Author: admin

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ধর্মগড় ইউনিয়নের দরিদ্র, দুঃস্থ , পথচারী, অসহায়, প্রায় ৫০০টি পরিবারের মাঝে শনিবার (২৯ মার্চ) বিকেল ৩টায় ধর্মগড় কাউন্সিল ঈদগাহ মাঠে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আয়োজক ছিলেন অধিকার ও সেবা ফাউন্ডেশনের সভাপতি শাহিন আলম । এসময়ে উপস্থিত ছিলেন ধর্মগড় ৭ নং ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সভাপতি মিজানুর রহমান, কাদিহাট বটতলী নুরানী মাদ্রাসার মুহতামিম, মাওলানা লোকমান হোসেন, মাওলানা মুহাম্মদ ওমর ফারুক, মজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন এর শিক্ষক ও প্রেস ইমাম সহ অনেকে। এ সময় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদের শুভেচ্ছা হিসেবে,শাড়ি, টুপি,সেমাই, চিনি, প্যাকেটজাত দুধ চাউল, তেল সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। আয়োজক শাহিন আলম বলেন, অসহায় মানুষের…

Read More

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে বিস্ফোরক মামলায় গ্রেফতার হলেন ঝালকাঠি  জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান অনিম।গত বছরের ৪ আগস্ট জেলা বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার মামলায় গ্রেফতার করে তাকে পুলিশ।শনিবার (২৯ মার্চ) বেলা ১২টার দিকে ঝালকাঠি পৌর  শহরের কৃষ্ণকাঠি এলাকার জেলা পরিষদসংলগ্ননিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।অনিম ওই এলাকার সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা হারুন অর রশিদ মোল্লার ছেলে।বিস্ফোরক আইনে বিএনপি নেতা আনিসুর রহমান তাপু  ঝালকাঠি সদর থানায় মামলা করেন। ওই মামলায় তদন্তের ভিত্তিতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অনিমকে গ্রেপ্তার করা হয়।  গ্রেফতারের পর ঝালকাঠি  জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ রুবেল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।বিষয়টি নিশ্চিত করে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক চারদিকে ধ্বংসযজ্ঞ। মৃত্যুর বিভীষিকা। এর মধ্যেই জন্ম নিল একটি শিশু। চিৎকার করে জানান দিল নিজের অস্তিত্ব। জীবনের হাহাকারের মধ্যেই নতুনের জয়গান! শুক্রবার সকালে পরপর দুটি ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে। এর কম্পন অনুভূত হয় চীন, থাইল্যান্ড, ভারত, বাংলাদেশ, ভিয়েতনামেও। তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মিয়ানমার ও থাইল্যান্ডে। ভূমিকম্পে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি ৩০ তলা নির্মাণাধীন ভবনসহ বহু ঘরবাড়ি ভেঙে পড়ে। এতে বহু মানুষ হতাহত হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শহরে। প্রাণ বাঁচাতে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে মানুষ। এই বিপর্যয়ের মধ্যেই ব্যাংককের রাস্তায় একটি শিশুর জন্ম দেন এক নারী। বিবিসি। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি ছিলেন ওই…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। পবিত্র মাহে রমজান শেষে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গাইবান্ধায় নিম্ন আয়ের মানুষদের জন্য টানা ৫ম বারের মত ‘এক টাকার বাজার’ কর্মসূচির আয়োজন করে ‘আমাদের গাইবান্ধা’ নামে স্বেচ্ছাসেবী একটি সংগঠন। প্রতীকি মূল্য এক টাকার বাজারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিব গাইবান্ধা জেলার জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ। গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ ২৫০টি মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারকে ১ টাকার প্রতীকি মূল্যে বাজারে পণ্য হিসাবে তুলে দেন একটি সোনালী মুরগি, আলু, বাঁধাকপি, বেগুন, চাল, সয়াবিন তেল, ডাল, সুজি, চিনি, নুডলস, সেমাই, গুড়া দুধ, লবণ, আলু,…

Read More

বিশেষ প্রতিনিধি: সড়ক দূর্ঘটনায় নিহত একই পরিবারের ৩ ভাইকে তাদের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) বিকেলে তাদের জানাজা শেষে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর ভেচকি গ্রামে দাফন করা হয়। শবিবার সকালে মোটরসাইকেলযোগে মঠবাড়িয়া থেকে বরগুনার পাথরঘাটায় যাওয়ার পথে বরগুনার সোনার বাংলা এলাকায় বিপরীত দিক থেকে আসা রাজিব পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে উত্তর ভেচকি গ্রামের নাসির উদ্দিন খান এর ছেলে শুভ খান, শান্ত খান ও নাদিম খান নিহত হয়। ঢাকা থেকে এসে নানার বাড়ি উপজেলার গুলিশাখালী গ্রামে গিয়েছিল শুভ। সেখান থেকে অন্য দুই ভাইকে নিয়ে পাথরঘাটার উদ্দেশ্যো যাওয়ার পথে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এ তিন…

