- কক্সবাজারে আগুনে নিভে গেল উজিরপুরের নূর আলমের সংসার, একদিন আগে ফেরায় বেঁচে গেলেন তিনি
- পাথরঘাটায় চিফ হুইপ নূরুল ইসলাম মনির কঠোর হুঁশিয়ারি, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে দুই মাসের সময়সীমা
- কোটচাঁদপুরে পৃথক অভিযানে আ.লীগের সদস্যসহ আটক ৩,৭০ পিচ ইয়াবা উদ্ধার:
- ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
- মধুপুরে পূজামণ্ডপে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন
- লালন সাঁই শুধু বাউল সাধক নন, মানবতারও সাধক: খাদ্যমন্ত্রী
- সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য শিফাতের জন্মদিন উদযাপিত
- নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ
- কালভার্ট আছে, সড়ক নেই: ডিমলায় দুই ইউনিয়নের হাজারো মানুষের চলাচলে ভোগান্তি
- দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Author: admin
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ)প্রতিনিধি : কালীগঞ্জ শহরে স্বাধীনতা দিবসে শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা চালিয়ে মাইক ভাংচুর ও একজনকে পিটিয়ে আহত করেছে। বুধবার সকাল ১০ টার দিকে ঝিনাইদহ কালীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এ ঘটনা ঘটে। হামলায় মুক্তিযোদ্ধা সংসদের তত্বাবধায়ক সাগর হোসেন পিটিয়ে আহত করেছে। স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধা ভবনে সকাল থেকে মাইকে দেশাত্ববোধক গান বাজানো হচ্ছিল। একই মাইকে ওই ভবনের তত্ত্বাবধায়ক সাগর হোসেন শেখ মুজিবের ভাষণ বাজাতে শুরু করেন। মাইকে এমন ভাষণ প্রচার শুনতে পেয়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা সকাল ১০ টার দিকে মিছিল নিয়ে ওই ভবনে হামলা চালায়।তারা মুক্তিযোদ্ধা ভবনের তত্ত্বাবধায়ক সাগর হোসেনকে মারপিট করে আহত ও…
রিপোর্টার নওগাঁ :নওগাঁ জেলার পুলিশ সুপারের বডিগার্ডের পরিচয় দিয়ে ইফতারির জন্য সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছে থেকে ভয়ভীতি দেখিয়ে বিকাশের মাধ্যমে চাঁদা নেওয়ায় মান্দা উপজেলার আম বাংড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে সাগর ওরফে রিমন’কে আটক করেছে জেলা ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুর এক টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাফিউল সারোয়ার বলেন, নওগাঁ জেলার ধান চালের আড়ৎদার সমিতির সচিব শহিদুল ইসলাম এর থেকে দুইবারে মোট ৭,১৪০ টাকা বিকাশের মাধ্যমে চাঁদা নেয়। বিষয়টি জানতে পেরে নওগাঁ পুলিশের একাধিক টিম তাকে আজকে গভীর রাতে অভিযান পরিচালনা করে তাকে মান্দা থানাধীন তেতুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছিতে দেবত্তর সম্পত্তির তিনশত বছরের পুরাতন মাটির টিলা কেটে খনন করে মাটি বিক্রির অভিযোগ উঠেছে নাজমুল হোসেন নামে এক মাটি খেকোর বিরুদ্ধে। অবৈধ মাটি খনন বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ১১ মার্চ একটি লিখিত অভিযোগ করেন এলাকাবাসী। অভিযোগের পর কয়েকদিন খনন বন্ধ রেখে প্রশাসন সহ সকল মহলকে ম্যানেজ করে পুনরায় কৌশলে দিনের পরিবর্তে রাতে আবারো চলছে খনন উৎসব। এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা গেছে, কোলা ইউনিয়নের কেশাইল মৌজায় দালান চাড়া নামক স্থানে প্রায় ৩শ বছরের পুরাতন ১৫ বিঘা মাটির টিলা রয়েছে। এলাকাবাসী টিলাটি দেবত্তর সম্পত্তি ও পুরুকীর্তি হিসাবে জানেন। উক্ত স্থানে ১৯৯৫-১৯৯৬ সালে বন্যায় এলাকার অনেক মানুষ…
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি খাগড়াছড়ির দীঘিনালায় দেড় শতাধিক অসহায় মুসলিম পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলার কবাখালী ইউনিয়নের ১নং কবাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সকল ঈদ সামগ্রী বিতরণ করেন ০৪ ইস্ট বেঙ্গল দি বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোনের অধীনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক, পিএসসি। এ সময় দীঘিনালা সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, দুধ, নুডুলস, চাল, ডাল তেলসহ আরো কয়েক প্রকারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি ২০৩ পদাতিক রিজিয়নের অধীনে দীঘিনালা সেনা জোন অসহায়…
