
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে পৌরসভার ৯ নং ওয়ার্ড ভাল্লুক কান্দি এয়ারপোর্ট এলাকাবাসী ও সুধীজনের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপি ও ভাল্লুক কান্দি এয়ারপোর্ট এলাকাবাসীর উদ্যোগে বুধবার (১৭ সেপ্টেম্বর) মতবিনিময় সভা ও অফিস উদ্বোধনের আয়োজন করা হয়। টাঙ্গাইলে পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক, টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব কে, এম তৌহিদুল ইসলাম বাবু, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন, টাঙ্গাইল জেলা মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন খান, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম, এ হামিদ, সাবেক ওসি মিজানুর রহমান, টাঙ্গাইল শহর স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মামুন খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন টাঙ্গাইল পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান হাফেজ, টাঙ্গাইল পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফ সরোয়ার, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য মাহিদ, যুবদল নেতা হিমেল সহ ৯ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ও এলাকাবাসী।