Read More

নিজস্ব প্রতিবেদক : ‘পাবলিক ইউনিভাসির্টি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাসাইল’-এর উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‘আমরা নবীন শিকড়ের টানে, অগ্রযাত্রায় বাসাইলের প্রাণে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৯ মার্চ) টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব জোবায়ের আহমেদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ড. বদিউজ্জামান খান পিন্টু, বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নুরনবী আবু হায়াত খান নবু, নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, কবি নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আলিম মিয়া, ইউএনএইচসি আর-এর বাংলাদেশ প্রতিনিধি মুর্শেদুল খান,…

Read More

রমজানের শেষ ১০ দিন মহান আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমতের সময়। এই দিনগুলোতে মুমিনরা বেশি বেশি ইবাদত করে, নিজেদের পাপমুক্তির জন্য প্রার্থনা করে এবং লাইলাতুল কদরের সন্ধান করে। রাসূল (সা.) এই দিনগুলোতে ইবাদতে আরও মনোযোগী হতেন। কীভাবে এই মহিমান্বিত দিনগুলোর সর্বোচ্চ ফায়দা নেওয়া যায় তা নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের ভাবনা তুলে ধরেছেন – এ এ এইচ সিয়াম শিক্ষার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রামাদানের শেষ মুহূর্ত—ফিরে আসার এক সুবর্ণ সুযোগ রামাদান বিদায়ের পথে, সময়ের চাকা দ্রুত ঘুরে চলছে। কিন্তু এখনো আপনার জন্য দুয়ার খোলা। হয়তো আপনি এখনো গভীরভাবে রামাদানের মাহাত্ম্য অনুভব করতে পারেননি, ইবাদাতে একাগ্রতা খুঁজে পাননি, অন্তরে প্রশান্তির…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা স্বপ্ন বাড়ি যাচ্ছে তাই চাকুরী থেকে ছুটি পাবার পরে যেন গাড়ির সাড়ি আর সাড়ি। বিগত সময়ে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক যেন মানুষের ভোগান্তির অন্যতম কারণ ছিলো। উত্তরবঙ্গের মানুষের ঈদযাত্রার এক মাত্র ভোগান্তির কারণ ছিলো এই মহাসড়ক। চন্দ্রা থেকে টাঙ্গাইল যমুনাসেতু পর্যন্ত ৬৫ কিলোমিটার মহাসড়ক যেন এখন মানুষের স্বস্তির মহাসড়ক। ঈদকে সামনে রেখে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত খুলে দেওয়া হয়েছে ১৩.৬ কিলোমিটার মহাসড়ক। যার ফলে এবার ঈদে মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে। নওগাঁ গামী একজনের সাথে কথা হয়, তিনি বলেন,আমি ঢাকাতে একটি গার্মেন্টসে চাকুরী করি, এই মহাসড়কে আমি প্রায় কয়েক বছর যাবত যাতায়াত করে থাকি।…

Read More

আসাদুজ্জামান ফাহিম ,বেরোবি প্রতিনিধি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। শনিবার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম কাম-খতিব হাফেজ মাওলানা রকিব উদ্দিন আহাম্মেদ। তিনি জানান, বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও হল ও ডরমিটরিগুলোতে কিছু শিক্ষার্থীসহ শিক্ষকরা অবস্থান করছেন। তাদের সুবিধার্থে আমরা কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঈদের জামায়াত করার সিদ্ধান্ত নিয়েছি। সবার সুবিধার্থে ঈদের নামাজের সময় সকাল ৮টায় নির্ধারণ করা হয়েছে।

Read More

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার পৌরসভার ৯ নং ওয়ার্ডের রসুলাবাদ গ্রামের দারুল উলূম রসুলাবাদ ইসলামিয়া কওমী মাদ্রাসা ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ বিকেল ৪ঃ০০ ঘটিকার সময় পরমানন্দ সাহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহবায়ক ও মাদ্রাসার সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান এর সভাপতি কে উপস্থিত ছিলেন শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ সেলিম হাওলাদার, পৌর বিএনপির নেতা আনোয়ার হোসেন, হেমায়েত হাওলাদার, শ্রমিক দলের আহবায় সোলায়মান খান হাইউম খান, পৌর যুবদল নেতা সবুর হাওলাদার, কালাম ফরাজী ও প্রমূখ। এ সময় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মোহাম্মদ নাসীরুদ্দীন।

Read More