Author: admin

আন্তর্জাতিক ডেস্ক ‘বিশ্ব শান্তির জন্য’ যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। শুক্রবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য শান্তির কথা বলছি না। আমরা বিশ্ব শান্তির কথা বলছি। আমরা আন্তর্জাতিক নিরাপত্তার কথা বলছি। ’ শুক্রবার গ্রিনল্যান্ডের একটি আমেরিকান সামরিক ঘাঁটি পরিদর্শন করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তার স্ত্রী উষা ভ্যান্স এবং অন্যান্য ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা। তবে গ্রিনল্যান্ডবাসী এবং ডেনিশদের মধ্যে উত্তেজনার কারণে এই সফরের সময়সীমা কমিয়ে আনা হয়। অঞ্চলটির বাসিন্দারা ক্ষুব্ধ হন কারণ তাদের সঙ্গে পরামর্শ…

Read More

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার ৮নাং বালুভরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ শে মার্চ শুক্রবার বিকেলে উপজেলার বালুভরা ইউনিয়নের মির্জাপুর কৈলাস চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠন ৮ নং বালুভরা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বালুভরা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় ও বালুভরা ইউনিয়ন বিএনপির সভাপতি এবং ৮ নং বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সংগঠনের সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী (টিপু) উপজেলা…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে। এ অবস্থায় যারা আগামী ০৮ এপ্রিল ঈদপরবর্তী যাত্রা করবেন তারা আজ অগ্রিম টিকিট কিনতে পারবেন। শনিবার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে ০৮ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায় আর পূর্বাঞ্চলের ট্রেনের অগ্রিম টিকিট দুপুর ২টা থেকে পাওয়া যাবে। এর আগে গত রোববার (৯ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়। বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক আজ ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সে সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। শনিবার (২৯ মার্চ) ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে । এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সে সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই। এ অবস্থায় পাশাপাশি পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এদিকে দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা থাকতে পারে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ীসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ১১টায় গাইবান্ধা সেনা ক্যাম্প ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি যৌথ টিম এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতরা হলেন – গোবিন্দগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের বুজরুক বোয়ালিয়া (হীরকপাড়া) গ্রামের বাসিন্দা মৃত ইয়াছিন ব্যাপারির ছেলে একরাম ব্যাপারি (৪০) ও একই গ্রামের রমিজ উদ্দিনের ছেলে শুভ মিয়া (২৬)। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে যৌথ বাহিনী পৌরসভার বুজরুক বোয়ালিয়া (হীরকপাড়া) গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী একরাম ব্যাপারিকে গ্রেফতার করে। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ইয়াবা…

Read More

স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁ মাননীয় উপদেষ্টার নির্দেশনায় পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও যান চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা ও ভিজিলেন্স টিমের কার্যক্রম জোরদার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় নওগাঁ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈকত ইসলাম এর নেতৃত্বে শহরের বাস টার্মিনালগুলো পরিদর্শন ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।এছাড়াও অতিরিক্ত ভাড়া আদায় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিআরটিএ নওগাঁ সার্কেল মোটরযান পরিদর্শক, মোহাম্মদ আফতাবুল ইসলাম, শহর ও…

Read More

নীলফামারী প্রতিনিধি নীলফামারীতে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের হাতে নিহত চার শহীদ পরিবারকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ ও ঈদ সামগ্রী প্রদান করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জেলার সদর উপজেলার রামগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে শহীদ পরিবারদের হাতে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী তুলে দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি রাহেদুল ইসলাম দোলন, মুক্তার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেফু, দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, পৌর সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ প্রমূখ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম জানান, “বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের…

Read More

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা শিকারপুরের জামি’আ ইসলামিয়া সামেলা খাতুন মহিলা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় আজীবন সদস্যদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ শুক্রবার বিকাল ৩ টায় মহিলা মাদ্রাসা মিলনায়তন কেন্দ্রে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইফতার মাহফিলে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মীর সোহরাব হোসেনের সভাপতিত্বে ও মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুর রহমান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ আলাউদ্দিন, সিনিয়র শিক্ষক ও প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবুল বাশার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ শাহে আলম খান মিন্টু, বন্দর ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ আব্দুস…

Read More

স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁয় জোর পূর্বক অন্যের পুকুর দখল নিয়ে সেই পুকুরের পাড় খনন করে মাটি বিক্রির অভিযোগ পাওয়া গেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। ঘটনাটি নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়ন এর বাচারীগ্রামের। ঘটনাটি নিয়ে ভুক্তভোগী ব্যক্তি পুলিশ প্রাশাসনের নিকট একাধিকবার সুরাহা চেয়েও কোন প্রতিকার পাচ্ছেন না। প্রশাসনের নিষেধাজ্ঞা সত্বেও দেদারসে ভেকু মেশিন দিয়ে খনন কাজ অব্যহত রেখেছেন প্রভাবশালীরা। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা হলেন- নওগাঁ চকদেব মহল্লার গোলাম সারোয়ার তুহিন ও তার ছেলে গোলাম সিফাত। এবং ডাক্তারের মোড় এলাকার আস্তাকিনের ছেলে মো. নাঈম। খোঁজ নিয়ে জানা যায়, নওগাঁ সদর উপজেলার বাচারিগ্রামের আতোয়ার রহমান তরফদার ও মজিবর রহমান স্বত্ব দখলীয় তফসীল সম্পত্তি…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে মাহে মরজানে পবিত্র লাইলাতুলকদরের নামাজ পড়তে গিয়ে নব্বই বছর বয়সী সাহেব আলী নামে এক বৃদ্ধ মুসুল্লির মসজিদে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে এশার নামাজের সময় উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালি এলাকায় মোল্লা ফাউন্ডেশন ওয়াকফ এটেস্ট জামে মসজিদে এ ঘটনা ঘটে। শুক্রবার জুম্মার নামাজের পরে তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। প্রত্যক্ষদর্শী ও মুসল্লিদের বরাতে জানা যায়, সাহেব আলী ওযু শেষ করে দ্রুত মসজিদের ভেতরে প্রবেশ করছিলেন। ঠিক তখনই হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। উপস্থিত মুসল্লিরা তাকে দ্রুত ধরে ফেলেন। এরপর মসজিদেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নব্বই বছরের এই প্রবীণ মুসল্লি।…

Read More