- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
- নওগাঁর বদলগাছীতে হত্যা পরিকল্পনার ভাড়াটেদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে,, সংবাদ সম্মেলন
- চৌদ্দগ্রামে শত বছরের গণকবরস্থানে যাতায়াতের খাস জায়গা দখলের চেষ্টা
- উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
- উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে ৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১
- এখন সবার আগে বিএনপি’-আব্দুস সাত্তার এমপি
- পানি নিষ্কাশনের দুর্ভোগ থেকে মুক্তির অপেক্ষায় ঘাটাইল পৌরবাসী—সমস্যা সমাধানে মাঠে ইউএনও মিস নুরী তাসমিন উর্মি
Author: admin
আন্তর্জাতিক ডেস্ক ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফলে মোট নিহতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৩৯৯ জনে পৌঁছেছে। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, একই সময় গাজায় আহত হওয়া আরও ১৮৩ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৪ হাজার ৫৮৩ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে। তাদের উদ্ধারে স্বেচ্ছাসেবকদের যেতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। এর আগে ঈদের দ্বিতীয় দিনেও ব্যাপক হামলা হয়েছে। ওই দিন ৮০ ফিলিস্তিনি নিহত হন। ঈদের মতো বিশ্ব সমাদৃত উৎসবেও গাজায় ইসরায়েলি হামলা না থামায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে।…
বিশেষ প্রতিনিধি: পিরোজপুর জেলা কারাগারে দর্শনার্থীদের বসার জন্য রয়েছে সুন্দর ব্যবস্হাপনা।পাশেই রাখা আছে খাবার পানি। আগত দর্শনার্থীদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য রয়েছে মেডিকেল ক্যাম্প। এছাড়া দুগ্ধপোষ্য শিশুর জন্য রয়েছে ব্রেস্ট ফিডিং কর্নার। এমনকি জেলখানার মধ্যে প্রিয়জনের জন্য রান্না করে আনা খাবার দিতে পারছেন অনায়াসেই। এভাবেই পিরোজপুরে এক নতুন জেলাখানার আবিষ্কার করেছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বন্দিদের স্বজনেরা। বিগত দিনগুলি থেকে বর্তমানে কারাগারে আসা দর্শনার্থীরা খুব সহজেই বিভিন্ন সেবা সমূহ পাচ্ছেন বিগত দিনগুলোর চেয়ে এ বছরের চিত্র পুরো আলাদা। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে পিরোজপুর জেলখানায় এরকম মনোরম পরিবেশে সৃষ্টি করেছে জেল কর্তৃপক্ষ। সাধারণ দর্শনার্থীদের সাথে থেকে পুরো বিষয়গুলো মনিটরিং করছেন…
উজিরপুর(বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বামরাইল ইউনিয়নের মোড়াকাঠি গ্রামের প্রবাসী এক গৃহবধূর সাথে গৌরনদী উপজেলা উত্তর পালুরদী গ্রামের সাদ্দাম হোসেনের পরকীয়ার অভিযোগ দিয়ে মধ্যযুগীয় কায়দায় বৈদ্যুতিক খুঁটির সাথে বেধেঁ পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটানাটি ঘটেছে মঙ্গলবার সকালে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূ আর ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ বাদী হয়ে নির্যাতনের স্বীকার সাদ্দাম হোসেন(২৫) এবং ওই গৃহবধূকে আসামী করে অনৈতিক কার্যকালাপের অভিযোগে পুলিশের এস আই জতিনময় বাদী হয়ে মামলা দায়ের করে। অপরদিকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটানায় পুলিশ থানায় কোন মামলা নেয়নি বলে অভিযোগ করেছেন অভিযুক্ত যুবক সাদ্দাম হোসেনের পিতা আকবর তালুকদারের। …
ফেনী প্রতিনিধি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ঈদের যে আনন্দ, এটি মূলত সেই ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়েই শুরু হয়েছে। সেদিন এ দেশের মানুষের মধ্যে যে আনন্দ-উচ্ছ্বাস প্রতিফলিত হয়েছে সেটি রাজপথ থেকে প্রত্যেক জায়গার সাধারণ মানুষের মধ্যে লক্ষ্য করা গেছে। গণভবন মুক্ত হওয়ার পর মানুষ সেজদায় গিয়েও মহান আল্লাহর দরবারে হাত তুলে শুকরিয়া আদায় করে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, বিগত সময়গুলোর তুলনায় এবারের ঈদ কিছুটা ব্যতিক্রম। আজকে যে জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি, যে পরিবেশে ঈদ উদযাপন করেছি, এটি হঠাৎ করে হয়নি। এসবের পেছনে অনেক রক্ত, ঘাম ও শ্রম রয়েছে। অনেক জীবন আল্লাহ তায়লার…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে শহীদ আবু সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-এর ফাইনাল খেলা,পুরস্কার বিতরণ ও ঈদ পূর্ণমিলনী-২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার বিকালে আয়োজিত এ ক্রিকেট টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইউনিট সদস্য, সাবেক জেলা আমির ও উপজেলার জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা.আব্দুর রহিম সরকার। এ অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে জামায়াতে ইসলামী উপজেলা আমির আবুল হোসেন মাষ্টা,সহ সেক্রেটারী সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, সহকরী সেক্রেটারী মশিউর রহমান,উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা মাযহারুল ইসলামসহ পৌর ও ইউনিয়নসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খানের ঈদের শুভেচ্ছা বিনিময়। ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে পৌরসভার অসহায় ব্যক্তিবর্গদেরকে ঈদের উপহার তুলে দেন। একই সাথে তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃ বৃন্দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। একই সাথে তিনি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যে সমস্ত নেতাকর্মীরা মৃত্যুবরণ করেছেন তাদের কবর জিয়ারত সহ পরিবারের খোঁজ খবর নেন।
ঠাকুরগাঁও প্রতিনিধি সংস্কার আর নির্বাচন আলাদা জিনিস না। সংস্কার সংস্কারের মতো চলবে, নির্বাচন নির্বাচনের মতো চলবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (০১ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও এ নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। প্রধান উপদেষ্টার সদ্য সমাপ্ত চীন সফরের প্রসঙ্গ তিনি বলেন, আওয়ামী লীগের আমলে চীন একতরফাভাবে একটা দলের সঙ্গে সম্পর্ক রেখেছে। তবে এখন তারা চিন্তাভাবনা পরিবর্তন করে সব দলের সঙ্গে সম্পর্ক গড়ছে। বাংলাদেশে উৎপাদনে ও উন্নয়নে বিনিয়োগের জন্য চীনের যে প্রতিশ্রুতি তা দেশের জন্য আশাবাদের কথা। বিএনপি মহাসচিব বলেন, যে বিষয়ে মতের ঐক্য হবে সেগুলো মেনেই নির্বাচন হবে।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে অবস্থান করছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, শেখ হাসিনা এখনো ভারতে বসে চক্রান্ত করছে। আওয়ামী লীগ দল ছিল না, তারা ছিল মাফিয়া। তাদের কোনো দিন রাজনৈতিকভাবে দাঁড়াতে দেব না। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে গুম ও খুনের শিকার হওয়া পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছে বিনিময়কালে এ কথা বলেন তিনি। মাহফুজ আলম বলেন, গুম ও খুন একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। এগুলো করার জন্য বিশেষ টিম ছিল। পুলিশ-র্যাবসহ সবাইকে গুমের আদেশ দেওয়া ছিল। তিনি বলেন, গোটা দেশেই আয়নাঘরের অস্তিত্ব ছিল। অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে। অনেককে গুম করে ভারতে পাচার…
বিনোদন ডেস্ক সময়ের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ঈদ-পার্বণে ভক্ত-শুভাকাঙক্ষীদের ভালোবাসার বার্তা দিয়ে থাকেন। এবারও ব্যতিক্রম হয়নি। মিম ব্যক্তিগত জীবনে সনাতন ধর্মের অনুসারী। তবে প্রতিবছরই তিনি ঈদ উদযাপন করে ধর্মীয় সম্প্রীতির বার্তা দেন।রমজানে ইফতারও করে থাকেন। এবারের ঈদুল ফিতরে তিনি তার অনুরাগীদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন। তিনি তার ফেসবুক পেজে ইংরেজিতে ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ঈদ লাভ অ্যান্ড হ্যাপিনেস।’ মিম ঈদের শুভেচ্ছা বার্তা জানানোর পাশাপাশি কয়েকটি ছবিও আপলোড করেছেন। এতে দেখা যাচ্ছে তিনি হাতে ঈদ উপলক্ষে মেহেদি দিয়ে হাত রাঙিয়েছেন। তার এমন শুভেচ্ছা বার্তা অনুরাগীরা ভীষণ পছন্দ করেছে। মন্তব্যের ঘরে সবাই তাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন এবং প্রশংসা করছেন। এমআর রুবেল নামের…
পবিপ্রবি প্রতিনিধি: হিংসা বিদ্বেষ পরিহারই হোক ঈদের শিক্ষা ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় উৎসবগুলোর মধ্যে একটি। এক মাসব্যাপী রোজা রাখার পর ঈদের দিন আমাদের জীবনে নতুন করে আনন্দ, খুশি ও প্রশান্তি বয়ে আনে। পবিত্র মাহে রমজান আমাদের শেখায় কিভাবে আমাদের আত্মসংযম বজায় রাখতে হয়, কিভাবে আমাদের আচরণ নিয়ন্ত্রণ করতে হয়। এই সময়ে আমরা যে শিক্ষা লাভ করি, তা কেবল ঈদের দিনে সীমাবদ্ধ না রেখে, আমাদের দৈনন্দিন জীবনেও সেই শিক্ষার প্রতিফলন করা উচিত। ঈদ এমন একটি দিন, যা আমাদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করে। তবে, ঈদের প্রকৃত শিক্ষা শুধু আনন্দে মেতে ওঠা বা নতুন জামা-কাপড় পরিধান করার…