
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযানে সাবেক উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রুবেল সরকারসহ তিনজনকে গ্রেফতার করেছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও নিশ্চিত করেছে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। আদালতের নির্দেশে তিনজনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।