Author: admin

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে “ভবানীপুর সমাজ কল্যাণ সংগঠন” এর উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৩০মার্চ) বিকেলে উপজেলার ভবানীপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অত্র সংগঠনের সভাপতি গওসল আজম এর সভাপতিত্বে ও কোষাধক্ষ্য দেলোয়ার হোসেন লাইফ এর সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ ব্যাক্তিত্ব ও সমাজ সেবক আব্দুল মজিদ মোল্লা, আমিরুল ইসলাম কনা, রফিকুল ইসলাম মুংলা, এনামুল হক, ভাইজার রহমান, অত্র সংগঠনের সহ-সভাপতি নবাব উল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রিন্টু সহ অন্যান্য সদস্য বৃন্দ ও সূধীজন। গত এক যুগের ও বেশি সময় ধরে ১৩ জন সদস্যের ব্যক্তিগত…

Read More

নিজস্ব প্রতিবেদক :টাঙ্গাইলের বাসাইলে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ মার্চ) দুপুরের দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার বাঐখোলা এলাকা থেকে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরর উপজেলার ঘোড়াকান্দা গ্রামের এজাজুল হকের ছেলে রবিন (২৭) ও একই উপজেলার কমলপুর আমলাপাড়া গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (৩৪। জানা যায়, বাসাইল থানার এসআই ফরিদ আহমেদের নের্তৃত্বে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার হাবলা ইউনিয়নের বাঐখোলা এলাকায় সার্ভিস লেনে চেকপোস্ট বসানো হয়। পরে সিলভার রংয়ের একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী রবিন ও সাদ্দাম…

Read More

দিনাজপুর জেলা প্রতিনিধি দেশের বৃহৎ এ ঈদগাঁ মাঠ সংস্কারসহ পরিস্কার-পরিচ্ছন্নতা, নামাজের কাতার মার্কিং ও ওজুখানার কাজ শেষ হয়েছে।সকাল ৯টায় এ মাঠে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।৩০ মার্চ সোমবার বিকালে তিনিসহ পুলিশ সুপার মাঠ পরিদর্শন করেছেন। দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে স্বাধীনতার আগে থেকে ঈদের জামাত হয়ে এলেও নতুন করে সুদৃশ্য বিশাল মিনার নির্মাণ ও মাঠ সম্প্রসারণ করে প্রায় ২৩ একর এলাকাজুড়ে স্থাপিত বিশাল ঈদগাঁ মাঠে ২০১৬ সাল থেকে বড় পরিসরে জামাত শুরু হয়েছে।৫১৭ ফুট দৈর্ঘের এই ঈদগাঁ মিনারে আছে ৫২টি গম্বুজ। মূল মিম্বরের উচ্চতা ৫৫ ফুট।দিনাজপুরের ডিসি রফিকুল ইসলাম বলেন, মাঠে নামাজের কাতারের জন্য…

Read More

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের ব্রজনাথপুর গ্রামে বৈদ্যুতিক মিটার থেকে আগুন লেগে গত শনিবার রাতে তিনটি বাড়ি পুড়ে যায় Iএতে ক্ষতিগ্রস্ত হয় তিনটি পরিবার, খবর পেয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা আজ রবিবার বেলা ১১ টায় বাঙ্গাবাড়ি ইউনিয়নে আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন I এছাড়াও স্থানীয় প্রশাসন থেকে টিনের বন্দোবস্ত করা হচ্ছে বলেও জানান তিনি I এসময় উপস্থিত ছিলেন বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম ও আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাসুম সহ আরো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Read More

এইচ.এম.সাইফুল ইসলাম সাব্বির আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সেচ্ছাসেবী সংগঠন পাটুখালী পায়রা যুব সংঘের উদ্যোগে ৩০ মার্চ (রবিবার) দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনটি তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছরই এ ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতকাটা সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, সংগঠনের সভাপতি ও উপদেষ্টা সহ অন্যান্য সদস্যরা। তারা জানান, এবারের ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের আওতায় ৪০ পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। প্রতিটি প্যাকেটে সাবান, চিনি, সেমাই, দুধ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী রাখা হয়েছে, যাতে সুবিধাভোগীরা ঈদের আনন্দ ভাগ করে নিতে পারেন। সংগঠনের সভাপতি আল আমিন দফাদার বলেন,…

