- ১০২ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, উৎসবের রঙে সাজছে কেশবপুর
- গোলাপি ও সাদা পদ্মফুলের সমাহারে কোটালীপাড়ার মুসুরিয়া বিল
- উজিরপুরের গুঠিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
- অনিয়ম জালিয়াতি অর্থ আত্মসাৎ কমিশন বাণিজ্যের অভিযোগে বহাল গণপূর্ত প্রকৌশলী আন্দালিব
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: পাথর ও মেশিন জব্দ, ট্রাক আটক
- নেত্রকোনার মণ্ডপে মণ্ডপে প্রতিমাতে রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- নাগরপুরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
- মধুপুরে ফ্যামিলি কার্ড এর খানা তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন
- উজিরপুরে সাবেক ছাত্রদল নেতা লিখনের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- কোটচাঁদপুরে পতিতাবৃত্তির অভিযোগে চার নারীসহ আটক ৫
Author: admin
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আধাঁর পেরিয়ে -এই স্লোগানকে সামনে রেখে মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ ছয় বছর পেরিয়ে ৭ বছরে পর্দাপন উপলক্ষে বুধবার ২৬শে ফেব্রুয়ারী বেলা ১১ টায় মডেল প্রেসক্লাবের হল রুমে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়র মধ্য দিয়ে মডেল প্রেসক্লাব এর বর্ষপূর্তি উদযাপন করা হয়। আনন্দ উৎসবে মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবর ও আমার বার্তা’র জেলা প্রতিনিধি মোঃ বদিউজ্জামান রাজাবাবু’র উপস্থাপনায় এবং মডেল প্রেসক্লাবের সভাপতি ও আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ ফেরদৌস সিহানুক শান্ত’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল মতিন, দৈনিক চাঁপাই দর্পন এর…
নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ইউনুসের বিরুদ্ধে ভয়াবহ ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি টাকার বিনিময়ে জমি সংক্রান্ত যেকোনো কাজ করে দিতে পারেন, আবার টাকা না দিলে বছরের পর বছর ফাইল আটকে রাখেন। ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এলাকার সবচেয়ে আলোচিত ঘটনা হলো, সামুকখোলা মৌজার ৫ শতক জমির মিউটেশন ৭ লক্ষ টাকার বিনিময়ে ৯ শতক করে দেওয়া। অভিযোগ রয়েছে, নায়েব ইউনুস নোয়াগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত থাকা অবস্থায় এই জালিয়াতি করেন। জমিটির আর এস খতিয়ান নং ১৬৫ এবং প্রকৃত মালিক আব্দুল মান্নান সরদার, যার দলিল নম্বর ১১৫৮/২০১০। কিন্তু ইউনুস ঘুষের বিনিময়ে ভুয়া দলিল…
জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “ছাত্রদল যদি মনে করে থাকে যে এই বাংলাদেশে কোন গুপ্ত সংগঠনের অস্তিত্ব রাখবে না, ছাত্রদল তা বাস্তবায়ন করার ক্ষমতা রাখে।” বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদলের সভাপতি রাকিব এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ইতিহাস ঐতিহ্য রয়েছে। যে বা যারাই এই ইতিহাসকে পরিবর্তন করতে চাইবে, সেটা যারা ভূলুণ্ঠিত করতে চাইবে তাদেরকে আপনাদের প্রতিহত করতে হবে। এছাড়াও তিনি আরও বলেন, “কেউ কোনদিন বলতে পারবে না যে…
বালিয়াডাঙ্গী উপজেলা চাড়োল ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন মোঃকামাল উদিন বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি হাবিবুল্লাহ্ বাবু, সাধারণ সম্পাদক আব্দুস সবুর ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন। ২৬ ফেব্রুয়ারি রোজ বুধবার উৎসবমুখর পরিবেশে চাড়োল ইউনিয়নের পরদেশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯টি ওয়ার্ড কমিটির ৪৩০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে হাবিবুল্লাহ বাবু (চাকা) ভোট পেয়েছেন ৩৯৭ নিকটতম প্রতিদন্দী বজলুর রহমান মানিক (তালা) ভোট পেয়েছেন- ২৮। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুস সবুর (চেয়ার) ভোট পেয়েছেন- ৩৪০ নিকটতম প্রতিদন্দী দারুল ইসলাম (ছাতা) ৯০টি ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ আলী দুলাল (কলস)…
