- কক্সবাজারে আগুনে নিভে গেল উজিরপুরের নূর আলমের সংসার, একদিন আগে ফেরায় বেঁচে গেলেন তিনি
- পাথরঘাটায় চিফ হুইপ নূরুল ইসলাম মনির কঠোর হুঁশিয়ারি, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে দুই মাসের সময়সীমা
- কোটচাঁদপুরে পৃথক অভিযানে আ.লীগের সদস্যসহ আটক ৩,৭০ পিচ ইয়াবা উদ্ধার:
- ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
- মধুপুরে পূজামণ্ডপে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন
- লালন সাঁই শুধু বাউল সাধক নন, মানবতারও সাধক: খাদ্যমন্ত্রী
- সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য শিফাতের জন্মদিন উদযাপিত
- নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ
- কালভার্ট আছে, সড়ক নেই: ডিমলায় দুই ইউনিয়নের হাজারো মানুষের চলাচলে ভোগান্তি
- দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সন্দ্বীপের মানুষ এতদিন কাদা মাড়িয়ে ডিঙি নৌকায় আর বোটে করে কেন সমুদ্র পারাপার করতে হবে? সন্দ্বীপ দেশের অন্যতম উপকূলীয় দ্বীপ। কিন্তু ৫০ বছরের মধ্যেও কেন নিরাপদ যোগাযোগ গড়ে ওঠেনি, কী লজ্জার কথা! সন্দ্বীপের সঙ্গে আজ নিরাপদ যোগাযোগ স্থাপিত হলো। কেন এতদিন হয়নি. সেটা লজ্জার। এ লজ্জা থেকে বাঁচলাম। কলঙ্ক থেকে আজ মুক্ত হলাম। সোমবার (২৪ মার্চ) দুপুরে ফেরি সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ৯টায় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সমুদ্রপথের প্রথম ফেরি ছেড়ে যায় সন্দ্বীপের গুপ্তছড়ার উদ্দেশে।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, স্বার্থান্বেষী মহল দেশকে আবার অস্থিতিশীল করতে চাচ্ছে এবং পতিত স্বৈরাচারকে ফিরে আনার অপতৎপরতা শুরু করেছে। এমন অবস্থায় দেশবাসীকে ঐক্যবদ্ধ, সজাগ ও সতর্ক থাকতে হবে। শান্তি-স্বস্তির নতুন বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে। সোমবার এক বিবৃতিতে জামায়াত আমির এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা দেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তদানীন্তন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে…
আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরব ইসলাম ধর্মাবলম্বীদের জন্য তীর্থের জায়গা। এই দেশের পবিত্র মক্কা শহরে অবস্থিত মুসলমানদের কিবলা কাবা শরিফ এবং ‘মদিনা’ নবীর শহর হিসেবে পরিচিত। ফলে মক্কা এবং মদিনা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য আধ্যাত্মিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর পবিত্র রমজান মাসে এই তীর্থের শহরগুলোতে বাড়ে ধর্মভীরু মানুষের সংখ্যা। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, পবিত্র রমজান মাসে সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে (পবিত্র কারাবা শরিফ সংলগ্ন মসজিদ) মুসল্লির সংখ্যা রেকর্ড পরিমাণ বাড়ছে। রমজানের ২২তম দিন থেকে ২৩তম রাত পর্যন্ত ৩০ লাখেরও বেশি মুসল্লি একত্রিত হয়ে এই মসজিদে নামাজ আদায় করেছেন, যা এ মৌসুমের অন্যতম বৃহৎ সমাবেশ। তথ্য অনুযায়ী, ফজরের নামাজে ৫ লাখ…
নিজস্ব প্রতিবেদক আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার ইউনাইটেড অ্যালায়েন্সের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম তমিজি। এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা বিভাগীয় কার্যনির্বাহী স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন এবং সাংবাদিকতার নৈতিকতা, ন্যায়বিচার ও আইনি সুরক্ষার প্রতি তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। নেতৃবৃন্দের বক্তব্য ⃣ সভাপতি – লাবলু মিয়া: “সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি দায়িত্ব ও কর্তব্য। সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতে হবে।” ⃣…
