- উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
- উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে ৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১
- এখন সবার আগে বিএনপি’-আব্দুস সাত্তার এমপি
- পানি নিষ্কাশনের দুর্ভোগ থেকে মুক্তির অপেক্ষায় ঘাটাইল পৌরবাসী—সমস্যা সমাধানে মাঠে ইউএনও মিস নুরী তাসমিন উর্মি
- মধুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি-১৪ এর প্রেস ব্রিফিং
- ঘাটাইলে বিটিএর ত্রিবার্ষিক নির্বাচনে শিক্ষকদের রায়ে সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক আ. বাছেদ
- কামরুজ্জামানের বাতিঘর বদলে দিল প্রত্যন্ত চরাঞ্চলের চিত্র
- সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে জামায়াতের ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান
- কেশবপুর প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি সভা ও নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক অত্যন্ত সফল, ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২৮ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। পোস্টে প্রেস সচিব লিখেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে একটি অত্যন্ত সফল দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিস্তৃত পরিসরে আলোচনা হয়েছে। বৈঠকে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে। তিনি লেখেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন সি চিন পিং। সি বলেছেন, চীন বাংলাদেশে চীনা…
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার রাজাপুরের খায়ের হাটে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও দোকান তালাবদ্ধ করার অভিযোগ উঠেছে মো. ইমাম হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় সূত্র ও লিখিত অভিযোগ অনুযায়ী, রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের খায়েরহাট বাজারে দীর্ঘদিন ধরে মুদি দোকান পরিচালনা করে আসছেন মো:নিয়ামুল ইসলাম। ২০২২ সালের ২৭ আগস্ট পাঁচ বছরের জন্য দোকান ঘর ভাড়া নিয়ে ব্যবসা শুরু করেন তিনি। দোকান থেকে নিয়মিত পণ্য কিনতেন মো: ইমাম হোসেন। ধাপে ধাপে তার কাছে ১০,৯৭০ টাকা বাকি হয়ে যায়। পাওনা টাকা চাইলে প্রথমে তালবাহানা করেন, পরে হুমকি দিতে থাকেন। একপর্যায়ে টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে দোকান ছাড়তে বলেন। ভুক্তভোগী নিয়ামুল…
জিয়ারত জুয়েল: কৃষকশ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় গ্রেফতারবরণ করতে হয়, এরআগেই আমার মৃত্যু হওয়া ভালো ছিল। কারণ ‘জয় বাংলা’ স্লোগান কারও দলের নয়। আমাদের অনেকের ভুলত্রুটি নিশ্চয়ই আছে, কিন্তু স্বাধীনতার কোনও ভুলত্রুটি নেই। জয় বাংলার কোনও ভুলত্রুটি নেই। স্বাধীনতার নেতা বঙ্গবন্ধুর কোনও ভুলত্রুটি নেই। বঙ্গবন্ধুকে অস্বীকার করলে, জিয়াউর রহমানকে অস্বীকার করলে এবং আমাকে অস্বীকার করলে স্বাধীনতাই বেহাত হবে। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে টাঙ্গাইলের বাসাইল উপজেলা কৃষকশ্রমিক জনতালীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতির ইফতার মাহফিলে আমাকে সম্মানিত করা হয়েছে। রাষ্ট্রপতি নিজে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক তিন শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একথা জানিয়েছেন। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনিপন্থি বিক্ষোভকারীদের দমনে ট্রাম্প প্রশাসন যেসব পদক্ষেপ নিয়েছে তার মধ্যে ভিসা বাতিলের বিষয়টিও রয়েছে। শুক্রবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ফিলিস্তিনিপন্থি বিক্ষোভকারীদের দমনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার অংশ হিসেবে আমেরিকা কমপক্ষে ৩০০ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গায়ানা সফরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেন, “হয়তো এই মুহূর্তে ৩০০ জনেরও বেশি। আমরা প্রতিদিনই এটা করছি, যখনই আমি এই পাগলদের কোনও একজনকে পাই (ভিসা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা যায়, সকাল ৮টা থেকে টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। আজ পাওয়া যাচ্ছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়ায় কোনো টিকিট রিফান্ড করার সুযোগ থাকছে না। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পরের আন্তঃনগর ট্রেনের ৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৪ মার্চ; ৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৫ মার্চ; ৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৬ মার্চ…
