
সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং সদ্য প্রয়াত সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মীর্জা আব্দুল জব্বার বাবুর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৭ মার্চ) বাদ আছর সলঙ্গা থানা সদরে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সলঙ্গা থানা যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে বৈষম্যবিরোধী শহীদ ছাত্র-জনতা, পতিত শেখ হাসিনা সরকারের আমলে গুম ও খুনের শিকার ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
সলংগা থানা যুবদলের আহব্বায়ক রাশেদুল হাসান পাপনের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল শুরু হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য, রাহিদ মান্নান লেলিন, প্রধান বক্তা ছিলেন সিরাজগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মুরাদুজ্জামান মুরাদ, থানা যুবদলের সদস্য সচিব শাহীন রেজা শাহীন, যুগ্ম আহব্বায়ক বৃন্দ, ছয়টি ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ, সলংগা থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দ, সলংগা ডিগ্রি কলেজ শাখার নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেন সলংগা থানা যুবদলের অসংখ্য নেতাকর্মী।