- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
- নওগাঁর বদলগাছীতে হত্যা পরিকল্পনার ভাড়াটেদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে,, সংবাদ সম্মেলন
- চৌদ্দগ্রামে শত বছরের গণকবরস্থানে যাতায়াতের খাস জায়গা দখলের চেষ্টা
- উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
- উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে ৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১
- এখন সবার আগে বিএনপি’-আব্দুস সাত্তার এমপি
- পানি নিষ্কাশনের দুর্ভোগ থেকে মুক্তির অপেক্ষায় ঘাটাইল পৌরবাসী—সমস্যা সমাধানে মাঠে ইউএনও মিস নুরী তাসমিন উর্মি
Author: admin
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান ভোরের বাংলা নিউজ ডেস্ক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৩০ মার্চ) দুপুর ১টা ৫ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ শুভেচ্ছা জানান তিনি। পোস্টে তিনি লিখেন, ত্যাগ-তাকওয়া আর সংযমের শিক্ষাগ্রহণের মধ্য দিয়ে মাসব্যাপী সিয়াম সাধনার পর ব্যক্তি, পরিবার সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে সুন্দর ও পরিশুদ্ধ করার পাশাপাশি মুসলিম উম্মাহর বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। ব্যক্তিজীবনকে পরিশুদ্ধ ও সংযমী…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতকরণে ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধা জেলা অংশে সড়কে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার জনাব নিশাত এ্যাঞ্জেলা। গত শনিবার (২৯ মার্চ, ২০২৫) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার চাঁপড়ীগঞ্জ থেকে পলাশবাড়ী পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার অংশ পরিদর্শন করেন। এসময় গোবিন্দগঞ্জ উপজেলার চারমাথা মোড়ে স্থাপিত হাইওয়ে, ট্রাফিক ও থানা পুলিশের যৌথ কন্ট্রোল রুমে দায়িত্ব পালনকারী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মত বিনিময় কালে সার্বিক শৃঙ্খলার খোঁজ-খবর নেন। এসময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম, হাইওয়ে থানা ইনচার্জ মোজাফ্ফর হোসেন, এস আই মানিক রানা,এস আই হাফিজ এস আই নজরুল…
ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী পৌর শাখা ও জাতীয় শিক্ষক ফোরাম আমতলী উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল
আমতলী( বরগুনা) প্রতিনিধি ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী পৌর শাখা ও জাতীয় শিক্ষক ফোরাম আমতলী উপজেলা শাখার যৌথ আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ রোজ শনিবার বিকাল ৪ ঘটিকায় আমতলী সরকারি একে মাধ্যমিক বিদ্যালয় সভাকক্ষে ইসলামী আন্দোলন আমতলী পৌর শাখায় সভাপতি মো কামরুজ্জামান এর সভাপতিত্বে ইফতার দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন আমতলী উপজেলার সভাপতি মুফতি মাওলানা ওমর ফারুক জিহাদী, উপজেলা সেক্রেটারি গাজী মোহাম্মদ বায়েজিদ, সহকারী সেক্রেটারি মিল সোলায়মান জামায়াতে ইসলামী আমতলী উপজেলা আমির, অধ্যাপক মাওলানা ইলিয়াস হোসেইন, পৌর সেক্রেটারি মোঃ মোস্তাফিজুর রহমান, জাতীয় শিক্ষক ফোরাম আমতলী উপজেলা সভাপতি মাওলানা আবু তাহের, সেক্রেটারী মাওলানা ফরিদ উদ্দিন, গনঅধিকার পরিষদ…
স্টাফ রিপোর্টার : নওগাঁ জেলা পুলিশ কর্তৃক তিনজন ডাকাতকে গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে। লুণ্ঠিত মালামালের মধ্যে একটি মোটরসাইকেল, নগদ টাকা ও একটি সোনার চেইন উদ্ধার করা হয়েছে। ৩০মার্চ রবিবার দুপুরে নওগাঁর পুলিশ সুপার এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার সাফিউল সারোয়ার। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা অনুমান সাড়ে ছয়টায় জেলার আত্রাই থানাধীন আহসানগঞ্জ হাটের পাশে পাঁচজনের একটি ডাকাত দল স্বর্ণ ব্যবসায় নান্টু কুমার প্রামাণিক কে প্রতিরোধ করে মারপিট করে তার কাছে থাকা স্বর্ণ এবং নগদ অর্থসহ প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। মামলার সূত্র ধরে…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।