Author: admin

মোঃ আবু বক্কর সিদ্দিক পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম( বিএনজেএফ) এর ঠাকুরগাঁও জেলা কমিটির গভঃ রেজি নং এস /৪২১৯৯/ ১৮ / সাংবাদিক কল্যাণ ও মানবাধিকার সংগঠনের উদ্যোগে পীরগঞ্জ উপজেলা কমিটির কার্যালয়ে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪শে মার্চ সোমবার পীরগঞ্জ উপজেলা কমিটির কার্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা কমিটি সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুর রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার সভাপতি নুর আলম সিদ্দিক এই সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। স্বাধীনতা যুদ্ধে সব বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধান উপদেষ্টা। ড. ইউনূস বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে আইনের শাসন থাকবে, মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে এবং একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এদেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা…

Read More

আন্তর্জাতিক ডেস্ক গাজা উপত্যকায় পৃথক ইসরায়েলি হামলায় দুই গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। যাদের মধ্যে একজন আলজাজিরার সাংবাদিক হোসাম শাবাত। তিনি মৃত্যুর আগ মুহূর্তেও সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন। ইসরায়েলি দখলদারদের ভয় উপেক্ষা করে সহকর্মীদের চাঙ্গা রাখার চেষ্টা করছিলেন। সোমবার উত্তর গাজায় আলজাজিরার সাংবাদিক হোসাম শাবাত নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, বেইত লাহিয়ার পূর্ব অংশে তার গাড়ি লক্ষ্যবস্তু করে আঘাত হানে ইসরায়েলি সেনারা। ওই দিন সংবাদ সংগ্রহে যাওয়ার আগে একটি বার্তা লিখেন শাবাত। তার মৃত্যুর পর সহকর্মীরা সেটি হোসাম শাবাতের এক্স-অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন। হোসাম শাবাতের এক্স-অ্যাকাউন্টের পোস্টে লেখা হয়, ‘হোসামের টিম বলছি। আমরা তার শেষ বার্তাটি শেয়ার করছি’। এরপর নিচে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আবারও বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে। মূলত ব্রিফিংয়ে এক প্রশ্নকারী বাংলাদেশে চরমপন্থি হামলা এবং সাংবাদিকদের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন করেন। তবে ওই প্রশ্নের সরাসরি কোনও জবাব দেননি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। এছাড়া ট্রাম্প প্রশাসন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যেকোনও বিষয় কূটনৈতিক সমাধানের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। স্থানীয় সময় সোমবার (২৪ মার্চ) নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নকারীর প্রশ্নের জবাবে এভাবেই প্রতিক্রিয়া জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। এদিনের ব্রিফিংয়ে ওই প্রশ্নকারী দাবি করেন, বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশে আসন্ন ইসলামপন্থি চরমপন্থি হামলার বিষয়ে সতর্ক করেছেন। সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে আরেকটি আফগানিস্তানে পরিণত হওয়া থেকে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেছেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় আসন্ন ৯ দিনের ঈদের ছুটিতে সারা দেশে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ঈদের ছুটি নিশ্চিত করতে পুলিশ বাহিনীর পাশাপাশি আমরাও সর্বোচ্চ সতর্ক রয়েছি। সোমবার (২৪ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, আইনশৃঙ্খলার বর্তমান স্থিতিশীল অবস্থা বিদ্যমান থাকবে। সচিব জোর দিয়ে বলেন, দেশব্যাপী নিরাপত্তা সতর্কতা যথারীতি কার্যকর রয়েছে। অতিরিক্তভাবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাকে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব বলেন, ঈদকে সামনে রেখে…

Read More

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি সোমবার বিকাল ৪ টায় রশিক নগর মোহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার ও নগদ ঈদ সালামি দেওয়া হয়। প্রতি বছরের ন্যায় এই বছরেও কোরআনের পাখি ও এতিম শিশুদের জন্য ঈদের পোশাক ও ঈদ উপহার বিতরণ করা হয়, এ সময় মাদ্রাসার সভাপতি মোঃ মিয়া হোসেন বলেন,আবাম ফাউন্ডেশন বাংলাদেশ আমাদের মাদ্রাসায় প্রতি মাসে সার্বিক সহযোগিতা করে এবং রোজার মাসেও ইফতার ও সেহরির বাজার করে দেন,এবং এ-ই বছর ঈদুল ফিতর উপলক্ষে কোরআনের পাখিদের জন্য ৮০ জনকে ঈদের পোষাক ও ঈদ উপহার দেন,আমি মাদ্রাসার পক্ষে থেকে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি জনাব মুরাদ সামছুল আলম সাহেব কে ধন্যবাদ…

