Author: admin

কুড়িগ্রাম প্রতিনিধি. কুড়িগ্রামের ফুলবাড়িতে ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মত বিনিময় সভা ও শারদীয় দূর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার ২৭ সেপ্টেম্বর সাড়েপাঁচটায় উপজেলার আব্দুল্লাহ্ বাজারে ফুলবাড়ী সদর ইউনিয়নের ৪নং কুটিচন্দ্রখানা ওয়ার্ড বিএনপির আয়োজনে ও বিএনপির ওয়ার্ড সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের শতাধিক দুস্থ নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল,সিনিয়র যুগ্নু সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, ছাত্র ও যুবনেতা শামসুজ্জামান হাসু,যুবদলের আহবায়ক আব্দুল খালেক,…

Read More

বরিশাল প্রতিনিধি  “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা”—এই স্লোগানকে সামনে রেখে বরিশালে অনুষ্ঠিত হলো উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ (২য় ধাপ-২০২৫) এর সমাপনী অনুষ্ঠান। শনিবার (২৭ সেপ্টেম্বর) বরিশাল আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে এ আয়োজন করা হয়।‎ ‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা আভি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি, বিএএম। ‎ ‎প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “রাষ্ট্রীয় নিরাপত্তা, দুর্যোগকালীন কার্যক্রম, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আনসার সদস্যরা সবসময় সরাসরি ভূমিকা রেখে আসছে। এ…

Read More

নওগাঁ প্রতিনিধি   নওগাঁয় ৭নং সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার শহিদ মেজর নাজমুল হক এর ৫৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২ টায় নওগাঁ জেলা প্রেসক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কাউন্সিল সদস্য বীর মুক্তিযোদ্ধা এস,এম, সিরাজুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ড আহবায়ক ও জাতীয় নির্বাহী কাউন্সিল সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জহুরুল আলম তরফদার (রুকু), বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড সদস্য সচিব, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মুহঃ ওয়ালিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লেখক কলামিস্ট রফিকুল…

Read More

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী কুলিয়ারা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হবে। এ উপলক্ষে শনিবার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি সংবাদ সম্মেলন করে তাদের পরিকল্পনা ঘোষণা করেন। সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইউসুফের পরিচালনায় সাংবাদিকদের সামনে বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে ধরেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন মজুমদার মিন্টু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমতিয়াজ আহমেদ ভুঁইয়া, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াছিন…

Read More

ইবি করেসপন্ডেন্ট ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফার্মেসি বিভাগের ল্যাব ও শ্রেনি সংকট দূরিকরণের আশ্বাস দিয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘তোমরা যারা আজকে এই বিভাগ থেকে অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে পার করছো, এক সময় ফিরে তাকালে তোমরাই খুশি হবে। আর আমি সেই ব্যাপারে চেষ্টা করবো। আমাদের ১০ তলা একাডেমিক ভবনের কাজ শেষ হলে তোমাদের শ্রেণি সংকট নিরসন হবে। আমরা তোমাদের ল্যাব ও শিক্ষক সংকট দূরীকরণে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবো। আশাকরি দ্রুতই সকল সংকট কেটে যাবে। এছাড়া তোমরা যারা বিদেশে উচ্চ শিক্ষাগ্রহণ করতে চাও তোমাদেরকে ইসলামী বিশ্ববিদ্যালয় সর্বাত্মক সহযোগিতা করবে।’ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে…

Read More

বাসাইল প্রতিনিধি টাঙ্গাইলের বাসাইলে একটি টেলিভিশনে ভুল তথ্যে সংবাদ প্রচার ও এর সঙ্গে জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাসহ জড়িত সংশ্লিষ্টদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাসাইল প্রেসক্লাবের হলরুমে সাংবাদিক সম্মেলন করেন ভুক্তভোগী রুহুল আমিন ভূইয়া।   ভুক্তভোগী রুহুল আমিন ভূইয়া সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি কিডনি রোগে আক্রান্ত। কিডনি রোগের কারণে প্রতি মাসে আমার প্রায় ১০ হাজার টাকার ওষুধ ক্রয় করতে হচ্ছে। এমতাবস্থায় চিকিৎসা সংক্রান্ত আর্থিক অনুদানের জন্য ২০২৩ সালে সমাজসেবা অধিদপ্তরে আবেদন করি। আবেদনের প্রেক্ষিতে কিডনি রোগের চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তর থেকে আমি আর্থিক অনুদান পেয়েছি। কিন্তু…

Read More

ছবি সংগ্রহীত। স্টাফ রিপোর্টার(বরিশাল) চলতি মাসেই শেষ হচ্ছে রূপালী ইলিশের ভরা মৌসুম। আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সরকারিভাবে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম নির্ধারণ করা হয়েছে। ফলে এ ২২ দিনে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে সন্ধ্যা ও সুগন্ধা নদী বেষ্টিত বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা বলেন— সরকারের নির্দেশ শতভাগ পালন করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীসহ তালিকাভুক্ত জেলেদের নিয়ে বৈঠক করা হয়েছে। ইলিশের অভয়ারণ্য হিসেবে খ্যাত মেঘনা নদী বেষ্টিত হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন— ডিমওয়ালা…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার পলাশবাড়ীতে সনাতনী ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখা। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের কালিবাড়ী হাট কেন্দ্রীয় কালিমন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বাবু দিলিপ চন্দ্র সাহা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি এবং গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবুল কাওছার মোঃ নজরুল ইসলাম লেবু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জন্য সমান…

Read More

কয়রা (খুলনা) প্রতিনিধ:ফরহাদ হোসাইন পিআর ( প্রোপোরশনাল রিপ্রেজেন্টশন) পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে দেশজুড়ে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখার আয়োজনে সমাবেশ ও গণমিছিল পালিত হয়। পিযআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখা। শনিবার (২৭ সেপ্টেম্বর) কয়রা কপোতাক্ষ কলেজ চত্বর থেকে মিছিলটি বাহির করে দলটি। এ-সময় মিছিলটি কলেজের সামনে দিয়ে কয়রা বাজার মেইন সড়ক দিয়ে মধুরমোড় (তিন রাস্তা মোড়ে মিছিলটি শেষ হয়) কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ওই মিছিল ও সমাবেশে প্রধান…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ‎ ‎উত্তরবঙ্গের উন্নয়নে ব্রহ্মপুত্র নদে বালাসী-বাহাদুরাবাদ টানেল নির্মাণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা শহরের গানাসাস চত্বরে ব্রহ্মপুত্র নদে বালাসী-বাহাদুরাবাদ টানেল বাস্তবায়ন কমিটি এ কর্মসূচির আয়োজন করে। ‎সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আশরাফ আলীর সভাপতিত্বে এবং সহ-সভাপতি অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক জে এইচ মজকুরী অনু, সহ-সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আব্দুল মোতালেব মন্ডল, বাসদ জেলা আহ্বায়ক গোলাম রব্বানী, গণফোরাম জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু, বাসদ মার্কসবাদী জেলা সদস্য কাজী আবু রায়হেন শফিউল্লাহ খোকন, সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সবুজ মিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির…

Read More