- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
- নওগাঁর বদলগাছীতে হত্যা পরিকল্পনার ভাড়াটেদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে,, সংবাদ সম্মেলন
- চৌদ্দগ্রামে শত বছরের গণকবরস্থানে যাতায়াতের খাস জায়গা দখলের চেষ্টা
- উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
- উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে ৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১
- এখন সবার আগে বিএনপি’-আব্দুস সাত্তার এমপি
- পানি নিষ্কাশনের দুর্ভোগ থেকে মুক্তির অপেক্ষায় ঘাটাইল পৌরবাসী—সমস্যা সমাধানে মাঠে ইউএনও মিস নুরী তাসমিন উর্মি
Author: admin
স্পোর্টস ডেস্ক নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে আজ বৃৃহস্পতিবার পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। নিগার সুলতানা জ্যোতিরা মাঠে খেললেও আরো দুই বাংলাদেশি থাকবেন এই আসরে। নারী বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ মাঠে থেকে পরিচালনা করবেন বাংলাদেশি দুই আম্পায়ার। তাদের একজন পুরুষ আম্পায়ার এবং একজন নারী আম্পায়ার। তারা হলেন মাসুদুর রহমান মুকুল এবং সাথিরা জাকির জেসি। এই দুই আম্পায়ারকে রেখেই আজ ১০ জন আম্পয়ারের তালিকা প্রকাশ করেছে আইসিসি। সঙ্গে তিনজন ম্যাচ রেফারির নামও জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। জেসি অবশ্য এর আগে নারীদের এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করেছেন। আইসিসির বিভিন্ন ইভেন্টে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক কলকাতার আলোচিত নায়িকা কৌশানী মুখার্জি। ‘কিলবিল সোসাইটি’ সিনেমায় পরমব্রত চ্যাটার্জির সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন এই অভিনেত্রী। ২০১২ সালের ‘হেমলক সোসাইটি’র আদলে এটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। আগের ছবিতে নায়িকা ছিলেন কোয়েল মল্লিক। নতুন সিনেমায় পরমব্রতের সঙ্গে স্ক্রিন শেয়ার করে অভিজ্ঞতার কথা জানালেন কৌশানী। বলিউডের সিরিয়াল কিসার ইমরান হাশমির সঙ্গে তুলনা করলেন পরমকে। নায়িকাকে গল্প বলার সময় চুম্বন দৃশ্যে সমস্যা আছে কিনা জানতে চেয়েছিলেন সৃজিত। তখন কৌশানী বলেছিলেন সমস্যা আছে। তবে চিত্রনাট্যের জন্য জরুরি ছিল এই চুম্বন দৃশ্য। গল্প শোনার পর আর না করতে পারেননি কৌশানী। প্রেমিক বনি সেনগুপ্তের সঙ্গেও কখনো চুম্বন দৃশ্যে দেখা যায়নি কৌশানীকে।…
নোয়াখালী প্রতিনিধি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, আজ যারা নির্বাচন বিলম্বে সহমত প্রকাশ করছে তারা এক সময়ে মেসে দিন কাটিয়েছে। বর্তমানে তারা কোটি কোটি টাকার গাড়িতে চলাফেরা করে, লাখ টাকার মোবাইল ব্যবহার করে, হাজার হাজার টাকা মূল্যের ঘড়ি ব্যবহার করে। আর বেশি দিন নয়, তাদের আরাম-আয়েশ ফুরিয়ে যাবে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে ২৪ -এর জুলাই আগস্ট বিপ্লবে শহীদ পরিবারের মাঝে জিয়া ফাউন্ডেশন -এর উদ্যোগে ঈদ সম্মাননা ও উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি বলেন, তারেক রহমানের ঐতিহাসিক ভূমিকার কারণে ২৪ -এর জুলাই-আগস্ট বিপ্লব সফল হয়েছে। ’৯০ -এর…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিমসটেক সম্মেলনের সাইডলাইনে আগামীকাল শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হতে চলেছে। প্রেস সচিব শফিকুল আলম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকারপ্রধানের মধ্যে আগামীকাল বৈঠক হবে।’ তিনি জানান, ব্যাংককে আজ বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ অন্য কারো অধীনে কাজ করার জন্য জন্মগ্রহণ করেনি। বরং তারা উদ্যোক্তা হওয়ার জন্য জন্মগ্রহণ করেছে। তিনি তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার কথা মাথায় রাখতে বলেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক ইয়ং জেন ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ কথা বলেন। ড. ইউনূস তরুণদের প্রতি আহ্বান জানান যে, তারা যেন নিজেদেরকে ‘তিন-শূন্য ব্যক্তি’ হিসেবে গড়ে তোলেন, যাতে পৃথিবী ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। তিনি বলেন, যদি আমরা সেবা দিতে চাই, তাহলে আমাদের তিনটি শূন্যের একটি নতুন সভ্যতার দিকে যেতে হবে। সেগুলো