Author: admin

মো. নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধর্মীয় সমঅধিকারের ভিত্তি স্থাপন করে গেছেন। বিএনপি সবসময়ই ধর্মীয় সম্প্রীতি, সংস্কৃতি ও খেলাধুলার উন্নয়নে বিশ্বাসী। তিনি বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা দায়িত্ব পালন করবে। ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা পাওয়ার অধিকার সবার—এই নীতিতে বিএনপি বিশ্বাস করে। পূজা যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য নেতাকর্মীরা সার্বক্ষণিক পাহারায় থাকবে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল…

Read More

ছবি সংগ্রহীত।  ভোরের বাংলা নিউজ ডেস্ক  বেসরকারি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসিতে ‘ট্রেইনি অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৫ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি বিভাগের নাম: কার্ডস অ্যাকুইজিশন (কার্ড সেলস) পদের নাম: ট্রেইনি অফিসার পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান অভিজ্ঞতা: প্রযোজ্য নয় বেতন: ৩১,০০০ টাকা চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: নির্ধারিত নয় কর্মস্থল: ঢাকা আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক ইস্টার্ন ব্যাংক পিএলসি করে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ৫ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Read More

বিনোদন ডেস্ক  চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। অস্ট্রেলিয়া থেকে ফিরেই নতুন সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। বিএফডিসিতে ‘তছনছ’র শুটিং হয়েছে। বিগ বাজেটের এ সিনেমা শুটিং চলছে এখন টাঙ্গাইলে। এটি নির্মাণ করছেন বদিউল আলম খোকন। ‘তছনছ’ সিনেমায় ববিকে প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে দেখা যাবে। একটি চরিত্রে সহজ-সরল তরুণী, অন্যটিতে প্রতিবাদী রূপে হাজির হবেন এ নায়িকা। নতুন এ অভিজ্ঞতা নিয়ে ববি কালবেলাকে বলেন, ‘এর আগে বিভিন্ন ধরনের চরিত্রে বড় পর্দায় হাজির হয়েছি আমি। এবার ভিন্ন একটি গল্পে দর্শক আমাকে দেখবেন। প্রতিনিয়ত দারুণ অভিজ্ঞতা হচ্ছে। কারণ দুটি চরিত্রই একদম আলাদা। আর গল্পটিও খুব ভালো। সে অনুযায়ী প্রস্তুতিও নিয়েছি। আশা করি, দর্শক ভালো কিছু পাবেন।’…

Read More

প্রতীকি ছবি সংগ্রহীত। ভোরের বাংলা নিউজ ডেস্ক  বিকল্প সোর্স লাইন নির্মাণকাজের জন্য আজ সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সাময়িক বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেটের বিদ্যুৎ বিতরণব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণকাজের জন্য শেখঘাট সোর্স লাইনের আওতাধীন এলাকায় শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে শেখঘাট উপকেন্দ্রের অধীন পুলিশ লাইনস, ভাতালিয়া, লালাদিঘীর পাড় ও নবাব রোড ফিডারের আওতাধীন পশ্চিম শেখঘাট, নবীন আবাসিক এলাকা, ভাঙ্গাটিকর, লালাদিঘীর…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫”। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গালুয়া ইউনিয়নের গাজীর হাট বিদ্যালয় মাঠ ও পুটিয়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও ঝালকাঠি-১ আসনের মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত। টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন পুটিয়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল আহাদ রুবেল গাজী। সভাপতিত্ব করেন গালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম টুটুল গাজী। এসময় রাজাপুর ও কাঁঠালিয়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় রাজাপুর বাঘরি নিউ…

Read More

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গনহত্যার দৃশ্যমান বিচার সহ ৫ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ টায় উজিরপুর ডাকবাংলো থেকে আয়োজিত সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ খোকন সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য ও বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার আব্দুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আল আমিন সরদার,সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি সেক্রেটারি ও বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল উপজেলার…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি সংস্কার কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে বাংলায় ভাষণে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এই বছর আমরা ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী পালন করেছি। যে অভ্যুত্থানে আমাদের তরুণসমাজ স্বৈরাচারকে পরাভূত করেছিল, যার ফলে আমরা বৈষম্যমুক্ত ও ন্যায়বিচার ভিত্তিক সমাজ বিনির্মাণের অভিযাত্রা নতুনভাবে শুরু করতে পেরেছি। সেই বৈষম্যমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক সমাজ বিনির্মাণের আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব দেওয়া হয় আমাকে ও আমার সহকর্মীদের। ভেঙেপড়া রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য…

Read More

ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত জুলাই সনদের আইনী ভিত্তি ও পি.আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবীতে কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের ছাতকে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আসর উপজেলা গোবিন্দগঞ্জ পয়েন্ট আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সূরা ও কর্মকর্ষ সদস্য সুনামগঞ্জ -৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী । প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম আল মাদানি বলেন, জুলাই সনদের আইনী ভিত্তি ও পি.আর পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচন অবশ্যই বাস্তবায়ন করতে হবে। অবিলম্বে আওয়ামিলীগের দোসর জাতীয় পার্টিকে…

Read More

মাগুরা প্রতিনিধি  // মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই জাতীয় সনদ বাস্তবাযন, পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঘোষিত ৫ দফা বাস্তবায়নের দাবীতে (২৬ সেপ্টেম্বর) শুক্রবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে সকাল ১০টায় অনুষ্টিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য,যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক এবং মাগুরা -১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন। ভারপ্রাপ্ত জেলা আমীর অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে…

Read More

দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরে চিরিরবন্দরে আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ চিরিরবন্দর হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫ টায় দিনাজপুর চিরিরবন্দর উপজেলা জামায়াতে ইসলামী এর আয়োজনে উপজেলার দারুল ফালাহ ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল শুরু হয়। এই ৫ দফা দাবি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কতৃক দিনাজপুর-৪(চিরিরবন্দর-খানসামা) আসনে মনোনীত প্রার্থী আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি, দিনাজপুর জেলা জামায়াতে ইসলামী এর সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ…

Read More