Author: admin

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান ‘চেয়ারম্যান অফ জয়েন্ট চিফ অফ স্টাফ’ চার্লস কিউ ব্রাউনকে শুক্রবার রাতে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইদিনে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্র্যানচেট্টি ও বিমান বাহিনীর ভাইস চিফ জেনারেল জেমস স্লাইফকে বরখাস্ত করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব। ট্রাম্প ঘোষণা করেন, তিনি জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করছেন এবং তার স্থলাভিষিক্ত হচ্ছেন বিমান বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল জন ড্যান ’রাজিন’ কেইনকে। বিমান বাহিনীর একজন কর্মকর্তার মতে, এটি একটি অসাধারণ পদক্ষেপ। কারণ কেইন অবসরপ্রাপ্ত এবং তিনি চার তারকা জেনারেল নন। ট্রাম্প ব্রাউনকে ‘একজন ভদ্রলোক’ ও ‘অসাধারণ নেতা’ বলে অভিহিত করেন। একইসাথে তিনি আসন্ন বরখাস্তের…

Read More

মো: আমিনুল ইসলাম, দৌলতপুর মানিকগঞ্জ। ২১ ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা শাখার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় চকমিরপুর ইউনিয়নে ৪১ নং মান্দারতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয়বাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা -জাসাস এর দৌলতপুর উপজেলা শাখার সভাপতি মো: নূরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি এবং মানিকগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য, অ্যাডভোকেট আমিনুল হক। আরো উপস্থিত ছিলেন মো: লোকমান হোসেন -কৃষি বিষয়ক সম্পাদক মানিকগঞ্জ জেলা বিএনপি, মোহাম্মদ কাদের সিদ্দিকী, ধর্ম…

Read More

মির্জাগঞ্জ প্রতিনিধি পটুয়াখালীর মির্জাগঞ্জ প্রেস ক্লাবের দু’বছর মেয়াদি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অস্থায়ী কার্যালয়ে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি মো: কামরুজ্জামান জুয়েল মুন্সিকে সভাপতি, দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি উত্তম গোলদারকে সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আমার দেশের উপজেলা প্রতিনিধি মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্টি মির্জাগঞ্জ প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মির্জাগঞ্জ প্রেস ক্লাবের কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন দৈনিক কালের কন্ঠ মির্জাগঞ্জ প্রতিনিধি মো: গোলাম ফারুক মুন্সি। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি কামরুজ্জামান বাঁধন (আমার সংবাদ), যুগ্ম-সাধারণ সম্পাদক মো: সোহাগ হোসেন (মানবজমিন), মো:…

Read More

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ব্র্যাক ওয়াসিং প্রকল্পের পরিচিতি সভা বৃহস্পতিবার দুপুর ১২টার সময় উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়। ব্র্যাক ওয়াটার স্যানিটেশন ও হাইজিন প্রকল্পের আওতায় এ কর্মসূচীর আয়োজন করে। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকল্প পরিচিতি সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. অলি আহাদ, আমতলী বন্দর মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ইউনুস, ব্র্যাকের এড়িয়া ম্যানেজার মো. আশরাফুল আলম, ব্র্যাক ৗযাষিং প্রকল্পের জেলা ম্যানেজার মো. জাহাঙ্গীর হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার সাথী রানী কর্মকার প্রমুখ।#

Read More

গোবিন্দগঞ্জ প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে মহান ভাষা আন্দোলনে শহিদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (২১ ফেব্রুয়ারি, ২০২৫) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে অনুষ্ঠানের আয়োজক ছিল উপজেলা প্রশাসন। অনুষ্ঠান সূচির ধারাবাহিকতায় শুরুতে অতিথিদের আসনগ্রহণ, ভাষা শহিদদের স্মৃতিচারণ, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন, তিন দিনব্যাপী বই মেলা, পাবলিক লাইব্রেরির আয়োজনে গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণ শেষে উপজেলা থিয়েটারের আয়োজনে নাটক ‘শহিদ মিনার’ মঞ্চস্থ এবং বিভিন্ন শিল্পীদের সঙ্গীত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, বিএনপির…

Read More

খুলনা প্রতিনিধি মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে নি:শর্ত মুক্তির দাবিতে আগামী ২৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি সফল করার আহবান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যে ট্রাইব্যুনালে মিথ্যা, সাজানো, পাতানো মামলায় নিজামী, মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলীসহ জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে; সেই ট্রাইবুনালেই মানবতাবিরোধীদের মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিচার হবে। তবে শেখ হাসিনার আমলের ট্রাইব্যুনালে মিথ্যা মামলা আর কথিত বিচার হলেও এখন সঠিক বিচার হলেই শেখ হাসিনা শাস্তি পাবেন। ৫ আগষ্টের পর অনেক আসামী মুক্তি পেলেও জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে বিনা অপরাধে…

Read More

লাইফস্টাইল ডেস্ক টাঙ্গাইলের ভূঞাপুর উদ্বেগজনক হারে বেড়েছে বিবাহ বিচ্ছেদ। পরিসংখ্যান বলছে, প্রতি ১০০টি বিয়ের মধ্যে ৩৬/৩৭টি বিয়ে গড়াচ্ছে বিচ্ছেদে, যা সামাজিক ও পারিবারিক কাঠামোর ওপর ব্যাপকভাবে প্রভাব ফেলছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার কাজি অফিসের তথ্যানুযায়ী, ২০২৩ সালে ৮৩৭টি বিয়ে সংগঠিত হয়। ওই বছর বিচ্ছেদ ঘটে ৩১৯টি। পরের বছর ২০২৪ সালে বিয়ে বেড়ে দাঁড়ায় ৯২৯টিতে। বাড়ে বিচ্ছেদের সংখ্যাও। বছরটিতে বিচ্ছেদ হয় ৩৩৭টি। অর্থাৎ উপজেলাটিতে বিয়ের তুলনায় বিচ্ছেদের শতকরা হার ৩৬.২৮ ভাগ। এ চিত্র শুধু ভূঞাপুরে নয়, টাঙ্গাইলের প্রায় সবকটি উপজেলায়। বিচ্ছেদের কারণ হিসেবে বাল্যবিবাহ, স্ত্রীর প্রতি স্বামীর উদাসীনতা, পরকীয়া, নারীর প্রতিবাদী রূপ, নারী শিক্ষা, স্বামীর মাদকাসক্তি, দীর্ঘদিন স্বামী প্রবাসে…

Read More

নোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নোবিপ্রবি প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের নেতৃত্বে শোক পদযাত্রা, সশস্ত্র সালাম প্রদান, কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন, সংক্ষিপ্ত আলোচনা, বিশেষ দোয়া অনুষ্ঠান ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়। নোবিপ্রবির জাতীয় দিবস উদযাপন কমিটি, প্রক্টর অফিস, বিএনসিসি, ছাত্রপরামর্শ ও নির্দেশনা বিভাগ কর্মসূচিসমূহের আয়োজন করে। ২১ ফেব্রুয়ারি ২০২৫ এর প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের উপস্থিতিতে নোবিপ্রবি শহিদ মিনারে পুষ্পস্তবক…

Read More

দীঘিনালা( খাগড়াছড়ি) প্রতিনিধি। খাগড়াছড়ি দীঘিনালাতে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে মধ্য বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ২১ ফেব্রুয়ারি( শুক্রবার) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সমাজের গরীব অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয় । উক্ত মেডিকেল ক্যাম্পে মেডিসিন, চর্ম, শিশু, গাইনি দন্ত রোগের চিকিৎসা প্রদান করা হয় । চট্টগ্রাম থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তারগণ দ্বারা মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। দীঘিনালা উপজেলার প্রায় ১৭০০ অসুস্থ রোগী এই মেডিকেল ক্যাম্পের সুবিধা নেন, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণে সব থেকে বেশি নারী ও শিশু রোগীর সংখ্যা ছিল…

Read More

চিরিরবন্দর প্রতিনিধি দিনাজপুরের চিরিরবন্দরে রংপুর-দিনাজপুর মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় শমসের আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছে।এ সড়ক দুর্ঘটনাটি গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা সোয়া ৭টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের হাজীর স্কুলের সম্মুখে ঘটেছে। নিহত শমসের আলী (৫৫) উপজেলার নশরতপুর ইউনিয়নের উত্তর নশরতপুর গ্রামের মৃত আছিরউদ্দিন ওরফে কান্দুরার ছেলে। স্থানীয়রা জানান, ওই সময় শমসের আলী মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয়রাসহ পরিবারের লোকজন তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় আনুমানিক রাত সাড়ে ৯টায় তিনি মারা যান।নিহতের ছোটভাই আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Read More