- কক্সবাজারে আগুনে নিভে গেল উজিরপুরের নূর আলমের সংসার, একদিন আগে ফেরায় বেঁচে গেলেন তিনি
- পাথরঘাটায় চিফ হুইপ নূরুল ইসলাম মনির কঠোর হুঁশিয়ারি, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে দুই মাসের সময়সীমা
- কোটচাঁদপুরে পৃথক অভিযানে আ.লীগের সদস্যসহ আটক ৩,৭০ পিচ ইয়াবা উদ্ধার:
- ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
- মধুপুরে পূজামণ্ডপে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন
- লালন সাঁই শুধু বাউল সাধক নন, মানবতারও সাধক: খাদ্যমন্ত্রী
- সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য শিফাতের জন্মদিন উদযাপিত
- নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ
- কালভার্ট আছে, সড়ক নেই: ডিমলায় দুই ইউনিয়নের হাজারো মানুষের চলাচলে ভোগান্তি
- দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Author: admin
ঢাবি প্রতিনিধি বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের ‘প্রতীকী মোটিফ’ থাকছে না। বুধবার (২৬মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজাহারুল ইসলাম চঞ্চল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শহীদ আবু সাঈদের ‘প্রতীকী মোটিফ’ রাখার প্রাথমিক পরিকল্পনা ছিল। এর মাধ্যমে আবু সাঈদের বীরত্বকে তুলে ধরার চিন্তা ছিল। কিন্তু আবু সাঈদের পরিবার বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে। যেহেতু পরিবার চাইছে না এ ‘প্রতীকী মোটিফ’ রাখা হোক, তাই আমরা র্যালিতে এটি রাখব না। আজাহারুল ইসলাম আরও বলেন, র্যালিতে কী কী থাকবে, তা এখনো চূড়ান্ত করা হয়নি। প্রাথমিক পরিকল্পনা হয়েছে। সিদ্ধান্তগুলো চূড়ান্ত করে ঈদের ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর দু-এক দিনের মধ্যে…
রূপগঞ্জ প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে গতকাল ২৬মার্চ বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, রূপগঞ্জ উপজেলা বিএনপি ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিলো শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা। সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তারিকুল ইসলাম, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার(ভূমি) উবায়দুর রহমান সাহেল, নারায়ণগঞ্জ জেলা…
রূপগঞ্জে প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফিরোজ মিয়া নামে এক মৎস খামারির পিক-আপসহ মাছ লুট ও ড্রাইভারকে অপহরণ করে মুক্তিপন দাবির অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে ভুক্তভোগী ফিরোজ মিয়া রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী ফিরোজ মিয়া লিখিত অভিযোগে জানান,উপজেলার তারাব পৌরসভার হাটীপাড়া এলাকায় বাড়ীর আশেপাশের লোকজনের কাছ থেকে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করিয়া ব্যবসা করে আসতেছি। বুধবার ভোরে আড়ৎদার মনির হোসেনকে বিভিন্ন প্রজাতির ২ লক্ষ টাকা মূল্যের ১ টন মাছ বিক্রির করার উদ্দেশ্যে পিকআ গাড়ীতে (গাড়ী নং ঢাকা মেট্রো ১৭৯৭৪৬) উঠাইয়া মাছের দাম দিয়ে দেয়। এই সময় তারাব দক্ষিণ পাড়া এলাকার মৃত তমিজউদদীনের দুই ছেলে রুবেল (৪২)…
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, আবাসিক হল, স্ব-স্ব প্রতিষ্ঠান ও আবাসিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এ সময় তিনি উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করেন। এসময় তিনি আরও বলেন, “ভবিষ্যতের বাংলাদেশে গণতন্ত্রবিরোধী ও অন্যায়কারী ফ্যাসিস্ট কোনো অশুভ শক্তি যেন রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে, স্বাধীনতার ৫৫তম দিবসে এটাই হোক আমাদের শপথ।” এরপর প্রভোস্ট পরিষদ, ফ্যাসিবাদবিরোধী শিক্ষক ও অফিসার সংগঠন,…
উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি মাধ্যমে বরিশাল জেলার উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিকারপুর মারকাযুল কারীম সামেলা মাজেদ কওমী মাদ্রাসার উদ্যোগে শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ সকাল ৮ টায় মাদ্রাসা মাঠের স্থায়ী মঞ্চে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি মীর সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুক্তিযোদ্ধা বিষয়ক শিক্ষামূলক বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ নিয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আঃ আউয়াল হাওলাদার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হাওলাদার। এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ এ দুই বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করেন। প্রতিষ্ঠানটির শিক্ষক মোহাম্মদ হাসান এর…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতার ৫৪ বছর উদযাপন করা হয়েছে। চব্বিশের জুলাই অভ্যুত্থানের পথ ধরে তরুণ প্রজন্ম এখন স্বপ্ন দেখছে ‘বৈষম্যহীন’ নতুন বাংলাদেশ বিনির্মাণের, বুধবার(২৬ মার্চ) স্বাধীনতা দিবস উদযাপনে ঝরছে সেই পথে দৃঢ় থাকার প্রত্যয়। পাকিস্তানি শোষণ-বঞ্চনার শৃঙ্খল ভেঙে লাল-সবুজের পতাকা উড়িয়ে স্বাধীন স্বদেশ বিনির্মাণের ৫৪তম বার্ষিকীতে পৌঁছেছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় ২৬ শে মার্চ সূর্যোদয় এর সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কার্যক্রম আরম্ভ হয়। উপজেলা চত্বর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস, এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি মোঃ আশরাফুল ইসলাম সহ সকল দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। সকাল সাড়ে…
উজিরপুর বরিশাল প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬মার্চ ভোর সাড়ে ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে মেজর এম এ জলিল স্মৃতিফলকে পুস্পস্থাবক অর্পন করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, উজিরপুর মডেল থানার পক্ষে অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, পৌরসভার পক্ষে প্রশাসক ও সহকারী কমিশনার ভুমি মোঃ মাইনুল ইসলাম খান, উপজেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন খানের নেতৃত্বে পুস্পস্থাবক অর্পন করেন উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক এস এম আলাউদ্দিন, সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুব গোমস্তা সহ আরো অনেকে, পৌর বিএনপির আহবায়ক শহীদুল ইসলাম…
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি বুধবার (২৬ শে মার্চ,) স্বাধীনতা দিবসে ভোর থেকেই দীঘিনালা কেন্দ্রীয় শহিদ মিনারে ভিড় করেন সরকারি – বেসরকারি নানা স্তরের মানুষসহ বিভিন্ন রাজনৈতিক দল । সূর্যোদয়ের পূর্বে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় ২৬শে মার্চের নানান আয়োজনে দিনের সূচনা। সকালে শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে নানা শ্রেণির মানুষের ভিড়। ফুল হাতে শহিদ মিনারে সমবেত হয়েছেন তারা। পর্যায়ক্রমে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে প্রথমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দীঘিনালা ইউনিট কমান্ড এর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন, দীঘিনালা উপজেলা প্রশাসক। পরে দীঘিনালা প্রশাসন, পুলিশ প্রশাসন, দীঘিনালা সিভিল সার্জন, উপজেলা বিএনপি’র সিনিয়র…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি। আজ ২৬ মার্চ ২০২৫ খ্রিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উৎযাপন উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সম্মিলিত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী মোয়াজ্জম আহমদ, জেলা প্রশাসক, গাইবান্ধা এবং উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, গাইবান্ধা। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ। পরে ইনডোর স্টেডিয়াম, গাইবান্ধায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর…
দিনাজপুর জেলা প্রতিনিধি আজ ২৬ মার্চ বুধবার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা রানির বন্দর মহাসড়কে যত্রতত্র বাস, সিএনজি ও অটোরিকশা স্ট্যান্ড দখল করে তীব্র যানজট সৃষ্টি করছে রানির বন্দর ঢাকা-পঞ্চগড় মহাসড়কে। এতে ঘর মুখী মানুষের ঈদ যাত্রা সামনে রেখে সড়কে তীব্র যানজট। যে সব স্থানে স্ট্যান্ড রয়েছে সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে তাজমহল মোড় সংলগ্ন মহাসড়কের উপরেই ঢাকা গামী কোচ স্ট্যান্ড, থানা সংলগ্ন বাস স্ট্যান্ড, থানার বিপরীতে চিরিরবন্দর গামী পাগলু স্ট্যান্ড, এর পাশাপাশি একই স্থানে দিনাজপুর রোট বাস স্ট্যান্ড সহ ৩ টি স্ট্যান্ড, আশা সুইটস সংলগ্ন খানসামা রোট গামী পাগলু স্ট্যান্ড ও হোটেলের বিপরীতে দিনাজপুর গামী অটো এবং সিএনজি স্ট্যান্ড, মোড়ে বাস সহ…