- কক্সবাজারে আগুনে নিভে গেল উজিরপুরের নূর আলমের সংসার, একদিন আগে ফেরায় বেঁচে গেলেন তিনি
- পাথরঘাটায় চিফ হুইপ নূরুল ইসলাম মনির কঠোর হুঁশিয়ারি, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে দুই মাসের সময়সীমা
- কোটচাঁদপুরে পৃথক অভিযানে আ.লীগের সদস্যসহ আটক ৩,৭০ পিচ ইয়াবা উদ্ধার:
- ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
- মধুপুরে পূজামণ্ডপে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন
- লালন সাঁই শুধু বাউল সাধক নন, মানবতারও সাধক: খাদ্যমন্ত্রী
- সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য শিফাতের জন্মদিন উদযাপিত
- নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ
- কালভার্ট আছে, সড়ক নেই: ডিমলায় দুই ইউনিয়নের হাজারো মানুষের চলাচলে ভোগান্তি
- দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Author: admin
টেকনাফ (কক্সবাজার)। কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের কোস্ট গার্ড ও র্যাব এর যৌথ অভিযানে শাহপরীতে ১ লক্ষ পিস ইয়াবাসহ ৫ জন ইয়াবা পাচারকারী আটক করছে। আটকৃত পাচারকারী হলেন, এনায়েত উল্লাহ (৪১), নুর আলম (৩৮), মোঃ তুহা (২৫), আজিজুল্লাহ (২২), আব্দুল হামিদ (২৫)সকলেই টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। মঙ্গলবার (২৫ মার্চ) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ২ টায় কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী এবং র্যাব -১৫ সিপিসি-১ এর সমন্বয়ে টেকনাফের ঘোলার চর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশকৃত একটি…
কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় শহিদ মিনারে ২৫শে মার্চ কালো রাতে গণহত্যার শিকার শহিদদের স্মরণে রাত ১১:৫৫ এর দিকে মোমবাতি প্রজ্জ্বলন করেছে কুবি শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য-সচিব মোস্তাফিজুর রহমান শুভর নির্দেশনায় এই কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত, ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন অন্তর, রাসেল হোসেন, সাইফুল মালেক আকাশ, আব্দুল্লাহ মোহাম্মদ মাসুদ, মোফাজ্জল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা। আহ্বায়ক কমিটির সদস্য মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত বলেন, ‘২৫ মার্চ কালো রাত বাংলাদেশের ইতিহাসের এক নির্মম অধ্যায়। এই রাতে পাকিস্তানি বাহিনীর নৃশংস গণহত্যার শিকার হয় মুক্তিকামী জনগণ। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার…
মাসুদুল ইসলাম মাসুদ আগামী এইচ এস সি ফাইনাল পরীক্ষার টেবিলে বসার আগে বসে গেলেন শেষ যাত্রায়। যে যাত্রায় একবার গেলে আর কেউ ফিরতে পারেনা। বলছিলাম ফটিকছড়ির যুবক পার্থ দাশের কথা। আজ চট্টগ্রামের রাউজানে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পার্থ দাশ (২০) নামে এক টগবগে যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মঘাশাস্ত্রী এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুদি পণ্য খালাসের সময় ট্রাকের পেছনে দ্রুতগামী পার্থ দাশের বাইকটির ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন পার্থ। স্থানীয়রা তাকে উদ্ধার করে গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে…
মোঃ সেলিম রেজা উপজেলা প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে হোমিও ডাক্তারের চেম্বার থেকে বিপুল পরিমাণের অ্যালকোহল উদ্ধার করা হয়েছে,এ সময় আটক করা হয় অভিযুক্ত ডাক্তারকে। আটককৃত হোমিও ডাক্তার নিলুফার ইয়াসমিন উপজেলার গাঁড়াডোব গ্রামের মৃত হাফিজ উদ্দীনের মেয়ে,দীর্ঘদিন ধরে চিকিৎসার আড়ালে এলকোহল বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মঙ্গলবার ২৫ মার্চ-২০২৫ দুপুরে গাংনী যৌথ বাহিনীর মাদক বিরোধী ট্রান্সফোর্সের অভিযানে ১,১২২ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৭০ হাজার টাকা। যৌথবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিতম সাহা। অভিযান সূত্রে জানা যায়, গাংনী বাজারের জেলা পরিষদ মার্কেটের “হাফিজ হোমিও হল” থেকে অ্যালকোহল বিক্রির গোপন সংবাদের…
