Author: admin

স্টাফ রিপোর্টার : নওগাঁ জেলা থেকে সারাদেশে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সমূহে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করলো “নওগাঁ পাবলিকিয়ান পরিবার”। বৃহস্পতিবার (৩ এপ্রিল ২০২৫) বিকাল ৫ টায় নওগাঁ সরকারি কলেজ প্রাঙ্গণে ২১ টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে যাত্রা শুরু করে “নওগাঁ পাবলিকিয়ান পরিবার” নামে একটি সংগঠন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়ব আহমেদ সিয়াম বলেন, “নওগাঁ একটি পিছিয়ে পড়া জেলা। নওগাঁ থেকে সারাদেশে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা পড়াশোনা করলেও তাদের কানেক্টিভিটি তেমন নাই। আমরা আজ নওগাঁ থেকে বুয়েট, ঢাবি, রাবি, চবি, ইবি, বাকৃবি, রুয়েট ও মেডিকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে…

Read More

স্টাফ রিপোর্টার : নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট এ.কে.এম ফজলে রাব্বি বকু মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকায় মেয়ের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি চার মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জেলার আইনজীবী, আইনজীবী সহকারি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছে। জানা গেছে- ১৯৩৮ সালের ১ অক্টোবরে বগুড়া জেলার আদমদিঘী থানার হালালিয়া ছাতনী গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এ.কে.এম ফজলে রাব্বি…

Read More

টেকনাফের হ্নীলার শীর্ষ মাদকব্যবসায়ী, অপহরণচক্রের মূলহোতা হারুনের বাড়িতে যৌথবাহিনীর অভিযান শামসুল আলম শারেক, টেকনাফ ( কক্সবাজার) । কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা আলীখালী এলাকার শীর্ষ ডাকাত,অপহরণ কারী, ইয়াবা গর্ড ফাদার হারুনের বাড়িতে নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করলে ও অধরায় থেকে যায় মূলহোতা হারুন। তাকে আটকটেকনাফের করার জন্য এলাকাবাসী জোরদাবী জানিয়েছে। ০৩ এপ্রিল ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সংলগ্ন আলিখালি গ্রামের রশিদ মিয়ার ছেলে হারুন ডাকাতের বাড়িতে নৌবাহিনী ও কোস্টগার্ডের একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চালাকালীন সময়ে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সুচতুর…

Read More

লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোটমারী প্রিমিয়ার ক্রিকেট লীগে’র শুভ উদ্বোধন করা হয়েছে। ভোটমারী ক্রিকেট কাউন্সিল এর আয়োজনে পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিন বৃহস্পতিবার বিকালে ভোটমারী স্কুল মাঠে ছয় দলীয় প্রিমিয়ার ক্রিকেট লীগ খেলার উদ্বোধন করেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম সবুজ। এ সময় উপস্থিত ছিলেন , মাজহারুল ইসলাম শান্ত বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, তাপস চন্দ্র কর্মকার প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, আহসান শহীদ সরওয়ার্দী সমাজসেবক, সাংবাদিক আসাদ হোসেন রিফাত প্রমুখ। নির্বাহী অফিসার সবুজ বলেন,সামাজিক সচেতনতার পাশাপাশি যুবকদের মাদকাসক্ত ও জুয়ার আসর থেকে ফেরাতে খেলাধুলার মাধ্যমে সবাইকে একসাথে কাজ করতে হবে। খেলায়…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে এক ফ্যাসিবাদ পালিয়েছে। কিন্তু বাংলাদেশে নব্য কোনো ফ্যাসিবাদের জন্ম হতে দেবে না গণঅধিকার পরিষদ। একটা গোষ্ঠী নির্বিঘ্নে চাঁদাবাজি, দখলদারি করার জন্য দ্রুত নির্বাচন চাচ্ছে। বিভিন্ন জায়গায় ইতোমধ্যে তারা চাঁদাবাজি, দখলদারি চালাচ্ছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে গণঅধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি সংবলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করার সময় তিনি এসব কথা বলেন। এ সময় হোসেনপুর উপজেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবাই গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রচারণা চালান। লিফটের বিতরণে শেষে আবু হানিফ বলেন, তরুণদের নেতৃত্বে গণঅধিকার…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবারও ভালো নেই রাজধানী ঢাকার বায়ু। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ছিল ১৫১। যা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত। বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ঢাকা রয়েছে ৭ নম্বরে। শুক্রবার (৪ এপ্রিল) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য পাওয়া গেছে। এই মুহূর্তে বিশ্বে বায়ুদূষণের শীর্ষে রয়েছে নেপালের কাঠমান্ডু (স্কোর ২৩২)। অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরটির দূষণ স্কোর ২০৭ অর্থাৎ এই শহরের বায়ুও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় তালিকায় রয়েছে ভিয়েতনামের হ্যানয় (স্কোর ১৬২) যা অস্বাস্থ্যকর। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে চীনের…

Read More

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড, বন্দর ও বাজারে গণসংযোগ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির কেন্দ্রীয় দুই নেতা। ৩ এপ্রিল বৃহস্পতিবার বিকাল তিনটার সময় জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু ও জাতীয় নির্বাহী, কমিটির সদস্য মোঃ দুলাল হোসেন এ গনসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন। প্রথমে কাজী রওনাকুল ইসলাম টিপু ঢাকা বরিশাল মহাসড়কের বামরাইল বাস স্ট্যান্ড থেকে গণসংযোগ ও ঈদের শুভেচ্ছা বিনিময়ে শুরু করেন। এ সময় তিনি বামরাইল ইউনিয়ন-বিএনপির প্রায়ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও বামরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন সরদার নান্টুর কবর জিয়ারত করেন। বিকেল চারটার…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সকল প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক,সাংবাদিক ও সাহিত্য সংগঠনগুলোর আহব্বানে।গাইবান্ধায় সাড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত। গাইবান্ধায় সাড়ম্বরে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাইবান্ধার সামাজিক সাংস্কৃতিক সংগঠনের এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় নাট্য ও সাংস্কৃতিক সংস্থা মিলনায়তনে বৃহস্পতিবার আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষে আমিনুল ইসলাম গোলাপ, ওয়াজিউর রহমান রাফেল, ময়নুল ইসলাম রাজা, জহুরুল কাইয়ুম, দেবাশীষ দাশ দেবু, চুনি ইসলাম, জিয়াউল হক জনি, আবু রায়হান, আলমগীর কবির বাদল, গোলাম রব্বানী মুসা, শাহ আলম বাবলু, আলাল আহমেদ, মানিক বাহার, গোলাম রব্বানী, অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, শিরিন আকতার, রিকতু…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের জেলা বিএনপি কার্যালয়ে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। প্রতিনিধি সভায় জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর গাইবান্ধা জেলা আহবায়ক বিপুল কুমার দাসের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বিভাগীয় সাংগঠনিক সত্যজিৎ কুমার কুন্ডু। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সহ-সভাপতি শহীদুজ্জামান…

Read More

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি রাঙ্গামাটির সাজেকের স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ) ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। বিজিবি সূত্রে জানা যায়, আজ (বৃহস্পতিবার) ১১টার দিকে বিজিবির হেলিকপ্টারযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা ও পার্বত্য উপদেষ্টা রাঙ্গামাটির বাঘাইহাট এলাকায় ৫৪ বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ান এবং সেনাবাহিনীর বাঘাইহাট জোন পরিদর্শন করেন। পরবর্তীতে বাঘাইহাট থেকে দুপুর ১টার দিকে ২৭ বিজিবির সাজেক বিওপিতে পৌছান তিনি। সেখানে বিজিবির ক্যানটিন সীমান্ত শৈলিতে স্থানীয় হেডম্যান (মৌজা প্রধান), কার্বারীর (পাড়া প্রধান) সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের হাতে শুভেচ্ছা উপহার তোলে দেন। এসময় তিনি সাজেকে অগ্নিকান্ডের ঘটনায় আগুন নির্বাপনের…

Read More