Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন সবসময় মনে রাখতে হবে আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি। আমাদের সচেতনতা এবং সামগ্রিক ঐক্য দিয়েই এই গুজবকে রুখতে হবে। মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মঙ্গলবার (২৫ মার্চ) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের যেন এক মহোৎসব চলছে। দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। অভিনব সব প্রক্রিয়ায় গুজব ছড়ানো হচ্ছে। এক ছবির সঙ্গে অন্য ছবি জুড়ে দেওয়া হচ্ছে, ঘটনা একটা ছবি…

Read More

বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মো. আবু আবদুল্লাহ খানের বদলির আদেশ বাতিলের দাবিতে গৌরনদী উপজেলাবাসী মঙ্গলবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ২ঘন্টা ব্যপি গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছে। মানববন্ধন ও সমাবেশে ছাত্র-শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, নারী পুরুষসহ সর্বস্তরের হাজারো মানুষ যোগদান করেন। মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. শাহ্ আলম ফকির, চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান, মাওলানা আনোয়ার হোসেন, দিয়াশুর ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মো. ফিরোজ আহমেদ, কসবা আবাসন প্রকল্পের গৃহিণী কাকলী খানম, ফাতেমা আক্তার রিনা বেগম আয়শা খাতুন, মরিয়ম বেগম-প্রমুখ। কর্মসূচীতে অংশগ্রহনকারীরা জানান, নির্বাহি কর্মকর্তা (ইউএনও)…

Read More

ঝালকাঠি প্রতিনিধি : সোমবার রাত দশটার পরবর্তী কিছু সময়। হঠাৎ ঝালকাঠির পৌর শহর ও আশের এলাকায় ডাকাত আতংক।মসজিদে মসজিদে মাইকিং,সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক বার্তা। পরবর্তীতে মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা শুনে লাঠিসোঁটা, দা, বঁটিসহ দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় নেমে আসে এলাকাবাসী। গতকাল সোমবার রাতে ঝালকাঠি সদর উপজেলার পিপলিতা গ্রামের বাকলাই বাড়ির সামনে ডাকাত সন্দেহে উত্তেজিত জনতা নয়জনকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাঁদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়। যদিও আহতদের দাবি তারা ডাকাত নয় নির্মান শ্রমিক।এ সময় একটি ট্রলার হেফাজতে নেয় পুলিশ, যেটিতে রাস্তা ও ব্রিজ নির্মাণকাজের যন্ত্রাংশ ছিল।স্থানীয় সূত্রে জানা যায় , গতকাল…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নে ঈদুল ফিতরের ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৪ মার্চ) এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী। অভিযোগকারীদের দাবি, ইদুল ফিতরের ভিজিএফ কার্ডের চাল প্রতি পরিবারের জন্য ১০ কেজি করে বরাদ্দ থাকলেও কেউ কেউ ৮, ৯ কেজি করে চাল পেয়েছেন। তাছাড়া বিতরণের ক্ষেত্রেও স্বজনপ্রীতি দেখানো হয়েছে। পরিষদে চাল নিতে আসা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হেলালউদ্দিন বলেন, আমি রোজায় রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে কষ্ট করে চাল নেই। পরে বাড়িতে গিয়ে সন্দেহ হলে স্থানীয় একটি দোকানে গিয়ে মেপে দেখি মাত্র ৮ কেজি ৬২৪ গ্রাম। অথচ ১০ কেজি…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, রমজান মাসজুড়ে সরবরাহ চেইনের প্রতিবন্ধকতা কঠোরভাবে প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। দেশের সকল জায়গা থেকে খবর এসেছে যে, এই রমজানে দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে; জনগণ স্বস্তি পেয়েছে। দাম নিয়ন্ত্রণে এই প্রচেষ্টা চলমান থাকবে। মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। ড. মুহাম্মদ ইউনূস বলেন, পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা উপলক্ষ্যে আপনাদের সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সেই সঙ্গে, সকলকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। এবারের ঈদ স্মরণীয়ভাবে আনন্দদায়ক হোক এই কামনা করছি। বর্তমান…