জেলার রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামের (নাপিতের হাট বাজার) অর্ধশত পরিবারে ঈদ উদযাপন করা হয়েছে। আজ শনিবার (৩০ মার্চ) সকাল ৮টায় উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর এলাকায় দারুস সুন্নাহ মসজিদের ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে শতাধিক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।ঈদের নামাজ আদায়ের পর প্রতিটি গ্রামে বইছে উৎসবের আমেজ। ঘরে ঘরে হয়েছে মিষ্টান্ন ও বিশেষ খাবারের আয়োজন।স্থানীয়রা জানান, প্রতি বছরের মতো এবারও বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে এ গ্রামের কিছু মুসল্লি তাদের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৩০ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানা যায়। বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। এরপর বিকেল ৪টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
ভোরের বাংলা নিউজ ডেস্ক ঢাকার সব ঈদ জামাতের নিরাপত্তায় ১৫ হাজার পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ‘সমন্বিত নিরাপত্তা বলয়’ গড়ে তোলা হবে। কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি না থাকলেও নিষিদ্ধঘোষিত কোনো দল যাতে তাদের কার্যক্রম পরিচালনা করতে না পারে সেজন্য সদা সতর্ক থাকতে হবে। রোববার (৩০ মার্চ) জাতীয় ঈদগাহে গৃহিত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, বরাবরের মতো এবারও জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির অংশগ্রহণে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আর বায়তুল…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশের আকাশে আজ রোববার ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার (৩১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে এ বৈঠক হয়। পরে চাঁদ দেখা কমিটি জানায়, বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে। সেই প্রেক্ষিতে একই ভৌগোলিক অঞ্চল হওয়ায় বাংলাদেশের সঙ্গে পাকিস্তান, ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও সোমবার ঈদুল ফিতর পালিত হবে। ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি…
মোহাম্মদ মুক্তার হোসাইন রাউজান প্রতিনিধি চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনীতে, শনিবার সন্ধ্যায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ এবং পথচারীদের মাঝে,বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এর র্নিদেশে ৯ নং পাহাড়তলী ইউনিয়ন বিএনপি’র ও তরুণ প্রজন্মের নেতা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল রাজ্জাক খানের বড় ছেলে মোহাম্মদ জাবেদ খানের পক্ষ থেকে খাবার এবং পানি বিতরণ করা হয়, এই সময় উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপির নেতা সারোয়ার হোসেন, নুরু খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল এর সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ, জিয়া মনছুর, এনায়েত খান,ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক জাকির খান,মোহাম্মদ মহিউদ্দিন খান,মদিনা প্রবাসী স্বৈরাচারী হাসিনা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে সম্মানজনক ‘ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া একদল সাহসী নারী। আগামী ১ এপ্রিল এ পুরষ্কার প্রদান অনুষ্ঠান পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মিলানিয়া ট্রাম্প। শনিবার (২৯ মার্চ) স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। জানা গেছে, গত বছর জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে সহিংস দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে একদল সাহসী নারী নেতৃত্ব দিয়েছেন। হুমকি ও সহিংসতা সত্ত্বেও তারা নিরাপত্তা বাহিনী এবং পুরুষ বিক্ষোভকারীদের মধ্যে দাঁড়িয়ে অসাধারণ সাহসিকতা প্রদর্শন করেছেন। ওয়েবসাইটে বলা হয়, যখন পুরুষ সহকর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল, তখন নারীরা ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ থাকার…