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আবার পাথর বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। পরীক্ষামূলক এ আমদানির প্রথম দিন বৃহস্পতিবার (২৭ মার্চ) ভুটান থেকে চারটি পাথর বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। এতে করে খানিকটা স্বস্তি ফিরেছে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে। বন্দর সূত্রে জানা গেছে, স্লট বুকিং নিয়ে ভারত ও ভুটানের মধ্যে চলা জটিলতায় ভুটান থেকে বাংলাদেশে বোল্ডার পাথর আমদানি বন্ধ হয়ে যায়। এর মধ্যে গেল বছর (২০২৪) নানা সমস্যায় নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত দুই মাস ভারত থেকে পাথর আমদানি বন্ধ ছিল। এদিকে জানুয়ারিতে ভারত থেকে পাথর আমদানি শুরু হলেও ভুটান থেকে পাথর আমদানি বন্ধ হয়ে যায়। কারণ হিসেবে ভারতের ফুলবাড়ি স্থলবন্দরে…
সখিপুর প্রতিনিধি টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ইলিয়াস কাশেমকে (বিজয় টিভি) আহবায়ক, আনোয়ার কবিরকে(দৈনিক আমার দেশ) সদস্য সচিব ও আঃ লতিফ দৈনিক সকালের সময়)কে যুগ্ম আহবায়ক করা হয়েছে। ২৭ মার্চ (বৃহস্পতিবার) বেলা ১২টায় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। এসময় সখীপুর প্রেসক্লাবের বর্তমান কমিটির অনিয়ম,দুর্নীতি ও দখলবাজির তথ্য উপস্থাপন করে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবগঠিত কমিটির সদস্য সচিব আমার দেশ প্রতিনিধি আনোয়ার কবির। এছাড়াও আরও উপস্থিত ছিলেন,সাইফুল ইসলাম সাফলু (এশিয়ান টিভি), মোঃ শরিফুল ইসলাম (দৈনিক ইনকিলাব), কামাল হোসেন (ভোরের ডাক), আহমেদ সাজু (ভোরের কাগজ)…
লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাট জেলা ট্রাক, ট্রাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিকদের যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) দুপুর ১২টায় পাটগ্রাম ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে সংবাদ পাঠ করেন জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সমিতির সভাপতি জালাল উদ্দিন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের কর্মকাণ্ড ভুল ব্যাখ্যা প্রদান করে স্থানীয়ভাবে আমাদের তথা জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। লালমনিহাট জেলাসহ সারা বাংলাদেশে সব জেলাতেই শ্রম অধিদপ্তর হতে যথাযথ নিরীক্ষণের মাধ্যমে প্রত্যেক জেলায় রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন কর্তৃক সংগঠনের নিজস্ব…
ভোরের বাংলা নিউজ ডেস্ক আজ ঢাকার আকাশ সাময়িকভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সে সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। শুক্রবার (২৮ মার্চ) ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আজ সাময়িকভাবে মেঘলা থাকতে পারে । এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সে সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ অবস্থার পাশাপাশি পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ…
মোঃ নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং আহত যোদ্ধাদের স্মরনে কেরানীগঞ্জ জাতীয় নাগরিক পার্টি (এন সি পি) এক ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) কেরানীগঞ্জ উপজেলার আটিবাজারের সূচনা কমিউনিটি সেন্টারে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ উপজেলা নাগরিক কমিটি এর প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিন এর কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উক্ত আলোচনা সভা শুরু হয়। কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ মামুন উর রহমান এর প্রানবন্ত উপস্থাপনায় সেখানে কেরানীগঞ্জ এর জুলাই শাহিদদের পরিবার তাদের অনুভূতি প্রকাশ করেন।তাদের সকলের দাবি আগে ফ্যাসিস্টদের বিচার করতে হবে। তাদেরকে পুর্নবাসনের কোন প্রকার সুযোগ দেওয়া যাবে…