Read More

নিজস্ব প্রতিবেদক যেসব দল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছিল তারা এখন গলা উঁঠিয়ে কথা বলা চেষ্টা করছে যেন ওই সময় (৭১ সালে) কিছু হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কিছু-কিছু দল বোঝানোর চেষ্টা করছেন, ১৯৭১ (মুক্তিযুদ্ধ) কোনো ঘটনাই ছিল না। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (আইইবি) ভবনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, ২৫ মার্চের এই কালো দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর এই দেশের মানুষের ওপর ঝাপিয়ে পড়েছিল। হত্যা করেছে লাখো নিরীহ মানুষ। কিন্তু সেই গণহত্যার…

Read More

স্পোর্টস ডেস্ক আটত্রিশে পা রাখার দিনটি ভালো যায়নি সাকিব আল হাসানের। জন্মদিনে যতটা শুভেচ্ছা পেয়েছেন, তারচেয়েও বেশি যেন শুনেছেন খারাপ খবর। তার সম্পত্তি ক্রোক করা হয়েছে, দেশে সমালোচিত হচ্ছেন। এরমাঝে সাকিব জেনেছেন প্রিয় বন্ধু তামিম ইকবাল হার্ট অ্যাটাক করেছেন। সোমবার ডিপিএল চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। প্রথমে গ্যাস্ট্রিকের ব্যথা ভাবলেও পরে অবস্থার অবনতি হয়। জানা যায়, অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাক হয়েছে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। পরে তাকে সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে তার হার্টে রিং পরানো হয়। ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে আছেন তামিম। সাকিব গতকাল রাতে ফেসবুকে এক পোস্টে তামিমের জন্য দোয়া চেয়েছেন। তামিমকে ভাই…

Read More

বিনোদন ডেস্ক দুই দশক পর বিটিভি প্রাঙ্গণে দেখা মিলল দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনের। ঈদের একক সংগীতানুষ্ঠনের জন্য শুক্রবার (২১ মার্চ) রাষ্ট্রীয় এই টিভি চ্যানেলে তাকে আমন্ত্রণ জানানো হয়। এদিন সন্ধ্যা থেকে শনিবার ভোর ৪টা পর্যন্ত রেকর্ড করা হয় ‘প্রিয়তম একটু শোনো’ শিরোনামে একক সংগীতানুষ্ঠানের ৮টি গান। সে তালিকায় রয়েছে দেশজুড়ে আলোড়ন তোলা গান ‘দু’ চোখে ঘুম আসে না’, ‘কাল সারারাত’, ‘মধুচন্দ্রিমা এই রাতে’, ‘সারা বাংলায় খুঁজি তোমারে’, ‘দারুণও বরষায় নদী’, ‘প্রিয়তম একটু শোনা’ ও ‘বন্ধু তুমি কই’। এর পাশাপাশি রেকর্ড করা হয় ‘খোলা হাটের বালুচরে’ শিরোনামে একটি আঞ্চলিক বিয়ের গান। অনুষ্ঠানে বৈচিত্র্য আনতে কবিরুল ইসলাম রতনের পরিচালনায় তিনটি গানে…

Read More

স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁর বদলগাছী উপজেলার আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলুকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) রাতে উপজেলার ভান্ডারপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, ২০২৪ সালের ৪ নভেম্বর উপজেলার গোবরচাঁপা হাট নামক স্থানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে দুটো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া অবিস্ফোরিত ৬টি ককটেল উদ্ধার করেছিল বদলগাছী থানা পুলিশ। ঘটনার পরের দিন বেলাল হোসেন শৌখিন নামে বিএনপির এক নেতা বাদী হয়ে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের এজাহার নামীয় ৪০ জন নেতাকর্মীসহ আরও অজ্ঞাত ৮০ থেকে১০০ জনকে আসামি করা হয়েছে…

Read More

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর ধামইরহাটে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা প্রশাসক নওগাঁর প্রতিনিধি সিনিয়র সহকারী কমিশনার মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুবউন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় আলোচনা সভায় অপারেশন সার্চ লাইটের নামে গণহত্যায় শহীদদের স্মৃতিচারণ করে এবং দিবস গুরুত্ব ও তাৎপর্যতুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, প্রাণি সম্পদ অফিসার ডা. ওয়াজেদ আলী, মৎস্য অফিসার আইয়ুব আলী, কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিত কুমার কুন্ডু, মাহফুজুর রহমান, সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম, পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুর রহিম, উপজেলা…

Read More