Author: admin

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে পরকীয়ার ঘটনায় বাঁধা দেওয়ায় মো. রিয়াজ হোসেন (১৯) নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। পরকীয়ার ঘটনায় শাস্তির বদলে স্থানীয় ইউপি সদস্য মো. সবুর ৫০ হাজার টাকার বিনিময়ে সমঝোতার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুথরীজনা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. রিয়াজ হোসেন উপজেলার আব্দুল মালেক ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং পশ্চিম বাদুরতলা এলাকার আব্দুল সোবাহান হাওলাদারের ছেলে। এ ঘটনায় রিয়াজের বাবা রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন। অভিযুক্তরা হলেন—মো. সজিব (৩০), মেঃ রাজিব (২২), মো. হৃদয়…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ত্রাণের সরকারী চাল লুটের সংবাদ প্রকাশ করায় গাইবান্ধায় এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় দৈনিক সকালের সময়ের গাইবান্ধা প্রতিনিধি মজিবর রহমান ও তিনজন বিএনপি নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করা হয়েছে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল-আমিন আহম্মেদ বাদী হয়ে গত ২৩ মার্চ রবিবার ফুলছড়ি আমলী আদালতে মামলা করেছেন। আদালত পিবিআইকে মামলার তদন্ত করার নির্দেশ দিয়েছেন। জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় এবছর উদাখালী ইউনিয়নের ৪ হাজার ৭৮টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে বিতরণের জন্য ৪০ দশমিক ৭৮ মেট্রিকটন চাল…

Read More

বিশেষ প্রতিনিধি: জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।তিনি এদেশের মানুষের মুক্তির জন্য আন্দোলনে লড়াইয়ে অংশগ্রহন করার জন্য বলেছিলেন। সেই দিন যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক না দিতেন তাহলে আমরা এদেশ স্বাধীন করতে পারতাম কি না সেটা সন্দেহের ব্যাপার আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে স্বশরীরে যুদ্ধে অংশ গ্রহণ করে এ দেশ কে মুক্ত করেছিলেন। এজন্যই আমরা আজ মুক্ত ভাবে কথা বলতে পারি। তিনি ঘোষণা না দিলে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর থেকে…

Read More

পঞ্চগড় প্রতিনিধি কোনো দল বা মার্কা দেখে কেউ ভোট দেবেন না, কথার সঙ্গে কাজের মিল দেখে ভোট দেবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেছেন, ‘আমরা কথা দিয়েই শুধু নিজেদের উপস্থাপন করতে চাই না। আমরা কাজ করে দেখাতে চাই এবং সেই কাজের সুযোগ আপনাদের কাছে চাই। তরুণ প্রজন্মের হাত ধরে যে নতুন বাংলাদেশ আসছে, এখানে দলের নাম দেখে কিংবা কোনো মার্কা দেখে কেউ আর ভোট দেবেন না। কোন লোকটা কেমন, কে কেমন কাজ করছেন, কার কথার সঙ্গে কাজের মিল কেমন- এসব দেখে বিভিন্ন মার্কায় এবং দলে ভোট দেবেন।’ সোমবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা…

Read More

জিয়ারত জুয়েল: টাঙ্গাইলের বাসাইলে রঞ্জু খন্দকার (৩৫) নামের এক মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (২৩ মার্চ) রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এরআগে শনিবার (২২ মার্চ) রাতে উপজেলার কাশিল পশ্চিমপাড়া এলাকার মনির খানের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রঞ্জু খন্দকার জেলার ভূঞাপুর উপজেলার বাগবাড়ী গ্রামের রাজ্জাক খন্দকারের ছেলে। তিনি টাঙ্গাইল শহরের বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মচারীর দায়িত্বে ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কাশিল পশ্চিমপাড়া এলাকার মনির খান তার ছেলে মাদকাসক্ত ফরিদ খান (২৩) কে টাঙ্গাইল শহরের বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করেন। সেই প্রেক্ষিতে গত শনিবার (২২ মার্চ)…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা চব্বিশের আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও নতুন বাংলাদেশের মঙ্গল কামনায় ইফতার মাহফিলের আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা। রবিবার (২৩ মার্চ) বিকালে টাঙ্গাইল শহীদ স্বৃতি পৌরউদ্যানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের সাংগঠনিক শহিদুল ইসলাম,জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আলামিন,সদস্য সচিব আবু আহমেদ শেরশাহ,মূখ্য সংগঠক সৈয়দ ইমতিয়াজ জাবেদ,মূখপাত্র ইফফাত রাইসা নূহা, সিনিয়র যুগ্ম সাইদুল ইসলাম,যুগ্ম সদস্য সচিব সেজান প্রমূখ। ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে আলামিন বলেন, “যেমনভাবে আমরা হাতে-হাত রেখে কাঁধে-কাঁধ মিলিয়ে স্বৈরাচার পতন করেছি, তেমনি আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো৷ একইসাথে সকল রাজনৈতিক…

Read More

রূপগঞ্জ প্রতিনিধি : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও দেশনত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এবং তারেক রহমান কর্তক ঘোষিত ৩১ দফা জনগণের কাছে পৌ‌ঁছে দেয়ার লক্ষ্যে রূপগঞ্জে দোয়া, আলাচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবারবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযাগী সংগঠনের উদ্যোগে নগর পাড়া বাজার সংলগ্ন বালুর সড়কে এ আলাচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক রিপন মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. গোলজার হোসেন ভুইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাড. মাহফুজুর রহমান হুমায়ুন। এসময় রূপগঞ্জ থানা…

Read More

জিয়ারত জুয়েল: “মানবতার হাত বাড়াই, অসহায় মানুষের পাশে দাড়াই” এ স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুঃস্থ হীন পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে টাঙ্গাইল বাসাইল উপজেলার পাস(পল্লী উন্নয়ন সংস্থা)। সোমবার (২৪ মার্চ) সকালে সংগঠনের প্রধান কার্যালয় বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের নাকাছিমে উপজেলার বিভিন্ন এলাকার (৪০) পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে সয়াবিন তেল,চিনি,সেমাই , পোলাও চাউল। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পাস এর সহ-সভাপতি খন্দকার মোনায়েম হোসেন এর সভাপতিত্বে ও সদস্য(পাস)গোলক চন্দ্র সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রমজান মিয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…

Read More

বিশেষ প্রতিনিধি: পিরোজপুরে উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ে এডাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়াতনে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) এর আয়োজনে সরকারি ও এনজিও কার্যক্রম সমন্বয় জোড়দারকরণের এ আয়োজনটি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ। সভায় এডাব এসোসিয়েশন পিরোজপুর এর সভাপতি জিয়াউল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো. ইকবাল কবির, এডাবের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী জাহাঙ্গীর আলম বাবু, এডাবের জেলা সাধারণ সম্পাদক আজাদ হোসেন বাচ্চু, রফিকুল ইসলাম পান্না, প্রেসক্লাব সম্পাদক এস এম তারভীর আহম্মেদ, সাংবাদিক এসএম পারভেজ, ফসিউল…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা সদর পৌর বিএনপি’র সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে সদস্য সচিব মোঃ লোটাস খানকে পরিবর্তন করে দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তাক আহমেদ মোস্তাককে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। গত রবিবার (২৩ মার্চ) রাত ৯ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। দলের কেন্দ্রীয় নির্দেশনার আলোকে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে। নতুন দায়িত্ব পাওয়ার পর মোস্তাক আহমেদ মোস্তাক দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে গাইবান্ধা সদর পৌর বিএনপি’কে…

Read More