হলো- শূন্য কার্বন নির্গমন, শূন্য বর্জ্য এবং শূন্য…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। সাঘাটা উপজেলা ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ ও তার বাহিনী কর্তৃক যায় যায় দিন পত্রিকার সাংবাদিক আনোয়ার ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে সাঘাটা উপজেলা চত্বরে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা পৃথক দুটি ব্যানারে এই আয়োজন করেন। যেখানে সাঘাটা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা তাদের নিজ দলের সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপের বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, গণমানুষের দল হিসেবে বিএনপি’র যে সম্মান তা সাঘাটা এলাকায় এক তুলীপ…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, নার্স নিয়োগ এবং চিকিৎসাসেবার মানোন্নয়নের দাবিতে নাগরিক মঞ্চের উদ্যোগে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল বৃহস্পতিবার গাইবান্ধা শহরের ডিবি রোডে অবস্থিত গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে এ কর্মসূচি পালন করা হয়েছে। এ কর্মসূচির শেষপর্যায়ে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে গণসংগীত পরিবেশন করা হয়। নাগরিক মঞ্চের আহ্বায়ক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু’র সভাপতিত্বে এবং এ্যাডভোকেট ফারুক কবীরের সঞ্চালনা সমাবেশের সূচনা বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু ও সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু। এছাড়া নাগরিক মঞ্চের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, অ্যাডভোকেট কুশলাশীষ চক্রবর্তী, অ্যাডভোকেট…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জুলাই-আগস্টের গণহত্যার বিচার বানচালে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই-আগস্টের গণহত্যায় ট্রাইব্যুনালের বিচার বানচাল করতে পতিত সরকারের মোটা অঙ্কের বিনিয়োগের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে প্রসিকিউশন। একইসঙ্গে চিহ্নিত করা হয়েছে নেপথ্যের কুশীলবদের। এর আগে, বুধবার (২ এপ্রিল) চিফ প্রসিকিউটর জানান, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে এসেছে। তারও আগে গত ২৭ মার্চ চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, ৫ আগস্ট চাঁনখারপুলে পাঁচজনকে গুলিতে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদনের…
মো. নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ধলেশ্বরী নদীতে নৌকায় দেশীয় অস্ত্র প্রদর্শন ও অশ্লীল নৃত্য প্রদর্শনকারী কিশোর গ্যাং ‘ডেঞ্জার গ্যাং’ এর ১৬ সদস্যকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। গতকাল (২ এপ্রিল) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকায় সেনাবাহিনীর টহল দল অভিযানে নেমে এসব সদস্যকে আটক করে। অভিযানের সময়, কিশোর গ্যাংয়ের সদস্যরা ধলেশ্বরী নদীতে নৌকার ওপর উচ্চ শব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে নাচছিল, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়টি নিশ্চিত করেছে এবং উল্লেখ করেছে, গত ২ এপ্রিল কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকায় সেনাবাহিনীর টহল দল ১৬ জন কিশোর গ্যাং…
নান্দাইল ( ময়মনসিংহ ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলের একটি ইটভাটায় জিম্মি থাকা ২০ জন শ্রমিককে উদ্ধার করেছে যৌথবাহিনী। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় চন্ডিপাশা ইউনিয়নের বারুইগ্রামে এস.আর.বি. ব্রিকস নামের ইটভাটায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এই সময় ঘটনার সাথে জড়িত দুই ব্যক্তিকে আটক করে যৌথবাহিনি। আটক ব্যক্তিরা হলেন- উপজেলার গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামের বিল্লাল হোসেন (৪০) এবং মুশুলী ইউনিয়নের মুশুলী গ্রামের মো. জাকারিয়া (৫০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটাটির মালিক বারুইগ্রামের রুহুল আমিন। তিনি ইটভাটায় কাজ করা শ্রমিকদের ওপর অত্যাচার-নির্যাতন চালাতেন। ঠিকমতো মজুরি দিতেন না এবং শ্রমিকেরা ন্যায্য পাওনা চাইলে খারাপ আচরণসহ মারধর করতেন। কিশোরগঞ্জ থেকে ইট ভাটায়…