আসাদুজ্জামান ফাহিম , বেরোবি প্রতিনিধি; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সমাজবিজ্ঞান বিভাগের জাহিদ হাসান জয় আহ্বায়ক এবং অর্থনীতি বিভাগের মোঃ মেহেদী হাসান সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন। রবিবার (২৩ মার্চ) ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক শরীফ ওসমান হাদী ও ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মোঃ নাঈম ইসলাম যুগ্ম আহ্বায়ক এবং ইংরেজি বিভাগের বায়জিদ বোস্তামী যুগ্ম সদস্য সচিব হয়েছেন। এছাড়া, বিভিন্ন বিভাগের আরও ১৩ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক জাহিদ হাসান জয় বলেন, “ইনকিলাব…
রূপগঞ্জ প্রতিনিধি : অপারেশন ডেবিলহান্ট অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে হত্যাসহ বহু মামলার পলাতক আসামী আওয়ামীলীগ নেতা সেলিম রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ২২ মার্চ শনিবার ভোর রাতে উপজেলার চনপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সেলিম রেজা রূপগঞ্জের চনপাড়া এলাকার আব্দুল হালিম সাউদের ছেলে। স্থাণীয়রা জানায়, আওয়ামীলীগ সরকারের আমলে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছত্রছায়ায় নিজেকে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা পরিচয় দিয়ে মাদক ব্যবসা, জোরপূর্বক জমিদখল, বালু ভরাটসহ এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড অপকর্ম করে আসছিল সেলিম রেজা। তার ভয় ও অত্যাচারে অনেকে হয়েছিল এলাকা ছাড়া। তার বিরুদ্ধে কেউ কোনদিন মুখ খুলতে…
বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে মঠবাড়িয়া ঈদগাহ মাঠে পৌর বিএনপি এর আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু। মঠবাড়িয়া পৌর বিএনপি’র আহবায়ক কে এম হুমায়ুন কবীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, এছাড়াও বক্তব্য রাখেন মঠবাড়িয়া পৌরবিএনপি যুগ্ন আহবায় মিজানুর রহমান মিজান, পৌরসভার ৪নং…
নিজস্ব প্রতিবেদক ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে সিগারেটের মূল্যস্তর সংখ্যা ৪টি থেকে কমিয়ে ৩টি করার দাবি জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা। সিগারেটে ৪টি মূল্যস্তর (নিম্ন, মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম) থাকায় তামাক কর ও মূল্য পদক্ষেপ সঠিকভাবে কাজ করে না। নিম্ন ও মধ্যম স্তরকে একত্রিত করে দাম বাড়ানো হলে সরকারের রাজস্ব আয় বাড়বে এবং তরুণ ও দরিদ্র জনগোষ্ঠী সিগারেট ব্যবহারে বিশেষভাবে নিরুত্সাহিত হবে। আজ (২৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আসন্ন অর্থবছরের জন্য তামাক কর ও মূল্য সংক্রান্ত বাজেট প্রস্তাব গণমাধ্যমের কাছে তুলে ধরে সংগঠন দুটি।…
নিজস্ব প্রতিবেদক চেক প্রতারণার মামলায় ক্রিকেটার ও মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৪ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। এদিন মামলাটিতে সাকিবকে গ্রেপ্তারে পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। আসামি পলাতক থাকায় বাদীপক্ষ তার সম্পদ ক্রোক করার আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। এর আগে গত ১৯ জানুয়ারি তাকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারি করেন একই আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিপন মিয়া এ তথ্য জানিয়েছেন। গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর…
পাবনা থেকে পাবনার বেড়ায় হিফজুল কুরআন প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার(২১ মার্চ) দুপুরে মরহুম এ্যাডঃ আব্দুর রহিম এবং বেগম নুরুন্নাহার স্মৃতি পরিষদের আয়োজনে সিএন্ডবি বাসস্ট্যান্ড জামে মসজিদে দিনব্যাপী এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সাবেক সচিব,রেলপথ মন্ত্রণালয় ও সার্বক্ষনিক সদস্য,জাতীয় মানবাধিকার কমিশন সেলিম রেজা। বিষেশ অতিথি ছিলেন, ডাঃ আব্দুল আওয়াল,আলহেরা স্কুল ও কলেজের প্রিন্সিপাল হাকিমুল কবির,গ্যালাক্রি স্কুল ও কলেজের প্রিন্সিপাল এম এ সালাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ে সাবেক ডেপুটি ডিরেক্ট এটিএম ফজলুর রহিমরে সার্বিক তত্বাবধায়নে ও লেঃ কর্নেল ডাঃ জামিল জাইদুর রহিমের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন করমজা দাখিল মাদরাসার প্রিন্সিপাল …