ঝিনাইদহ প্রতিনিধি ‘মদের বোতল’ নিয়ে আড্ডার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলার সদস্যসচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুনের সদস্যপদ স্থগিত করা হয়েছে। আজ বুধবার সংগঠনের জেলা আহ্বায়ক আবু হুরাইরা স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। একই সঙ্গে ভিডিও এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে জানতে একটি কমিটি গঠন করা হয়। আগামী দুই কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গতকাল মঙ্গলবার রাত ৯টার পর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলামা খাতুনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর…
জনগণের আস্থা ফেরাতে সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিশ্ব দেখছে বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে এক হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তবে জনগণের আস্থা ফেরাতে সংস্কারকাজ করা হচ্ছে। এ সময় জলবায়ুর বিরূপ প্রভাবে বৈশ্বিক যে ক্ষতি হচ্ছে তা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আমাদের সভ্যতা হুমকির মুখে। জলবায়ুর এই প্রভাব রোখে অনুদানভিত্তিক অর্থায়নের ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এদিকে, আজ (বৃহস্পতিবার) স্থানীয় সময় দুপুর ২টায় খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কু দোংইউ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঈদুল ফিতরের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এই কার্ড পৌঁছে দেন। শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন প্রধান উপদেষ্টার সচিব সাইফুল্লাহ পান্না। তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
মোঃ আবু বক্কর সিদ্দিক পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার স্মৃতিসৌধ প্রাঙ্গনে পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম এর পীরগঞ্জ উপজেলা কমিটি । বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম সাংবাদিক কল্যাণ ও মানবাধিকার সংগঠন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত রেজি নং এস -৪২১৯৯/১৮ উক্ত সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার ও পীরগঞ্জ উপজেলা শাখার বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম কমিটির সভাপতি মোঃ মাহফুজুর রহমান ও আইন বিষয়ক সম্পাদক মোঃ শামসুজ্জোহা, দপ্তর সম্পাদক রেজওয়ানুল ফেরদৌস, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ আবু বক্কর সিদ্দিক মহান স্বাধীনতা দিবস ২৬ শে মার্চ ২০২৫ উদযাপন উপলক্ষে ৩০ লাখ…
সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২৬ মার্চ) বাদ আছর সলঙ্গা থানার ৩ নং ধুবিল ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ধুবিল আয়েশা ফজলার উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে বৈষম্যবিরোধী শহীদ ছাত্র-জনতা, পতিত শেখ হাসিনা সরকারের আমলে গুম ও খুনের শিকার ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহরের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল শুরু হয়। উক্ত দোয়া…
ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না : মার্কিন গোয়েন্দা সংস্থা আন্তর্জাতিক ডেস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার (ডিএনআই) পরিচালক তুলসী গ্যাবার্ড বলেছেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী, ইরান বর্তমানে সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। তবে, ইরানের বর্তমান সরকারের বিভিন্ন মহলে পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে আলোচনা বেড়েছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উদ্বেগের কারণ হতে পারে। মঙ্গলবার (২৫ মার্চ) সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ইন্টেলিজেন্স কমিটির শুনানির উপর ভিত্তি করে তৈরি। ডিএনআই পরিচালক তুলসী গ্যাবার্ড সিনেটের শুনানিতে বলেন, আইসি (গোয়েন্দা সংস্থা) এখনো মনে করে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি…