Author: admin

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে প্রেমে ব্যর্থ হয়ে মো. ওসমান খলিফা (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের সকালে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ওসমান ওই এলাকার বিল্লাল হোসেন খলিফার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ওসমান খলিফার সঙ্গে গালুয়া দুর্গাপুর এলাকার খলিলুর রহমানের মেয়ে হাফিজার দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। শুরুতে মেয়ের পরিবার এ সম্পর্ক মেনে নিলেও পরে তারা বিয়েতে সম্মতি দেয়নি। সম্পর্কের সময় ওসমান প্রেমিকাকে বিভিন্ন উপহার সামগ্রী, পোশাক ও খাবার কিনে দিতেন। তারা একসঙ্গে বিভিন্ন…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক ঢাকাসহ ৮ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের মধ্যেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর।সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এদিন (৩১ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা,…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ড. ইউনূসের সঙ্গে ফোনালাপে এ শুভেচ্ছা জানান তিনি। একইসঙ্গে ড. ইউনূসকে পাকিস্তান সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। সোমবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শেয়ার করা এক পোস্টে শেহবাজ শরিফ জানিয়েছেন, ড. ইউনূসের সঙ্গে তার ফোনালাপ হয়েছে। এসময় তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলাপ করেছেন। পোস্টে তিনি জানিয়েছেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার আগামী ২২ এপ্রিল বাংলাদেশে আসছেন। দুদেশের সম্পর্ক আরও জোরদার করার জন্য আমাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। পাশাপাশি ড. মুহাম্মদ ইউনূসকে সুবিধামতো সময়ে…

Read More

এবার মুক্ত পরিবেশে মানুষ ঈদ উদযাপন করছে: মির্জা ফখরুল ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদ সরকারের শাসনামলের থেকে এবার ঈদ আনন্দময় পরিবেশে হচ্ছে। আমরা মুক্ত পরিবেশে ঈদ পালন করছি। সোমবার (৩১ মার্চ) ঈদের দিন সকালে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। গত ১৫ বছরের ঈদের সাথে এবারকার ঈদের পার্থক্যটা কি জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক পার্থক্য, এবার আমরা মুক্ত পরিবেশে একটা আনন্দময় পরিবেশে ঈদ পালন করছি।’ মির্জা ফখরুল বলেন, আজকের এই দিনে আমরা আশা করব যে, যেই দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্বে সবাই সফল হবেন এবং বিশেষ…

Read More

কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের সবচেয়ে বড় ও ঐতিহাসিক ১৯৮তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল ১০টায় এ জামাতের ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। জামাত শুরুর এক ঘণ্টা আগেই ঈদগাহ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আশপাশের সড়ক ও অলিগলি জনসমুদ্রে পরিণত হয়। পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর তথ্যানুসারে, এবার প্রায় ৬ লাখ মুসল্লি জামাতে অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং ফিলিস্তিনের জন্য বিশেষ মোনাজাত করা হয়। ২০১৬ সালের হামলার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবার চার স্তরের নিরাপত্তার অংশ হিসেবে ৬৪টি সিসি ক্যামেরা, ৬টি ওয়াচ টাওয়ার,…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক ঐক্যবদ্ধ জাতি হিসেবে নতুন বাংলাদেশ গঠন করার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৩১ মার্চ) জাতীয় ঈদগাহ ঈদুল ফিতরের নামাজ শেষে এক বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে,‌ সব প্রতিকূলতার সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখতে হবে। এর আগে, জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত ঈদের নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এদিন সকাল সাড়ে ৮টায় এ জামাত শুরু হয়। ঈদের এ জামাতে আরও অংশগ্রহণ করেন- প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা,…

