
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)তে বরিশাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব (বিইউসিসি)এর উদ্যোগে এবং Interactive Cares-এর সহযোগিতায় “The Complete Web Development Roadmap: Basics to Freelancing & Career Growth” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা বারোটার দিকে বিশ্ববিদ্যালয়টির জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারটিতে প্রধান বক্তা উপস্থিত ছিলেন জেএস ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সাইদুর রহমান সেতু। তিনি ওয়েব ডেভেলপমেন্টের মৌলিক বিষয়, ফ্রিল্যান্সিং দক্ষতা অর্জন এবং ক্যারিয়ার গঠন নিয়ে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা প্রদান করেন।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানায়, সেমিবারটির মাধ্যমে তারা ফ্রিলান্সিং এবং ওয়েব ডেভেলপমেন্ট বিষয়ে অনেক কিছু জানতে পেরেছে যা তাদের ক্যারিয়ার গঠনের জন্য সাহায্য করবে।
বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি মেহেদি আরেফিন বলেন, “এ ধরনের প্রোগ্রাম শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও বাস্তব জ্ঞানের সঙ্গে পরিচয় করানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা শুধু তত্ত্বই না, বরং প্রযুক্তি ও ফ্রিল্যান্সিংয়ে দক্ষ হয়ে নিজেদের ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাক।”
সাধারণ সম্পাদক আরমান হোসেন বলেন,”বর্তমান যুগে ফ্রিল্যান্সিং তরুণদের জন্য বৈশ্বিক সুযোগের দরজা খুলে দিয়েছে। এটি শুধু আয়ের পথ নয়, বরং ক্যারিয়ার গ্রোথেরও একটি শক্তিশালী মাধ্যম। দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা ব্যক্তিগত উন্নতির পাশাপাশি দেশের উন্নয়নেও ভূমিকা রাখতে পারবে।”