- শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ
- ব্যারিস্টার জাইমা রহমানের আজ জন্মদিন
- কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
- কেশবপুরে যাত্রীবেশে ছিনতাই, বৃদ্ধ ভ্যানচালককে কুপিয়ে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্তরা
- চৌদ্দগ্রামের সোনাপুরে ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
- বড়াইগ্রামে চার বছরের শিশুর লাশ উদ্ধার
- মধুপুরে আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের বৃত্তি পরীক্ষা পুরস্কার ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত
- টাঙ্গাইলে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
- ‘সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার’
- নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দেয়া হবে -কৃষিমন্ত্রী
Author: admin
ছবি সংগ্রহীত। বিনোদন ডেস্ক ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ২০০৬ সালে মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন। ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘লস প্রজেক্ট’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন। এরপর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে জনপ্রিয় হয়েছেন প্রভা। তবে দীর্ঘ এই ক্যারিয়ারে দেখা যায়নি বড়পর্দায়। অবশেষে দুই দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো নাম লেখাতে যাচ্ছেন বড়পর্দায়। সরকারি অনুদানের দুই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন প্রভা। ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’ ও সাদেক সিদ্দিকীর ‘দেনা-পাওনা। একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ দুটি সিনেমায় কাজ ও সমসাময়িক ব্যস্ততা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। প্রথমবার সিনেমায় নিশ্চয়ই উপভোগ করছেন?—এমন প্রশ্নের উত্তরে প্রভা বলেন, সে…
ছবি সংগ্রহীত। আন্তর্জাতিক ডেস্ক ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। তিন দেশের পক্ষ থেকে পৃথক বিবৃতির মাধ্যমে এ স্বীকৃতির কথা জানানো হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) এক ভিডিওবার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে বলেছেন, ‘শান্তি ও দ্বি-রাষ্ট্র সমাধানের আশা পুনরুজ্জীবিত করতে, আজ আমি স্পষ্টভাবে বলছি—এই মহান দেশের প্রধানমন্ত্রী হিসেবে—যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।’ এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিবৃতিতে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে বলেছেন, ‘বর্তমান ইসরাইলি সরকার সুসংগঠিতভাবে কাজ করছে যাতে কোনোদিনো একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হতে পারে। তারা পশ্চিম তীরে ক্রমাগত বসতি সম্প্রসারণের নীতি অনুসরণ করেছে,…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক দেশের ৭৮ শতাংশের বেশি মানুষ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট। বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপে এ তথ্য উঠে এসেছে। এতে সহযোগিতা করেছে বিআরএআইএন ও ভয়েস ফর রিফর্ম নামের দুটি নাগরিক প্ল্যাটফর্ম। রাজধানীর ডেইলি স্টার ভবনে রোববার সকালে এক গোলটেবিল আলোচনায় এ জরিপের ফলাফল তুলে ধরেন ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দেশের ১০ হাজার ৪১৩ জন প্রাপ্তবয়স্ক নাগরিকের অংশগ্রহণে এ জরিপে অন্তর্বর্তী সরকারের কর্মদক্ষতা, নির্বাচনকালীন পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও নির্বাচনি সংস্কার নিয়ে জনমত বিশ্লেষণ করা হয়। জরিপের মূল ফলাফল: অন্তর্বর্তী…
ইবি প্রতিনিধি: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেন, ‘শাসনব্যবস্থার পতন বা অবক্ষয়ের মূল কারণ হলো শাসকশ্রেণীর আত্মভ্রম। যখন কোন গোষ্ঠী মনে করে তাদের প্রতিটি কর্মকাণ্ডই নিঃসন্দেহে সঠিক এবং অন্য মত ও চর্চা সবই ভুল তখনই তাদের পতন ঘটে। জুলাই-সংশ্লিষ্ট পূর্ববর্তী শাসনব্যবস্থা উল্লেখ করে তিনি বলেন, ‘সবই তার বাবা করেছেন’ এমন আত্মম্ভরিতা একজন নিকৃষ্টতম অসহিষ্ণু শাসকের দিকে ঠেলে দিয়েছিল। দেশের লক্ষ লক্ষ মানুষের রক্তদান ও আত্মত্যাগ সেখানে স্বীকৃত হয়নি, যার অনিবার্য পরিণতি শুভকর হয়নি।’ রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে স্নাতক ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের দু’দিন ব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রামের দ্বিতীয় দিনে প্রধান…
