী, অতিরিক্ত দায়িত্ব সদর, বরগুনা মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা কমান্ড্যান্ট উজ্জল কুমার পাল। ‎ ‎প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আনসার ও ভিডিপি শুধু নিরাপত্তা নয়, সমাজ উন্নয়ন ও সচেতনতায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রশিক্ষণের মাধ্যমে সদস্যরা বৈষম্যহীন সমাজ গঠনে আরো দায়িত্বশীল হয়ে উঠবে। প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে একজন দক্ষ স্বেচ্ছাসেবী হিসাবে…

Read More

জিয়ারত জুয়েল: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, ‘আমরা খারাপ সময় পার করছি। যে আশা ও ভরসা নিয়ে যৌবনে মুক্তিযুদ্ধ করেছিলাম, সেই আশা এবং ভরসা আজকে ধূলিসাৎ হতে চলেছে। আমি অবাক হয়েছি, মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে ১৪৪ ধারা জারি করতে হয়। এটা তো একটা রেকর্ড হয়ে রইলো। মুক্তিযোদ্ধারা একত্রিত হবে। তাদের মিটিংয়ে ১৪৪ ধারা জারি করে বন্ধ করা হয়েছে। এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। আমার মরার জন্য কোনও ভয় নেই। আমি চাই দেশের শৃঙ্খলা থাকুক। যেদিন আমরা রাস্তায় নামবো, সেদিন লাঠি না বন্দুকও কিছু করতে পারবে না।’ সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে পূর্ব ঘোষিত কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের জরুরি সমাবেশ শেষে…

Read More

বরগুনা প্রতিনিধি: অভাব-অনটন ও হতাশায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। মর্মান্তিক এই ঘটনায় এতিম হয়ে পড়েছে তার দুই কন্যাশিশু। মানবিক দায়িত্ববোধ থেকে ওই দুই এতিম শিশুকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরগুনা জেলা আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ মহিব্বুল্লাহ্ হারুন। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বরগুনা সদর উপজেলার ইটবাড়িয়া গ্রামে গিয়ে শিশুদের দায়িত্ব গ্রহণ করা হয়। এ সময় লেখাপড়ার জন্য পেনসিল, রাবার, খাতা, স্কুল ব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এবং নগদ অর্থ শিশুদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবারিয়া গ্রামে। নিহতরা হলেন, স্বপন মোল্লা (৩২) ও তার স্ত্রী আকলিমা বেগম…

Read More

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় খাবারে বিষ মিশিয়ে হত্যার অভিযোগে দাফনের ৮ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে খামিরুল ইসলাম নামে এক মৃত ব্যক্তির লাশ উত্তোলন করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) উপজেলার সাতমেড়া ইউনিয়নের রায়পাড়া কবরস্থান থেকে লাশটি উত্তোলন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে লাশটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। এ সময় পঞ্চগড় জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মাহবুবুর রহমান সুমন, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে, চলতি বছরের ১৬ জানুয়ারি খামিরুল ইসলাম চিকিৎসারত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মারা যান। পরে গত ৩…

Read More

ঝালকাঠি প্রতিনিধি ॥ এনটিভির স্টাফ রিপোর্টার, কালের কণ্ঠের ঝালকাঠি জেলা প্রতিনিধি ও নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম সবুজের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত সবুজকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। জানা যায়, ‘নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখেন ওষুধ কোম্পানির প্রতিনিধি মোহাম্মদ মহসিন’ এই শিরোনামে গত ১৯ জুন স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনার পর থেকেই মহসিন সাংবাদিক কে এম সবুজের ওপর ক্ষিপ্ত ছিল। মহসিন ও তাঁর সহযোগী রাশেদ খান মিঠুর নেতৃত্বে নলছিটি চায়না মাঠের উত্তর পাশে সরকারি জমিতে অবৈধ…

Read More

বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি বরিশালের বানারীপাড়া উপজেলার মলুহার গ্রামে জায়গা-জমি নিয়ে বিরোধ চরম আকার ধারণ করেছে। থানায় অভিযোগের ভিত্তিতে শালিসি চলমান থাকা স্বত্বেও গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারি সংঘটিত হয়েছে ৷ মারামারির ঘটনায় তারা একপক্ষ অপর পক্ষকে দোষারোপ করে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। বাদী(সংখ্যালঘু) পক্ষের অভিযোগ : সংখ্যালঘু পরিবারের কর্তাব্যক্তি শুনীল বালি বলেন আমি আমার বাপ-দাদার সম্পত্তি সুপারি পাড়তে গেছি আমার বাপ-দাদার সুপারি এখন পাড়তে দেবে না। এখন আমারে বোস্তা-বিডা লইয়া ভারত চইল্লা যাইতে কয়, আমাদের ভারত পাডাইয়া দেবে। আমাগো বোলে কোনো জায়গা-জমি নাই এই কথা বলে পা পাছাইয়া একটা বাড়ি দেছে, আমার প্রচন্ড ব্যাথা করতেছে। ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের শুনীল…

Read More

গোবিপ্রবি শিক্ষার্থীর গোবিপ্রবি প্রতিনিধি:- সার্টিফিকেট সংশ্লিষ্ট কাগজপত্র প্রক্টর কর্তৃক আটকে রাখার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ফার্মেসী বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতিক ফয়সাল। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১১ টায় প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তিনি বলেন,”সনদপত্র উত্তোলনের জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে ২৭-০৮-২৫ তারিখে আমি প্রক্টর অফিসে ফর্ম জমা দিই। একই সঙ্গে আমার দুই সহপাঠীর ফর্মও জমা ছিল। পরে দেখি তাদের ফর্মে স্বাক্ষর হলেও আমার ফর্মে স্বাক্ষর হয়নি। অফিস থেকে জানানো হয়, প্রক্টর স্যার নিজে আমার সাথে কথা বলবেন। আমি বারবার প্রক্টর স্যারের সাথে যোগাযোগের চেষ্টা করেছি, অফিসে গিয়েছি,…

Read More