Read More

উজিরপুর বরিশাল প্রতিনিধি ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ৯ টি উন্নয়ন প্রকল্প সহ উজিরপুর মডেল থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন। ২৪ মার্চ সোমবার সকাল সাড়ে ৯ টায় তিনি উজিরপুর মডেল থানা পরিদর্শন করেন এবং সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসকের কার্যালয়ে একসাথে ৯ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। তিনি বলেন উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনী হবে জনবান্ধব। সাধারণ মানুষ প্রশাসন ও পুলিশের কাছে তেমন কিছু চায় না, শুধুমাত্র ভালো ব্যবহার প্রত্যাশা করেন। উন্নয়ন প্রকল্পের বিষয় তিনি বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রত্যেকটি কাজ এমনভাবে করতে চাই যার কারনে ভবিষ্যতের জন্য প্রকল্পের কাজটি একটি মানদন্ড…

Read More

মীরসরাই প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রামের মিরসরাই উপজেলা, পৌর শাখা ও বারইয়ারহাট পৌর শাখার আহবায়ক কমিটি গঠনের প্রতিবাদে উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, হা*মলা ও ভাং*চুর করেছেন প্রতিপক্ষ। সোমবার (২৪ মার্চ) চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত তিনটি ইউনিটের আহবায়ক কমিটি অনুমোদন দেন। এদিকে কমিটি ঘোষণা হওয়ার পর রাত ৭ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে বিএনপি, যুবদল ছাত্রদলের নেতা-কর্মী আহত হয়েছে। উপজেলার বারইয়ারহাট পৌরসভা, বামনসুন্দর বাজার, ঝুলনপোল বাজার, বড়তাকিয়া বাজার, আবুতোরাব বাজার, মিরসরাই পৌরসভায় বিক্ষোভ মিছিল ও হামলার ঘটনা ঘটেছে। পৌর বিএনপির নবনির্বাচিত…

Read More

এ এ এইচ সিয়াম,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ ঢাকায় অবস্থানরত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী ও ইফতার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৪ মার্চ) রাজধানীর মিরপুরের একটি রেস্টুরেন্টে প্রাক্তনদের নিয়ে উৎসবমুখর পরিবেশে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এসময় দীর্ঘদিন পর অগ্রজ ও অনুজদের সান্নিধ্যে ফিরে এসে স্মৃতির আবেশে মুগ্ধ হন তারা। কুশল বিনিময়,বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণা ও বর্তমান কর্মব্যস্ত পেশা জীবনের অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে তারা যেন ফিরে যান তাদের প্রিয় ক্যাম্পাসের সোনালি দিনে। আয়োজনে একদিকে যেমন উপস্থিত ছিল বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সফটওয়্যার ও নেটওয়ার্ক প্রকৌশলী, অন্যদিকে সরকারী বিভিন্ন মন্ত্রনালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে…

Read More

ধর্ষক গ্রেফতার। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের বড়াইল গ্রামে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সোমবার (২৪ মার্চ) ভোর রাতে শাওন (১৬) নামক এক কিশোরকে আটক করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। ধর্ষিতার মা জানান, মাহে রমজান উপলক্ষে প্রতিবেশীর বাড়িতে নারীদের তারাবির নামাজ পড়ানো হয়। শুক্রবার ভোর রাতে সেখানে তার আট বছরের মেয়ে নামাজ পড়তে যায়। তখন ওই বাড়ির মালিকের ছেলে তাকে ধর্ষণ করে। এই ঘটনা কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয় ধর্ষক শাওন। ভুক্তভোগী শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, শিশুটি সেক্সুয়েল অ্যাসল্ট হয়েছে।…

Read More