- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
- নওগাঁর বদলগাছীতে হত্যা পরিকল্পনার ভাড়াটেদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে,, সংবাদ সম্মেলন
- চৌদ্দগ্রামে শত বছরের গণকবরস্থানে যাতায়াতের খাস জায়গা দখলের চেষ্টা
- উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
- উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে ৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১
- এখন সবার আগে বিএনপি’-আব্দুস সাত্তার এমপি
- পানি নিষ্কাশনের দুর্ভোগ থেকে মুক্তির অপেক্ষায় ঘাটাইল পৌরবাসী—সমস্যা সমাধানে মাঠে ইউএনও মিস নুরী তাসমিন উর্মি
Author: admin
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। সরকারি ওয়েব পোর্টাল ‘গাইবান্ধা ডট গভ ডট বিডি’তে প্রখ্যাত ব্যক্তিত্ব শিরোনামে ‘বিশিষ্ট কবি ও সাহিত্যিক’র তালিকায় কবি সরোজ দেব’র নাম অন্তর্ভুক্ত, গাইবান্ধা পাবলিক লাইব্রেরী অ্যান্ড ক্লাবের পাঠাগারে ‘কবি সরোজ দেব কর্নার’ স্থাপন এবং প্রতি বছর ফেব্রুয়ারিতে ‘কবি সরোজ দেব বইমেলা’ করার দাবি তোলা হয়েছে। ২ এপ্রিল বুধবার দুপুরে নজরুল চর্চাকেন্দ্রের আয়োজনে গাইবান্ধা জেলা শহরের পলাশপাড়া এলাকায় গাইবান্ধা ক্লিনিক মিলনায়তনে কবি সরোজ দেব স্মরণে ‘তুমি কোন পথে এলে হে মায়াবী কবি’ শীর্ষক অনুষ্ঠানে এসব দাবি তোলা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল চর্চাকেন্দ্রের উপদেষ্টা প্রফেসর মো. খলিলুর রহমান ও সঞ্চালনা করেন সদস্য শাহজাদী হাবিবা সুলতানা পলাশ।…
লোহাগাড়া উপজেলা প্রতিনিধি:- সুকুমার নাথ চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় ফের সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত, ৫ জন আহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। ২ এপ্রিল বুধবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, কক্সবাজার অভিমূখী একটি রিলাক্স পরিবহনের সাথে চট্টগ্রাম অভিমূখী একটি মাইক্রো বাসের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার পরপরই লোহাগাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম উদ্ধার কাজ চালিয়ে আহতদের চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। গাড়ি ২ টি জব্দ করে দোহাজারী হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। আরো উল্লেখ্য,যে একই…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বর্তমান সরকার এখন অনেক গোছানো বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনের ঈদ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ওই অনুষ্ঠানে শফিকুল আলম বলেন, বর্তমান সরকার এখন অনেক গোছানো। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাই অনেকটা উদ্বিগ্ন ছিল, সেই পরিস্থিতির উন্নতি হচ্ছে। তিনি আরও বলেন, পুরো রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল। অর্থনৈতিক ও রাজনৈতিক দিক দিয়েও সরকার এখন অনেকটা প্রতিষ্ঠিত। প্রধান উপদেষ্টার বরাত দিয়ে তিনি বলেন, ‘যদিও স্যার (প্রধান উপদেষ্টা) বলেন, আমরা এখনো…
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও নির্যাতিত হয়েছিলেন। ফ্যাসিবাদের সময় ড. ইউনূসকে শতশত কাল্পনিক হয়রানিমূলক মামলা দিয়ে যেমনি বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে হয়রানি ও গায়েবি হামলা দেওয়া হয়েছিল। লাখ লাখ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল। সেরকমি ড. মুহাম্মদ ইউনূস স্যার আপনিও তো নির্যাতিত হয়েছিলেন। প্রতিটা পদে পদে আপনাকে নির্যাতন করা হয়েছিল। আপনার নির্যাতনের সময় বিএনপি আপনার পাশে থেকেছে। আপনিও নির্যাতিত বিএনপির মতো।’ বুধবার (২ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘আপনি প্রধান উদেষ্টা হয়েছেন, নির্যাতনকারী ফ্যাসিবাদ পালিয়ে…
আন্তর্জাতিক ডেস্ক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বিশ্বের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার নোবেলের জন্য মনোনীত হয়েছেন। পাকিস্তানে মানবাধিকার এবং গণতন্ত্রকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রাখার জন্য ২০২৫ সালের নোবেল শান্তি ক্যাটাগরিতে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে। নরওয়ের রাজনৈতিক দল পার্টিয়েট সেন্ট্রামের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নিশ্চিত করেছে এ তথ্য। জানা গেছে পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স (পিডব্লিউএ) নামের একটি অ্যাডভোকেসি গ্রুপের প্রচেষ্টায় ২০২৫ সালের শান্তিতে নোবেলের সম্ভ্যাব প্রার্থীদের তালিকায় ওঠানো সম্ভব হয়েছে ইমরান খানের নাম। পিডব্লিউএ পার্টিয়েট সেন্টরামের একটি অঙ্গসংগঠন। এক্সে পোস্ট করা বার্তায় বলা হয়েছে, “আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পিডব্লিউএ এমন একজনকে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন…
আন্তর্জাতিক ডেস্ক এবার ঈদ উপলক্ষে হিন্দু ও মুসলমানদের সম্প্রীতির অনন্য নজির দেখা গেছে ভারতে। হিন্দুরা ঈদের নামাজ পড়তে আসা মুসলমানদের ওপর গোলাপের পাপড়ি ছুড়েছে আর মুসলিমরা হিন্দুদের খাইয়েছেন শরবত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওগুলো ছড়িয়ে পড়েছে। হাজার হাজার মানুষ এগুলো শেয়ার করছেন এবং প্রশংসাসুলভ মন্তব্য করছেন। ধর্মীয় সম্প্রীতির এই দৃশ্যগুলো হৃদয় কাড়ছে নেটিজেনদের। জানা গেছে, মুসলিমদের ঈদের সময়েই হিন্দুদের গাজন উৎসব শুরু হয়েছে। গাজনের জন্য গোটা চৈত্র মাসজুড়েই তারকেশ্বর মন্দিরে হাজার হাজার ভক্তের আগমন ঘটে। চৈত্রের মাঝামাঝি থেকে ভিড়টা আরও বাড়তে থাকে। দূর-দূরান্ত থেকে আসেন অগণিত ভক্ত। তারকেশ্বরের মন্দিরে আগত এই পুণ্যার্থীদের পিপাসা দূর করতে এগিয়ে আসেন একদল মুসলিম যুবক। সোমবার…
বিনোদন ডেস্ক ঈদুল ফিতরের দিন শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’ মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই সিনেমাপ্রেমীদের কাছে আশানুরূপ সাড়া পাচ্ছে ছবিটি। তবে সিনেমাটি পাইরেসির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিয়ে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি। এরপর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিনেমাটির পরিচালক মেহেদি হাসান ও প্রযোজক শাহরিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে যান। পরিচালক মেহেদি হাসান জানান, সিনেমাটি বর্তমানে দেশের ১২০টি হলে চলছে। তবে কোন হল থেকে পাইরেসি হয়েছে তা এখনও নিশ্চিত নই। প্রযোজক শাহরিন আক্তার বলেন, মুক্তির আগেই সিনেমাটির পাইরেসি সুরক্ষার জন্য একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া…
মিরসরাই প্রতিনিধি মিরসরাই চিনকি আস্তানা এলাকায় বারইয়ার হাট পৌরসভার ২নং ওয়ার্ডের আলিফা জাহান নামের ৭ বছরের শিশু ধর্ষনের শিকার হয়েছে। ধর্ষনকারী দুলাল ড্রাইভার (৬৫) পিতা – ফকির আহমেদ একই এলাকার বাসিন্দা। স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্য মোতাবেক সে একজন মাদকাসক্ত এবং মাদক ব্যবসায়ী।ধর্ষক দুলালের নামে জোরারগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের মাধ্যমে মিরসরাই নোয়াখালী ৪০ গেইট মূহরী প্রজেক্ট এলাকা থেকে ধর্ষনকারী দুলালকে জোরারগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। বর্তমানে ধর্ষনের শিকার শিশু আলিফা জাহান (৭)চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটের কালীগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক আবেগঘন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর প্রিয় বন্ধু ও সহযোদ্ধাদের সঙ্গে মাঠে নামার এই সুযোগ যেন ফিরিয়ে এনেছে পুরোনো দিনের অসংখ্য স্মৃতি। মঙ্গলবার (১ মার্চ) বিকেলে কালীগঞ্জ উপজেলার ভোটমারী এস.সি উচ্চ বিদ্যালয় মাঠে ১৯৯৮’র এসএসসি ব্যাচের উদ্যোগে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৮০ থেকে ১০-এর ব্যাচের ছাত্ররা দুটি দলে বিভক্ত হয়ে— এ টিম এবং বি টিম হিসেবে মাঠে নামে। পুরো ৪০ মিনিটের খেলায় জমজমাট প্রতিদ্বন্দ্বিতার পর ০-১ গোলে বি টিম বিজয় অর্জন করে। তবে এখানে ফলাফল পৌছানোর চেয়ে, আসল আনন্দ ছিল একসঙ্গে খেলতে পারার অনুভূতিতে। এই প্রীতি ফুটবল খেলায়…
লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাচারি বাগ গ্রামে অহিদ উদ্দিন ও চটি ইউছুপের মাঝে আধিপত্য বিস্তার কেন্দ্র করে একই এলাকার ইব্রাহিম মিয়ার মেয়ে আদিবা খাতুন নামের ৭ বছরের শিশু মেয়ে গুলিবিদ্ধ হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে পরে অবস্থা আশংকা হয়ে পড়লে শিশুটিকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ঢাকা নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য আধিপত্য বিস্তার করার কথা বর্ননা করতে গিয়ে প্রত্যক্ষদর্শীগন জানিয়েছেন, আজকে কয়েকমাস যাবত আধিপত্য জানান দিতে প্রায় সময়ে এই দুই গ্রুপ অশ্র সশ্র নিয়ে পুরো এলাকাতে মহড়া দেয় এবং মাঝে মাঝে এরকম গোলাগুলিও করে। কিন্তু মনে হয় এদেরকে শায়েস্তা করার কেউ নাই। সে হিসাবে এরা প্রায়…