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)তে বরিশাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব (বিইউসিসি)এর উদ্যোগে এবং Interactive Cares-এর সহযোগিতায় “The Complete Web Development Roadmap: Basics to Freelancing & Career Growth” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা বারোটার দিকে বিশ্ববিদ্যালয়টির জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটিতে প্রধান বক্তা উপস্থিত ছিলেন জেএস ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সাইদুর রহমান সেতু। তিনি ওয়েব ডেভেলপমেন্টের মৌলিক বিষয়, ফ্রিল্যান্সিং দক্ষতা অর্জন এবং ক্যারিয়ার গঠন নিয়ে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা প্রদান করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানায়, সেমিবারটির মাধ্যমে তারা ফ্রিলান্সিং এবং ওয়েব ডেভেলপমেন্ট বিষয়ে অনেক কিছু জানতে পেরেছে যা তাদের ক্যারিয়ার গঠনের জন্য সাহায্য করবে। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া আজ রোববার (২১ সেপ্টেম্বর)। আজ থেকেই শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু। ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষ শেষে শুরু হয়েছে দেবীপক্ষ। শ্রীশ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। এই ‘চণ্ডী’তেই রয়েছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা এবং দেবীর প্রশস্তি। মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, আজ দশভুজা শক্তিরূপে দুর্গা মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠান করবেন। আজ শেফালিঝরা শারদ প্রভাতে জলদকণ্ঠে চণ্ডীপাঠ আর পিতৃপক্ষের তর্পণের সমাপন ঘটবে। আর এই চণ্ডীতেই আছে…
স্টাফ রিপোর্টর(বরিশাল) বরিশাল জেলার গৌরনদী উপজেলা ও পৌর ছাত্রদল এর উদ্দ্যোগে শনিবার সকাল দশটার সময়, সরকারি গৌরনদী কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণ, মসজিদের আঙ্গিনা, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, গৌরনদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, চাঁদশী রোড, গৌরনদী কাঁচা বাজারসহ পৌর মহল্লার গুরুত্বপূর্ণ জায়গা পরিস্কার পরিচ্ছন্ন করণ ও বৃক্ষ রোপণ কর্মসূচী পালন অনুষ্ঠিত হয়। গৌরনদী পৌর ছাত্রদল সংগঠনের নেতাকর্মী নিয়ে এই পরিস্কার পরিচ্ছন্ন অভিযান প্ররিচালনা করা হয়। শেষে মসজিদের আঙ্গিনায় বিভিন্ন ঔষধি বৃক্ষ রোপন করা হয়। সামাজিক এই কর্মসূচি বাস্তবায়নের জন্য পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক হিরা রহমান সাদ্দামের সার্বিক দিকনির্দেশনা ও পরামর্শ উপস্থিতির মধ্যে দিয়ে এই কর্মসূচী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকা ত্যাগ করবেন তিনি। সফরসূচি অনুযায়ী, তিনি ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এরপর ২ অক্টোবর দেশে ফিরবেন তিনি। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যাবেন চার রাজনীতিবিদও। তারা হলেন—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা…
মো. নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ (প্রতিনিধি) ঢাকা সমাজ ও সংগঠন একে অপরের পরিপূরক—একটিকে বাদ দিয়ে অপরটিকে কল্পনা করা যায় না। প্রখ্যাত সমাজবিজ্ঞানী ম্যাকাইভার তার Society: Its Structure & Change গ্রন্থে বলেছেন, সমাজ মানে সহযোগিতা। সেই সহযোগিতার মূর্ত প্রতীক হয়ে উঠতে পারে সামাজিক সংগঠন। মানুষের কল্যাণে, সমাজের উন্নয়নে এবং সুস্থ সংস্কৃতি বিকাশে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য। এই দর্শনকে সামনে রেখে কেরানীগঞ্জের প্রায় ত্রিশটিরও বেশি সামাজিক সংগঠন এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। তবে প্রতিটি সংগঠন তাদের নিজস্ব স্বকীয়তা ও দায়বদ্ধতা অটুট রেখে কাজ চালিয়ে যাবে বলে ঘোষণা দেওয়া হয়। শনিবার বিকেল তিনটায় উপজেলার শহীদ মিনার…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আল্লাহর খাস রহমতে ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির বিজয় লাভ করেছে। এ বিজয়ে অনেকেই অভিভূত হয়েছেন। এ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে ইনশাআল্লাহ। তিনি বলেন, যারা আমাদের পছন্দ করেন, ভালোবাসেন এবং আমরা যাদের পছন্দ করি, ভালোবাসি তাদের নিয়েই আমরা আগামী নির্বাচনে তিন’শ আসনে নির্বাচন করার আশা করছি। সেই নির্বাচনে বিজয়লাভ করার লক্ষ্যে আর্থিক কুরবানিসহ সব ধরনের সাহায্য-সহযোগিতা করার জন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’ তিনি আজ শনিবার রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে…