- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
- নওগাঁর বদলগাছীতে হত্যা পরিকল্পনার ভাড়াটেদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে,, সংবাদ সম্মেলন
- চৌদ্দগ্রামে শত বছরের গণকবরস্থানে যাতায়াতের খাস জায়গা দখলের চেষ্টা
- উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
- উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে ৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১
- এখন সবার আগে বিএনপি’-আব্দুস সাত্তার এমপি
- পানি নিষ্কাশনের দুর্ভোগ থেকে মুক্তির অপেক্ষায় ঘাটাইল পৌরবাসী—সমস্যা সমাধানে মাঠে ইউএনও মিস নুরী তাসমিন উর্মি
Author: admin
স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁর মান্দায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এসিল্যান্ডের গাড়ীর চালকসহ ৪ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকেরা হলেন, উপজেলার ছোটবেলালদহ গ্রামের সোলাইমান আলীর ছেলে রফিকুল ইসলাম সোহাগ (২৯), বড়পই গ্রামের সাইফুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম সুইট (২৯), বিজয়পুর প্রিন্সিপালের মোড় এলাকার মোজাহার আলীর ছেলে আসাদুজ্জামান মুন্না (২৯) ও বিজয়পুর মধ্যপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে নাসির উদ্দিন (২৯)। এদের মধ্যে নাসির উদ্দিন মাষ্টাররোলে এসিল্যান্ডের গাড়ী চালানোর কাজ করতেন। মামলার এহাজার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী পিকআপের চালক। তারা একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ঈদ উপলক্ষে এ দম্পত্তির…
আন্তর্জাতিক ডেস্ক পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান টানা তৃতীয়বারের মতো আদিয়ালা কারাগারে ঈদুল ফিতর কাটালেন। তবে এবার তার ভাগ্যে পবিত্র ঈদের নামাজ আদায়ের সুযোগ জুটেনি। কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে কারা সেল থেকে বের হওয়ার অনুমতি না মেলায় তিনি ঈদের নামাজ পড়তে পারেননি। খবর জিও-টিভির। ঈদের নামাজ ফরজ ইবাদত না হলেও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে খুবই গুরুত্ববহ। এ নামাজের জামাত বঞ্চিত হওয়া ব্যক্তিকে মুসলমান সমাজে ‘হতভাগা’ হিসেবে দেখা হয়। ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী ইমরান খান। রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস করা থেকে শুরু করে রাষ্ট্রীয় উপহার বিক্রিসহ নানাবিধ অভিযোগে ১০০টিরও বেশি মামলা রয়েছে তার বিরুদ্ধে। কিছু মামলায় আদালত তাকে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ঈদের ছুটি শেষে ফের রাজধানীতে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। একই সঙ্গে সারা দেশে আন্তঃনগর ট্রেনগুলোও চলতে শুরু করেছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়। ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এক বিশেষ ঘোষণায় প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে থেকে জানানো হয়। এতে আরও জানানো হয়, ঈদের অন্যান্য দিনগুলোতে যথানিয়মে মেট্রোরেল চলবে। অন্যদিকে, এক আন্তঃমন্ত্রণালয় সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানান, ঈদের দিন সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের আগে সব ট্রেনের ডে-অফ বাতিল করা হবে, যা…
বেতাগী প্রতিনিধি বরগুনা জেলার বেতাগী উপজেলার মোকামিয়া মাদ্রাসা বাজারের ক্ষুদ্র ব্যাবসায়ী শাহআলম (আলো) সিকদার (55) ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সমস্যায় অকাল মৃত্যু বরন করেন। তার মৃত্যুতে তার পরিবার অসাহায় হয়ে পরেন। মোকামিয়া মাদ্রাসা বাজার যুব সমাজের উদ্যোগে মরহুম আলো সিকদার একমাত্র এতিম মেয়ে মাঝে আর্থিক সহায়তা প্রধান করা হয়। আর্থিক সহায়তা প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ মাহমুদুল হাসান ফৈরদৌস পীর সাহেব মোকামিয়া দরবার শরীফ, মোঃ শাহিন হাওলাদার (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেতাগী উপজেলা যুবদল) মোঃ বেলায়েত হোসেন ( সাবেক যুগ্ম আহবায়ক বেতাগী উপজেলা যুবদল ) ডি এম এফ চিকিৎসক মাসুদ আলম ফরিদ এবং জাতীয়তাবাদী দল ও অঙ্গসংগঠন মোকামিয়া ইউনিয়নের নেতৃবৃন্দ।
আন্তর্জাতিক ডেস্ক ঈদের মতো বিশ্ব সমাদৃত উৎসবেও থেমে নেই গাজায় ইসরায়েলি হামলা। এতে আরও ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সোমবারের প্রতিবেদনে বলা হয়েছে, ঈদের দ্বিতীয় দিনেও ব্যাপক হামলা হয়েছে। এতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নিহতের মোট সংখ্যা ৫০ হাজার ৩৫৭ জনে পৌঁছেছে। এ ছাড়া গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি আক্রমণে আরও ৩০৫ জন আহত হয়েছেন। এর ফলে মোট আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৪ হাজার ৪০০ জনে দাঁড়িয়েছে। যাদের বেশিরভাগ উন্নত চিকিৎসাবঞ্চিত। এদিকে গাজা উপত্যকার ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহ থেকে ১৫টি মরদেহ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের দুই বিভাগের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (০১ এপ্রিল) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় এসব এলাকার ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এদিন সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে- অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কতদিন নির্বাচন ছাড়া থাকা যাবে? অনেকে বলেন, সংস্কারের কথা বললে বিএনপির মাথা খারাপ হয়ে যায়। আমি বলবো যারা এ কথা বলেন তাদেরই মাথা খারাপ হয়ে যায়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোমবার (৩১ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে হতদরিদ্র পথচারীদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, ৩১ দফা যদি ফলো করা হয়। তাহলে সংস্কারের অন্য কিছু প্রয়োজন নেই। এখানে সবকিছু আছে। তিনি বলেন, আমি এককভাবে জানতে চাই, এই সরকারের সংস্কার প্রস্তাব কোন রাজনৈতিক দল এককভাবে মেনে নিয়েছে? এ ছাড়া তিনি বলেন,…
আগামী নির্বাচনে নৌকা মার্কা থাকবে না, কারণ জানালেন নাহিদ ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আপাৎকালীন আমরা বলছি যে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা উচিত। আওয়ামী লীগের মার্কা আগামী নির্বাচনে থাকবে না। এটাই শহিদ, আহত পরিবারসহ গণদাবি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা। সোমবার দুপুরে জুরাইন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। দলটির কার্যক্রম নিষিদ্ধ করা এ মুহূর্তে বাংলাদেশের মানুষের গণদাবি। এনসিপির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগের বিষয়ে অবস্থান খুবই স্পষ্ট। আগেও বলেছি, এখনো বারবার করে বলছি, আওয়ামী লীগের এ…
মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঈদের দিন গাইবান্ধায় বিক্ষোভ মিছিল। রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ঈদের দিনে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড় ইউনিয়নের হোসেনপুর গ্রামে ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজের পর ফিলিস্তিনে চলমান গণহত্যা ও ভারতের নাগরপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে মুসল্লীদের অংশ গ্রহনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৩১মার্চ সোমবার সকালে ঈদের প্রধান জামাত শেষে এলাকাবাসী একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল বের করেন। এ মিছিলটি হোসেনপুর গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভকারীরা ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা ও ভারতের নাগরপুরে মুসলিমদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে শ্লোগান দেন। এ সময় বক্তারা বলেন, “ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধ করতে বিশ্ব সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা রাখতে…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ৩১ মার্চ সোমবার সকাল ৮ টায় পুলিশ লাইন্স, গাইবান্ধা ড্রিল শেডে পুলিশ সদস্যদের সাথে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন জেলা পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা মহোদয়ের পরিবারের সদস্যগণ। মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পুলিশ সুপার পক্ষে উপস্থিত সম মুসল্লিদের উদ্দেশ্যে অভিব্যাক্তি পপ্রদান করেন। পরবর্তীতে সকল শহীদদের স্মরণে ও বিশ্ব শান্তি কল্পে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে নামাজ শেষ হয়। নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এরপর দুপুর ২ ঘটিকায় পুলিশ লাইন্স, গাইবান্ধা পুলিশ মেস এ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জেলা পুলিশ গাইবান্ধার আয়োজনে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। এ সময়…