Read More

সাজ্জাদ ইয়াসির, পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (পবিপ্রবিসাস)-এর গতি বাড়াতে পাঁচজন নতুন সহযোগী সদস্য মনোনীত করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) পবিপ্রবিসাস এর এক জরুরি সভায় পাঁচজন শিক্ষানবিশ সদস্যকে সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্রের ১৭(ক) ধারা মোতাবেক দায়িত্ববোধ, কর্মদক্ষতা ও কর্তব্যপরায়ণতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পবিপ্রবিসাসের নতুন সহযোগী সদস্যরা হলেন দৈনিক সকালের প্রতিনিধি মো. মেহেদী হাসান, মো. সাজ্জাদ ইয়াসির (ভোরের বাংলা), মোহাম্মদ ফাহিম (দৈনিক আমাদের মাতৃভূমি), মো. সাইফুল ইসলাম (পাবলিকিয়ান টুডে), আশরাফুজ্জামান রোমান (মর্নিংনিউজ ডট কম)। নবনিযুক্ত সহযোগী সদস্য মোঃ সাইফুল ইসলাম বলেন, “পবিপ্রবিসাসের অংশ হতে পেরে আমি গর্বিত। বিশ্ববিদ্যালয়ের সঠিক তথ্য ও…

Read More

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের জকিগঞ্জে শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, কানাইঘাট উপজেলার লক্ষিপ্রসাদ ইউনিয়নের বাটিভারাপৌত ইছপপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী জবেদুন নেছা (৭৫) ও কানাইঘাট উপজেলার দিঘিরপার পূর্ব ইউনিয়নের পশ্চিম রাজপুর গ্রামের মৃত আবু সিদ্দিকের ছেলে কামাল উদ্দিন (৪২)। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার দুপুর ১ টার কালীগঞ্জ গরুর হাটের সামনে ১০ সিটা গাড়ির ধাক্কায় জবেদুন নেসা (৭৫) নামের একজন ভিক্ষুক মহিলা গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওইদিন রাত ৮ টার দিকে আটগ্রাম নওয়াগ্রাম এলাকায় অজ্ঞাত এক নোহা গাড়ির ধাক্কায় কানাইঘাটের দিঘিরপার পূর্ব ইউনিয়নের পশ্চিম…

Read More

পিরোজপুর প্রতিনিধি ঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় শনিবার বিকেলে পৌর বিএনপির উদ্দ্যোগে স্থাণীয় পৌর অডিটেরিয়ামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।ভান্ডারিয়া পৌর বিএনপির আহবায়ক মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নেতা মাহমুদ হোসেন ।এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ জালাল উদ্দিন সিকদার , পৌর বিএনপির সাংগঠণিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন ,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক,দেলোয়ার হোসেন বিপ্লব প্রমুখ ।এসময় প্রধাণ অতিথির বক্তব্যে বিএনপি নেতা মাহমুদ হোসেন জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশে আজ আমরা সবাই ঐক্যবদ্ধ । বিএনপি বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির উত্থাণ ঘটিয়েছে। বিএনপি…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামের (নাপিতের হাট বাজার) অর্ধশত পরিবারে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। আজ শনিবার (৩০ মার্চ) সকাল ৮টায় উপজেলার ডহরশংকর এলাকায় দারুস সুন্নাহ মসজিদের ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে শতাধিক মুসল্লি অংশ নেন, যেখানে পুরুষদের পাশাপাশি পর্দার অন্তরালে নারীরাও একই জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের নামাজে ইমামতি করেন মসজিদের ইমাম মো. নুরুল ইসলাম। স্থানীয়রা জানান, প্রতি বছরের মতো এবারও বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে এ গ্রামের কিছু মুসল্লি তাদের পূর্ব…

Read More

আমতলী (বরগুনা) প্রতিনিধি বরগুনা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ সভাপতি আমতলী উপজেলা মহিলা দলের সভাপতি শামসুন্নাহার মিরা খানের উদ্যোগে তারেক রহমানের নির্দেশে মাহে রমজান উপলক্ষে হত দরিদ্র অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সারাদিন উপজেলা ও পৌর শহরে বিভিন্ন এলাকায় ও বেলা ১২ টায় উপজেলা বিএনপির কার্যালয় ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুব দলের আহবায়ক ও পৌর বিএনপির আহবায়ক মো কবির উদ্দিন ফকিরপৌর বিএনপির ৩নং ওয়ার্ডের সভাপতি মো রুহুল আমিন টিপু , পৌর মহিলা দলের সভাপতি মোসা,শামীমা আক্তার নিনা,আমতলী সদর ইউনিয়ন মহিলা দলের সভাপতি মোসা,শাহিদা বেগম,পৌর মহিলা দলের সদস্য মোসা,পাপিয়া আক্তার…

Read More