Author: admin

টেকনাফ প্রতিনিধি  টেকনাফ পৌরসভায় অবৈধভাবে বসবাসরত ১৩ জন রোহিঙ্গা শরণার্থী ও দুইজন আশ্রয়দাতাকে আটক করেছে র‍্যাব ১৫ সদস্যরা। আটক আশ্রয়দাতারা হলো- টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার বাসিন্দা মৃত ওমর হামজার ছেলে আব্দুল্লাহ (২৭) ও একই এলাকার মৃত হাসান শরীফের ছেলে মো. ফয়াজ (৬৫)। সোমবার (৬ অক্টোবর) রাতে টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার আব্দুল্লাহ ম্যানশানে অভিযান চালিয়ে ওইসব রোহিঙ্গা ও আশ্রয়দাতাদের আটক করা হয় বলে নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক আ. ম. ফারুক। তিনি বলেন, কতিপয় কিছু রোহিঙ্গা শরণার্থী অবৈধভাবে টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ড কায়ুকখালী পাড়া এলাকার আব্দুল্লাহ ম্যানশন-এ বসবাস করার খবর পেয়ে র‍্যাব-১৫, সিপিসি-১ এর সদস্যরা…

Read More

নওগাঁ প্রতিনিধি   :জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কিছু উপদেষ্টাদের মধ্যে এমন মনোভাব দেখা যাচ্ছে যে, তারা কোনোভাবে দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো। তারা দেশে থাকুক আর দেশের বাইরেই থাকুক। এই দায়সারা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটি সরকার কাজ করতে পারে না। তারা এত শহীদের ওপরে, রক্তের ওপরে দাঁড়িয়ে ওখানে আছে। তারা যদি এমনটা করে থাকে তাহলে দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবে না। যারা এ ধরনের চিন্তা করেন তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তে যাক বাংলাদেশের মানুষ তাদের ধরবে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে…

Read More

ঠাকুরগাঁও  প্রতিনিধি  : ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকা ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণের কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম ফেরদৌসের সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত হন তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিন, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সিভিল সার্জন আনিসুর রহমান, সহকারী পরিচালক গণযোগাযোগ অধিদপ্তর মাস রিয়াত জাহান বর্ষা, জেলা তথ্য অফিসার এইচ এম শাহজাহান মিয়াসহ অন্যান্যরা। টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। সেখানে ৯…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের চাকরি জাতীয়করণে ‘উচ্চ পর্যায়ের কমিশন’ এবং শিক্ষা কারিকুলাম ঢেলে সাজাতে ‘শিক্ষা সংস্কার কমিশন’ গঠন করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, প্রচলিত শিক্ষা কারিকুলামকে ব্যবহারিক এবং কারিগরি শিক্ষা প্রদান করে ঢেলে সাজানোর লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে চাই। নৈতিকতা এবং ধর্মীয় সামাজিক মূল্যবোধের আলোকে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা না যায়, তাহলে এই কম্পিটিশনের বিশ্বে আমাদের দেশ হিসেবে জাতি হিসেবে টিকে থাকা অত্যন্ত কঠিন হবে। মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে…

Read More

বাসাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ৭ অক্টোবর  সকাল ১০টায় বাসাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রশিক্ষণ হল রুমে  এ প্রনোদনা  বিতরণ করা হয় ২০২৫-২০২৬ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বসতবাড়ি এবং মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাক সবজির বীজ ও সার সহায়তার জন্য কৃষি প্রনোদনার আওতায় বীজ ও সার বিতরণ করা হয়। বাসাইল উপজেলা কৃষি অফিসার শাহজাহান আলীর সভাপতিত্বে বাসাইল উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের প্রনোদনা বিতরণ করেন। এ সময় অতিরিক্ত কৃষি অফিসার মাহফুজা খানম, কৃষি সম্প্রসারণ অফিসার জাহাঙ্গীর আলম, উপ সহকারী কৃষি…

Read More

বরগুনা প্রতিনিধি  বরগুনার পাথরঘাটায় আলোচিত গৃহবধূ মহিমা বেগমকে হত্যা মামলায় স্বামী, সতিন ও মেয়ের জামাইকে মৃত্যুদন্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডের রায় প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রায়হানপুর গ্রামের ৩নং ওয়ার্ডের মৃত মাজেদ তালুকদারের ছেলে মো. কবির তালুকদার (৫২), মো. কবির তালুকদার এর ২য় স্ত্রী এলাচী বেগম (৪০), মৃত: মোস্তফা এর ছেলে মো. সুজন (৩০)। নিহত মহিমা বেগম ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী কবির এর প্রথম স্ত্রী। …

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করার ‘গভীর ষড়যন্ত্র’ চলছে মন্তব্য করে দেশের শিক্ষক সমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে ‘শিক্ষক মহাসমাবেশে’ বিএনপি মহাসচিব এই আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের আমি বলতে চাই, আসন্ন যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনাদের একটা বিরাট ভূমিকা আছে, আপনারা প্রতিটি জায়গায় দায়িত্ব পালন করবেন। আজকে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করবার। কেউ যেন সেটাকে (নির্বাচন) ভিন্ন খাতে পরিচালিত করতে না পারে তার দিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন।’ তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই যে, আমরা…

Read More

পঞ্চগড় প্রতিনিধি বাংলাদেশের মতো অন্য কোন দেশে হিন্দুস্থানের এতো দালাল নেই বলে মন্তব্য করেছেন জাগপার সহসভাপতি ও দলটির মুখপাত্র রাশেদ প্রধান। সোমবার রাতে পঞ্চগড় জেলা শহরের মিডিয়া হাউজে শহীদ আবরার ফাহাদ দিবস উপলক্ষে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তির আয়োজিত আলোচনা সভায় এক কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, আমার খুব কষ্ট লাগে বাংলাদেশে বসে বাংলাদেশের খেয়ে একটি সম্প্রদায় সব সময় মাথা উঁচু করে রাখে। তার মধ্যে ছিলো আওয়ামীলীগ, জাতীয় পার্টি, ১৪ দলসহ শাহাবাগিরা। আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর তারা ভর করলো জাতীয় পার্টির উপর। জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা হলে তারা জাতীয় লীগ নামে নতুন দল জাতীয় লীগের কাঁধে ভর…

Read More

নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক প্রবীণ দিবসে শুধু মাত্র ২জন প্রবীণ ও উপজেলা কর্মকর্তা কর্মচারীদের নিয়ে প্রবীণ দিবসের র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সামনে উপজেলা সমাজসেবা কর্মকর্তার আয়োজনে প্রবীণ দিবস উপলক্ষে এ র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে সমাজসেবা কর্মকর্তা ও তার অফিসের তিনজন কর্মচারী ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমান ও ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, ও শিক্ষা অফিসের হিসাব রক্ষক আবদুর রেজ্জাক সহ উপজেলায় সেবা নিতে আসা এক নারী, মুক্তিযোদ্ধা অফিসের জিন্নাহ মিয়া ছাড়াও উপস্থিত ছিলেন মাত্র ২জন প্রবীণ। এই নিয়ে উপজেলা তোলপাড় সৃষ্টি হয়েছে এবং অনেকেই এ নিয়ে সমাজসেবা কর্মকর্তাকে দায় করেছেন। একজন…

Read More

মোঃ সজিব সরদার ২০২৩ সালের ৮ই ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) কেন্দ্রে অনুষ্ঠিত প্রশ্নপত্র ফাঁসের ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ করেছেন পবিপ্রবির ডেপুটি রেজিস্টার সাইদুর রহমান জুয়েল।সোমবার রাত ৯টায় দুমকি  প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে তিনি এর প্রতিবাদ করেন।‎‎লিখিত বক্তব্যে পবিপ্রবির ডেপুটি রেজিস্টার সাইদুর রহমান জুয়েল বলেন, ২০২৩ সালে ৮ ই ডিসেম্বর পবিপ্রবিতে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এর প্রশ্নপত্র ফাঁস নেপথ্যে কর্মকর্তা জুয়েল শিরোনামে প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের সম্পৃক্ত থাকার যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ অসত্য, মনগড়া, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রনোদিত। আমি কখনো কোন পরীক্ষার প্রশ্নপত্রের ছবি তুলি…

Read More