Author: admin

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোংলাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ইয়াবাসহ শাহনাজ পারভিনকে হাতেনাতে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। শাহনাজ পারভিন (৫৫) ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সাবেক নারী সদস্য ও ইউনিয়ন মহিলা দলের (বিএনপি) সাধারণ সম্পাদক। তিনি মোংলাপাড়া গ্রামের দুলা মিয়ার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, আটক শাহনাজ পারভিনের কাছে ১৮ পিচ ইয়াবা পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

Read More

স্টাফ রিপোর্টার : নওগাঁর মান্দায় রোকেয়া বেগম (৪০) নামে এক গৃহবধূ গোয়ালঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে । ঘটনাটি ঘটেছে ৪ এপ্রিল শুক্রবার দুপুরে উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নের শামুকখোল গ্রামে। নিহত রোকেয়া বেগম উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নের শামুকখোল গ্রামের আলম মন্ডলের স্ত্রী। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Read More

লোহাগাড়া প্রতিনিধি: সুকুমার নাথ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি সাইরাপাড়া গ্রামে ঈদের সময় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। ৪ ইএপ্রিল বেলা ১২টার দিকে এ ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি কামার দিঘীর পাড়স্থ নতুন পাড়ার প্রবাসী মোঃ পারভেজের কন্যা তাবাচ্ছুম বিনতে তানজুম (৮) ও তার আপন ভাই তানজিমুল ইসলাম রাফি(৭)।। তারা দুই জন কামার দিঘীর পাড়স্থ নূরানী মাদ্রাসায় অধ্যায়নরত ছিল। বিষয়টি নিশ্চিত করে মারা যাওয়া শিশুদের চাচি রুমা আক্তার বলেন, গত বুধবার ঈদের ছুটিতে ওই দুই শিশু মা তসলিমা আক্তারের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। ঘটনারদিন দুপুরে তাদের নিয়ে মা তসলিমা পুকুরে গোসল করতে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘বস’ সম্বোধন করে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সরকার এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (৪ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে আগের একটি পোস্ট শেয়ার করে তিনি এ ধন্যবাদ জানান। ৫ আগস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ৬ আগস্ট একটি পোস্ট করেন আসিফ মাহমুদ। সেখানে তিনি লেখেন, “In Dr. Yunus, we trust.” (ড. ইউনূসের প্রতি আমাদের বিশ্বাস)। সেই পোস্টটি আজ শেয়ার করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, ধন্যবাদ বস।

Read More

রংপুর প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন দেওয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে রংপুরের কেরামতিয়া মসজিদে জুমার নামাজ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির জন্য ৩০০ আসনে প্রার্থী দেওয়া বড় চ্যালেঞ্জ, তবে এনসিপি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানান সারজিস। আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করছি। যারা নতুন বাংলাদেশ প্রত্যাশা করে, তরুণদের নেতৃত্ব পছন্দ করে, যারা সৎ, যোগ্য মানুষ এমন মানুষকেই আমরা মনোনয়ন দিতে চাই। সেই লক্ষ্য নিয়ে ঈদের পরে সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে। এনসিপির…

Read More

আন্তর্জাতিক ডেস্ক বাংলাদেশে আশ্রিত ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ছয় ধাপে বাংলাদেশ এই তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করে। আরও ৭০ হাজার রোহিঙ্গার নাম ও ছবি যাচাইয়ের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে মিয়ানমার। এই তথ্য শুক্রবার ব্যাংককে বিমস্টেকের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে জানিয়েছেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শিউ। এটি রোহিঙ্গা সংকট সমাধানে প্রথমবারের মতো একটি নিশ্চিত তালিকা, যা দীর্ঘদিন ধরে চলা সংকট সমাধানের পথে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। মিয়ানমার…

Read More

বিনোদন ডেস্ক চিত্রনায়িকা পরীমণির এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পিংকি আক্তার ঢাকার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) এই জিডিটি করেন পিংকি আক্তার। ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, চিত্রনায়িকা পরীমনির বাসার এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই গৃহকর্মী থানায় একটি জিডি করেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। নির্যাতনের কথা তুলে ধরে গৃহকর্মী পিংকি আক্তার বলেন, এক মাস আগে আমি কাদের নামে এক ব্যক্তির মাধ্যমে চিত্রনায়িকা পরীমনির বসুন্ধরা আবাসিক এলাকায় কাজ পাই। আমার দায়িত্ব ছিল পরীমনির…

Read More

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ ভোরের বাংলা নিউজ ডেস্ক এর আগে, থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে শুক্রবার (৪ এপ্রিল) স্থানীয় সময় ১২টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক হয়। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ড. ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক এটি। এর আগে বৃহস্পতিবার (০৩ এপ্রিল) বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, নেপালের প্রধানমন্ত্রী এবং দক্ষিণ এশিয়ার অন্য নেতারা উপস্থিত ছিলেন। এদিন সন্ধ্যায় নৈশভোজের বেশকিছু…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশের জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের এজেন্ডার শীর্ষে রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (০৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সম্মেলনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। এর আগে, আগামী দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব নেন ড. ইউনূস। এরপর সম্মেলনে বক্তব্যকালে তিনি বলেন, বিমসটেক অঞ্চলের টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য জ্বালানি নিরাপত্তা গুরুত্বপূর্ণ। লিখিত বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে, বিশেষ করে নারী, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণের ক্ষেত্রে দৃঢ়প্রতিজ্ঞ। রোহিঙ্গা প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে উপযুক্ত পরিবেশ তৈরিতে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক ফিলিস্তিনের গাজা শহরের তুফাহ এলাকায় অবস্থিত তিনটি স্কুলে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৩৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছে। স্কুলগুলো বাস্তুচ্যুতদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছিল। গাজার স্থানীয় কর্মকর্তাদের বরাতে আলজাজিরা জানায়, বৃহস্পতিবার (৩ এপ্রিল) দার আল-আরকাম স্কুলের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় ১৮ শিশুসহ ২৯ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছে। সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র জানিয়েছেন, স্কুলটিতে কমপক্ষে চারটি মিসাইল (ক্ষেপণাস্ত্র) হামলা হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস সূত্র আলজাজিরাকে জানিয়েছে, গাজা শহরের একই এলাকার ফাহাদ স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছে। সেখানেও আশ্রয় দেওয়া হয়েছিল বাস্তুচ্যুত পরিবারগুলোকে। ইসরায়েলি বাহিনী…

Read More