Read More

ঈদের নামাজের রাকাত ছুটে গেলে করণীয় ধর্ম ডেস্ক শাওয়ালের চাঁদ মানে ঈদুল ফিতরের চাঁদ।আজ সন্ধ্যায় আকাশে হাসি দিয়েছে শাওয়ালের বাঁকা চাঁদ। এর মধ্য দিয়ে শেষ হয়েছে রহমত মাগফেরাত ও নাজাতের পবিত্র রমজান । ঈদের দিনের প্রধান আমল নামাজ। এই দিনটি শুরু হবে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মধ্য দিয়ে। অন্যান্য ফরজ নামাজের মত ঈদের নামাজও এক বা দুই রাকাত ছুটে যেতে পারে। তখন করণীয় কি? ছুটে যাওয়া নামাজ কিভাবে আদায় করবেন? কেউ যদি প্রথম রাকাতে ইমামের কেরাত পড়াকালীন সময়ে নামাজে শরিক হয় তাহলে প্রথমে তিনি তাকবিরে তাহরিমা এবং অতিরিক্ত তিনটি তাকবির বলে ইমামের অনুসরণ করবেন। (মুসান্নাফে আব্দুর রাযযাক: ৫৭১৪) কেউ…

Read More

ঈদ শুভেচ্ছা বার্তায় যে হুঁশিয়ারি দিলেন তুর্কি প্রেসিডেন্ট আন্তর্জাতিক ডেস্ক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন, তুরস্ক কখনোই সিরিয়ার ভূখণ্ডগত অখণ্ডতা বিনষ্ট করতে দেবে না এবং দক্ষিণ সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি স্থায়ী হতে দেবে না। রোববার মুসলিম বিশ্ব ও তুর্কি জাতির উদ্দেশ্যে দেওয়া ঈদুল-ফিতরের বার্তায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। তুর্কি প্রেসিডেন্ট উল্লেখ করেন, তার সরকার ‘সন্ত্রাসমুক্ত তুরস্ক’ নীতির অধীনে যে কার্যক্রম শুরু করেছে, তা অব্যাহত থাকবে। এ সময় তিনি বিশেষ করে পিকেকে (PKK) এবং ওয়াইপিজি (YPG)-র বিরুদ্ধে অভিযান চালানোর কথা বলেন। যারা ইরাকের উত্তরে লুকিয়ে থেকে তুরস্কের সীমান্ত বরাবর একটি সন্ত্রাসী করিডোর গড়ে তুলতে চেয়েছিল। এরদোগান কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতির উদ্দেশে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৩০ মার্চ) বিকেলে দেওয়া শুভেচ্ছা বার্তায় তিনি জাতির মঙ্গল কামনা করে আন্তরিক মোবারকবাদ জানান। শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশের সব নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। ঈদ আমাদের মাঝে শান্তি, ভ্রাতৃত্ব এবং সহমর্মিতার এক অভূতপূর্ব বন্ধন তৈরি করে। সবাইকে আনন্দঘন মুহূর্তে দেশের উন্নতি ও কল্যাণে একসঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ড. ইউনূস বলেন, ঈদ আমাদের শিক্ষায় উদ্বুদ্ধ করুক, যাতে আমরা সবাই একে অপরের পাশে দাঁড়িয়ে সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা করতে পারি। এ ঈদ আমাদের…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলার পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার কয়েকটি গ্রামে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ৩০ মার্চ রবিবার সকাল সাড়ে ৮টায় জেলার সহিহ হাদিস সম্প্রদায়ের মুসল্লিরা উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ায় ঈদের নামাজ আদায় করেন। এ ঈদের নামাজে ইমামতি ও খুৎবা পাঠ করেন হাফেজ মোহাম্মদ ওমর ফারুক। সকাল থেকেই সদর উপজেলা, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তালুক ঘোড়াবান্ধা মধ্যপাড়ায় জড়ো হতে থাকেন মুসল্লিরা। পরে তারা স্থানীয় একটি প্রতিষ্ঠানের ছাদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। পাশে নারীদের জন্যেও নামাজের ব্যবস্থা করা হয়। সেখানে ১০-১২ জন নারী…

Read More