Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক চীন ও বাংলাদেশ তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার সিদ্ধান্ত নিয়েছে। চীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে উভয় দেশ বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে পারস্পরিক বিনিময় বৃদ্ধিতেও একমত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) হাইনানের উপকূলীয় শহরে বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন চীনের উপপ্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং। পরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। ডিং শুয়েশিয়াং বলেন, ‘প্রেসিডেন্ট শি জিনপিং আপনার সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছেন। চীন আশা করে, অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সাহাবাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা আক্তার মিলির বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ দীর্ঘদিনের। এসব বিষয়ে সাংবাদিকরা তার বক্তব্য জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে এক সাংবাদিককে স্যান্ডেল খুলে মারার হুমকি দেন। তুই তোংঙ্কারসহ উদ্ধত আচরণ করেছেন। গত ২৬ মার্চ বুধবার সকালে বিদ্যালয়ের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হন দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকা এই প্রধান শিক্ষক। এ সময় দেশ রূপান্তর পত্রিকার সুন্দরগঞ্জ প্রতিনিধি শেখ মামুন উর রশিদ তার কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, “তুই সাংবাদিক তো কি হইছিস? তোকে স্যান্ডেল খুলে পিটাবো!” এরপর তিনি সাংবাদিকের সঙ্গে আরও…

Read More

পিরোজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার বিশেষ প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জুলাই বিপ্লবে সকল শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) পিরোজপুর জেলা শাখা। বুধবার (২৬ মার্চ) পিরোজপুর শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ ইফতার মাহফিলে অংশ নেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পানি উন্নয়ন বোর্ডের উপ – বিভাগীয় প্রকৌশলী মুরাদ ইসলাম রুবেল, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, ডিইএব এর বরিশাল বিভাগীয় সভাপতি প্রকৌশলী মো. মাহফুজুল আলম মিঠু,…

Read More

সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং সদ্য প্রয়াত সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মীর্জা আব্দুল জব্বার বাবুর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২৭ মার্চ) বাদ আছর সলঙ্গা থানা সদরে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সলঙ্গা থানা যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে বৈষম্যবিরোধী শহীদ ছাত্র-জনতা, পতিত শেখ হাসিনা সরকারের আমলে গুম ও খুনের শিকার ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সলংগা থানা যুবদলের আহব্বায়ক রাশেদুল হাসান পাপনের সভাপতিত্বে দোয়া ও ইফতার…

Read More

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে বাসাইল উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। বিতরণকালে লাবীব গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল আলম মনির, বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩ হাজার পরিবারকে দুই কেজি করে চাল, এক প্যাকেট দুধ, এক কেজি চিনি, এক লিটার তেল ও দুই প্যাকেট সেমাই বিতরণ করা হয়। লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল বলেন, ‘গরীব ও অসহায় মানুষদের ঈদ উপহার দেওয়ার মাধ্যমেই আমরা ঈদের আনন্দ…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে মানবতার কল্যাণে প্রতিবন্ধী কিছু মানুষের মাঝে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। মানবতার কল্যাণে অগ্রগামী সেচ্ছাসেবী সংস্থা তাসিন ফাউন্ডেশন ও মানুষের কল্যাণে মানুষ এর যৌথ উদ্যোগে সরকারি শিশু পরিবার বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ২৫ মার্চ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানুষের কল্যাণে মানুষ সংস্থার সভাপতি পারুল মাহবুব খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) মোঃ ইয়াসির আরাফাত। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মো: তৌহিদুল ইসলাম, শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, মানুষের কল্যাণে মানুষ সংস্থার সাধারণ সম্পাদক নাফিসা তাবাসসুম…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। পবিত্র মাহে রমজান উপলক্ষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামে স্থানীয়দের আয়োজনে নিজ এলাকাবাসীর সাথে দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহন করলেন, গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট হামিদুল হক ছানা। বৃহস্পতিবার বিকেলে রতনপুর রহমানিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এলাকাবাসীর সকলের প্রিয়নেতা এডভোকেট হামিদুল হক ছানাকে কাছে পেয়ে লোকজন আনন্দিত হয়ে পড়েন। এসময় এডভোকেট হামিদুল হক ছানা অতীতের মতো আগামীতেও এলাকাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য দেন, আব্দুর রাজ্জাক, জহুরুল ইসলাম, আব্দুস সাত্তার সহ অনেকে। পরে বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ…

Read More

কয়রা (খুলনা) প্রতিনিধি :ফরহাদ হোসাইন খুলনার কয়রায় হরিণের ৫০ কেজি মাংস উদ্ধার করেছে বন বিভাগের কোবাদক ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মায়ের খাল এলাকা থেকে এ মাংস উদ্ধার করা হয়। এ সময় কাউকে গ্রেপ্তার করতে পারেনি বনবিভাগ। বন বিভাগের কোবাদক ফরেষ্ট স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, বনবিভাগের নিয়মিত টহলের সময় সুন্দরবনের মায়ের খাল এলাকায় একটি নৌকা দেখতে পাওয়া যায়। নৌকাটি থামাতে বলা হলে নৌকায় থাকা ব্যাক্তিরা খালে ঝাপিয়ে পড়ে সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া থেকে আনুমানিক ৫০ কেজি মাংস উদ্ধার করা হয়। চোরা শিকারিদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি। সূত্র…

Read More

‎নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের(বিটিসিএল) নিম্মমানের সেবা ও ভোগান্তিতে অতিষ্ঠ হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছেন পটুয়াখালীর দুমকী উপজেলার গ্রাহকরা।‎‎টেলিফোন লাইনে মোটামুটি সংযোগ পাওয়া গেলেও গত বেশ কয়েক দিন ধরে বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা এমন অভিযোগ করেছেন গ্রাহকরা।‎‎এতে একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছেন অপরদিকে বিটিসিএলের স্বল্প মূল্যের ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকেরা। এদিকে দুমকীতে বিটিসিএলের ২৫০ ইন্টারনেট সংযোগ দেওয়ার সক্ষমতা থাকলেও তা কমতে কমতে এখন সংযোগ রয়েছে মাত্র ৩ টি।‎‎এছাড়াও বিটিসিএলের কাঙ্খিত সেবা না পাওয়ার পেছনে কোনো গভীর ষড়যন্ত্র কাজ করছে কি-না তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তারা।‎‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আহমেদ পারভেজ জানান, এতোদিন টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন…

Read More

স্টাফ রিপোর্টার নওগাঁ : জুলাই-আগস্ট ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে এই কার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুনীর আলী আকন্দ, নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী এবং অতিরিক্ত জেলা প্রশাসক এএইচ ইরফান উদ্দিন আহমেদ। জানা গেছে, অনুষ্ঠানে মোট ৫৭ জন আহত ব্যক্তির হাতে সরকারি স্বাস্থ্য কার্ড তুলে দেওয়া হয়। এই কার্ডধারীরা সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে…

Read More