মোঃ রবিউল ইসলাম ষ্টাফ রিপোর্টার নাটোরের নলডাঙ্গায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ -২০২৫) বিকেলে নলডাঙ্গা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন কার্যালয়ে নলডাঙ্গা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী বিভাগের সহকারী পরিচালক ও নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিয়াউল হক জিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মামুনুর রশীদ মোল্লা, নলডাঙ্গা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা হাফেজ মাওলানা আব্দুল বারিক, সাধারণ সম্পাদক মালেক রাব্বানী। নলডাঙ্গা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নলডাঙ্গা…
স্টাফ রিপোর্টার- রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্থানে এমপি মনোনয়ন প্রত্যাশী ইসফা খাইরুল হক শিমুলের পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করা হয়েছে।মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৪ টা হতে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত পথচারীদের মাঝে ওই ইফতার বিতরণী করা হয়। দেখা যায় বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ইসফা খাইরুল হক শিমুল উপজেলার দুর্গাপুর সদর বাজারে সাধারণ মানুষ ও নিম্ন আয়ের মানুষের মাঝে উন্নত মানের খাবার ইফতার সামগ্রী বিতরণ করেন। এসময় সাধারণ মানুষের সাথে কোলাকুলি করেন আর বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন। দুর্গাপুরের সিংগা…
স্টাফ রিপোর্টার- রাজশাহীতে পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে ভগ্নিপতিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে আমিনুল ইসলাম ওরফে মিন্টু (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। সোমবার রাত ৮টার দিকে রাজশাহীর এয়ারপোর্ট থানার পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম রাজশাহীর শাহমখদুম থানার ভুগরইল গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে। গত শনিবার (২২ মার্চ) পৈত্রিক সম্পত্তি ভাগাভাগির সময় তার বোন শারমিন সুলতানার স্বামী রুহুল আমিনের (৩৮) সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আমিনুল হাতে থাকা হাঁসুয়া দিয়ে রুহুল আমিনের গলায় কোপ দেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৬ মার্চ) সকাল ৫টা ৫৫ মিনিটে রাষ্ট্রপতি এবং ৬টা ১১ মিনিটে প্রধান উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর চৌকস একটি দল রাষ্ট্রীয় কায়দায় সালাম জানায়। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা প্রদর্শন বইতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। এর আগে, দিনটিকে ঘিরে জাতীয় পর্যায়ে বিস্তারিত…
রুপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে রূপগঞ্জে পৃথক স্থান থেকে এক নারী ও এক পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার বাড়িয়াছনি এলাকায় ও সন্ধ্যায় বরুনা এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুমা আক্তার(২৮) বাড়িয়াছনি এলাকার আউয়ালের স্ত্রী ও রায়হান(১৮) বরুনা এলাকার মনোয়ার হোসেনের ছেলে। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, সোমবার বিকালে বাড়িয়াছনি এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর সাথে অভিমান করে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে গৃহবধু সুমা আক্তার। স্থানীয়রা পুলিশ জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। অপরদিকে, সন্ধ্যা ৭ টার দিকে বরুনা এলাকায় তাইজুল নামে এক ব্যক্তির…
উজিরপুর বরিশাল প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জুলাই – আগস্টে নিহত ও আহতদের পরিবারের মাঝে অনুদান তুলে দেওয়া হয়। ২৫ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায়, বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ মাইনুল ইসলাম খান, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আয়নাল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর…