- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
- নওগাঁর বদলগাছীতে হত্যা পরিকল্পনার ভাড়াটেদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে,, সংবাদ সম্মেলন
- চৌদ্দগ্রামে শত বছরের গণকবরস্থানে যাতায়াতের খাস জায়গা দখলের চেষ্টা
- উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
- উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে ৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১
- এখন সবার আগে বিএনপি’-আব্দুস সাত্তার এমপি
- পানি নিষ্কাশনের দুর্ভোগ থেকে মুক্তির অপেক্ষায় ঘাটাইল পৌরবাসী—সমস্যা সমাধানে মাঠে ইউএনও মিস নুরী তাসমিন উর্মি
- মধুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি-১৪ এর প্রেস ব্রিফিং
- ঘাটাইলে বিটিএর ত্রিবার্ষিক নির্বাচনে শিক্ষকদের রায়ে সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক আ. বাছেদ
- কামরুজ্জামানের বাতিঘর বদলে দিল প্রত্যন্ত চরাঞ্চলের চিত্র
Author: admin
রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে গরু চুরি করতে এসে গণপিটুনির শিকার হয়ে এক গরুচোর নিহতের ঘটনা ঘটেছে।জানা যায়,বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের বাইমাইল পশ্চিম পাড়ায় নিহতের এ ঘটনা ঘটে।সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় গরুচুরির হিঁড়িক পড়ে।এমতাবস্থায় গরুর মালিকগন সচেতন হয়ে বিভিন্ন এলাকায় রাতে পাহারায় থাকেন।এরই মধ্যে বাইমাইল পশ্চিম পাড়া দেওয়ান সাহামু্দ্দিনের বাড়িতে গরুচুরি করতে যান চোর চক্রের সদস্যরা।হাতে ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় দূ’জন পাহারায় থাকেন এবং অন্যজন গোয়াল ঘরের টিন খুলতে থাকেন।এসময় সাহামুদ্দিন টের পেয়ে তার নাতিকে ডেকে তোলেন এবং ডাক-চিৎকার করতে থাকেন।পরে আশেপাশের বাড়ির লোকজন ধাওয়া করে একজনকে আটক করে গণপিটুনি দেন এবং অন্য চোরেরা পালিয়ে যান।শুক্রবার সকাল…
রাজশাহী প্রতিনিধি পাওনা টাকা চাওয়ায় ছাত্রদল নেতাকে হুমকি দিলেন রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল। ওই যুবদল নেতা হলে রাজশাহী বাগমারা উপজেলা আজাহার আলীর ছেলে। সে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে জেলা যুবদলের সদস্য সচিব। শনিবার (২৯ মার্চ) দুপুর ২ টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রদল নেতা খালিদ হাসান কানন। খালিদ হাসান কানন নওগাঁ জেলা ছাত্রদলের কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক।। সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা বলেন, ব্যবসায়িক কারণে পারিবারিকভাবে ১০ লাখ টাকা নেয় বাগমারার বাসিন্দা জেলা যুবদল নেতা রেজাউল করিম টুটুল। হলি ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার চালুর করা লক্ষ্যে ১০ লাখ টাকা…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. হাসান তালুকদার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ মার্চ) সকালে উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মো. হাসান তালুকদার ওই এলাকার মোহাম্মদ আলী তালুকদারের ছেলে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত হাসান তালুকদার দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করতেন এবং প্রেমের প্রস্তাব দিতেন। ভুক্তভোগীর পরিবার বিষয়টি হাসানের অভিভাবকদের জানালে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর গত ২৫ মার্চ সকালে কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে অভিযুক্ত ওঁত পেতে থেকে তার মুখ চেপে…
আসাদুজ্জামান ফাহিম ,বেরোবি প্রতিনিধি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সকল আবাসিক হল বন্ধ ঘোষণা করায় বিপাকে পড়েছেন হলে অবস্থানরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন আর রশিদের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর হলসমূহের আবাসিক শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জুমাতুল-বিদা, শব-ই-ক্বদর ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হলসমূহ আগামী ২৮ মার্চ ২০২৫ ইং শুক্রবার হতে ০৪ এপ্রিল ২০২৫ ইং শুক্রবার সকাল ১০:০০ ঘটিকা পর্যন্ত বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ০৪ এপ্রিল ২০২৫ ইং শুক্রবার সকাল ১০:০০ ঘটিকার পর যথারীতি হলসমূহ খুলে দেওয়া হবে। এইদিকে হঠাৎ…
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নে দুস্থ অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার হিসেবে গত ২৭ মার্চ বৃহস্পতিবার ধুবিল ইউনিয়নে ২৫৪০ জন দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়। অভিযোগ উঠেছে এরমধ্যে প্রায় ৫০-৬০ জন কার্ডধারী ব্যক্তি চাল পায়নি। ধুবিল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য আব্দুল হাই চাল বিতরণের মধ্যেই কার্ড ব্যতিত নিজের পছন্দ লোক দ্বারা কালো বাজারে ভিজিএফের চাল বিক্রি করে দেন। বিতরণের শেষের দিকে যখন অনেক কার্ডধারী পরিষদে আসেন তখন কোন উপায় না দেখে ইউপি সদস্য আব্দুল হাই পরিষদ থেকে পালিয়ে যান। এব্যাপার ইউপি সচিব স্বপনের সাথে কথা হলে তিনি জানান সকালে ইউপি প্রশাসক স্যার আপেল মাহমুদকে সাথে নিয়ে…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক পবিত্র মাহে রমজান মাসের শেষ প্রহরে মুসলমানদের মধ্যে ঈদুল ফিতর উদযাপনের আনন্দ সবখানে ছড়িয়ে পড়েছে। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর, সৌদি আরবে ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে। ফলে সৌদি আরবে আগামীকাল রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপন হবে, যা সারা বিশ্বের মুসলমানদের জন্য এক বিশেষ দিন হিসেবে পরিচিত। স্থানীয় সময় শনিবার (২৯ মার্চ) দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন এ তথ্য জানিয়েছে। প্রসঙ্গত, ২৯ মার্চ সৌদি আরবে ছিল ১৪৪৬ হিজরি সনের ২৯ রমজান। ঐদিন সৌদি নাগরিকরা শাওয়াল মাসের চাঁদ দেখতে সন্ধ্যা থেকে উৎসুক হয়ে ওঠেন। সৌদি সুপ্রিম কোর্ট দেশবাসীকে চাঁদ দেখার জন্য বিশেষভাবে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ঈদ রাজধানীতে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (২৯ মার্চ) ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ‘মহান আল্লাহর রহমতে কোনো হুমকি নেই। যদি কোনো ষড়যন্ত্রের হুমকি থাকে জনগণকে সঙ্গে নিয়ে আমরা এর মোকাবিলা করব।’ তিনি বলেন, ‘সবাই ছুটি ভোগ করছে। কিন্তু পুলিশ, সশস্ত্র বাহিনী, বিজিবি, আনসার, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু ছুটিতে যাচ্ছে না। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা যেন সুসংহত…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ, ২৯/০৩/২৫ সকাল ১১ টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ বাগদাফার্মের শহীদ শ্যামল মঙ্গল রমেশ প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হলো বিশাল এক তীর ধনুক প্রতিযোগিতা; আদিবাসী সাঁওতালদের ঐতিহ্যবাহী এই সংস্কৃতি, যা সাঁওতাল জনগণের স্বাধীনতা সংগ্রাম এবং তাদের ইতিহাসকে তুলে ধরে। প্রতিযোগিতার আয়োজন করেন সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী বাঙালি সংহতি পরিষদ, সামাজিক সংগ্রাম পরিষদ, জন উদ্যোগ, এএলআরডি এবং অন্যান্য সংগঠন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. ফিলিমন বাস্কে, এবং বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গৌড় পাহাড়ি, প্রিসিলা মুরমু, ব্রিটিশ সরেন, সুফল হেমব্রোম, বার্ণাবাস টুডু, সুচিত্রা মুরমু…
বিনোদন ডেক্স বর্তমান প্রজন্মের অভিনেত্রী ও সংগীতশিল্পী পারশা মেহজাবিন। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারের তাকে জিজ্ঞেস করা হয়, গুগলে তার সম্পর্কে সবচেয়ে বেশি কী কী অনুসন্ধান করা হয়। জবাবে পারসা জানান, তার পুরো নাম পারশা মেহজাবিন পূর্ণী। পারশা নামের অর্থ হলো পবিত্র বা বিশুদ্ধ, আর ফরাসি ভাষায় এর অর্থ ছোট ফুল।পড়াশোনার প্রসঙ্গে তিনি বলেন, আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ব্যবসায় (BBA in International Business) পড়ছি। বর্তমানে সপ্তম সেমিস্টারে আছি। পাশাপাশি সংগীতচর্চা করি এবং সম্প্রতি চলচ্চিত্রেও কাজ করেছি। পারশা জানান, তার গ্রামের বাড়ি দিনাজপুরে হলেও জন্ম ও বেড়ে ওঠা বাবার…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক। শনিবার (২৯ মার্চ) সকালে, ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ডিবি প্রধান বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় পুলিশ কার্যক্রম করা হবে। ঢাকা মহানগরীর ৫০টি থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৬৬৭ টি টহল টিম দায়িত্ব পালন করছে এবং ৭১ টি পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিপণি বিতান, বাস ও লঞ্চ টার্মিনাল ও ট্রেন স্টেশনে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য ডিবির নজরদারি আগের তুলনায় অনেক…