আরিফ হাসান গজনবী প্রতিনিধি,রমাপাল, বাগেরহাট মোংলায় কোষ্টগার্ডে বিশেষ অভিযানে দূর্ধর্ষ জলদস্যু হান্নান বাহিনীর প্রধান মো হান্নান সহ ৭ জলদস্যুকে আগ্নিঅস্ত্র ও দেশীয়অস্ত্র সহ আটক করা হয়েছে কোষ্টগার্ডের গোয়েন্দা সুত্রমতে জানা যায় দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় হান্নান বাহিনী নামক একটি সক্রিয় ডাকাত দল অস্ত্র দেখিয়ে চাঁদাবাজী,অপহরণ, ভয়ভীতি সহ ভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের পরিচালনা করে আসছিলো গত ২৬ ফেব্রুয়ারী হান্নান বাহিনী সুন্দরবনে ডাকাতির উদ্দেশ্য প্রস্তুতি নিচ্ছিলো বলে কোষ্টগার্ডা কাছে তথ্য ছিলো এর পরে কোষ্টগার্ড রামপালে একটি বিশেষ অভিযান পরিচালনা করে এ সময় হান্নান বাহিনীর প্রধান মো হান্নান শেখ এবং তার ৫ জন সহযোগী কে আটক করা হয় পরে বাহিনী প্রধান হান্নান কে…
টেকনাফ ( কক্সবাজার) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিচক্ষণতা, আন্তরিকতা এবং ঐকান্তিক প্রচেষ্টায় মায়ানমার হতে দেশে ফিরল আরাকান আর্মির হাতে আটক ২৯ বাংলাদেশী জেলে ২৭ ফেব্রুয়ারি বিকাল বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আন্তরিকতা ও দীর্ঘদিনের মধ্যস্থতায় মায়ানমারের আরাকান আর্মির নিকট আটক ২৯ বাংলাদেশী জেলে দেশে ফিরে এসেছে। এর আগে ১১ ও ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে টেকনাফের কে কে খাল, শাহপরীরদ্বীপ ট্রলারঘাট এবং খারাংখালী এলাকা থেকে ২৯ বাংলাদেশী ও এফডিএমএন জেলেরা ৬টি ইঞ্জিন চালিত নৌকাযোগে মাছ ধরার উদ্দেশ্যে নাফনদী ও বঙ্গোপসাগরে গমন করে। তারা মাছ ধরতে ধরতে একসময় ভুলবশত বাংলাদেশ-মায়ানমার সীমান্তের শুন্য লাইন অতিক্রম করে মায়ানমারের জলসীমায় প্রবেশ করেছিল। এর পর পরই আরাকান…
দীঘিনালা( খাগড়াছড়ি) প্রতিনিধি ২১ ফেব্রুয়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, মানবকল্যাণমুলক সংস্থা আবাম ফাউন্ডেশন বাংলাদেশ খাগড়াছড়ির দিঘীনালায় অবস্থিত মধ্য বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক দিনের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ ও রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যাপক কর্মসূচির আয়োজন করেছে। উক্ত মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনী, চর্ম, শিশু ও দন্ত বিভাগের অভিজ্ঞ ১২ জন ডাক্তার মিলে ১৭৪৫ জন অসহায় রোগীকে সেবা প্রদান করেন। এই উদ্যোগের মাধ্যমে পাহাড়ি বাংলাদেশী অসহায় জনগোষ্ঠী তাদের সুস্বাস্থ্য ও চিকিৎসা সেবায় যথাযথ সুবিধা পাচ্ছেন বলে প্রতিষ্ঠান অত্যন্ত সন্তুষ্ট। ক্যাম্পে উপস্থিত ছিলেন: সভাপতি: শামসুল আলম খান মুরাদ, সাধারণ সম্পাদক: রাশেদ উল্লাহ, অর্থ সম্পাদক: আকন্দ হাসান মাহমুদ কার্যকরী পরিষদ সদস্য: ডা.…
নিজস্ব প্রতিবেদক : শেরপুরে হরিণধরা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির শেরপুরে হরিণধরা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাকে কেন্দ্র করে সংঘর্ষে ধারালো ফালার আঘাতে মোঃ হারেজ আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেসভাকে কেন্দ্র করে সংঘর্ষে ধারালো ফালার আঘাতে মোঃ হারেজ আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ২২ ফেব্রুয়ারি শনিবার সকালে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত হারেজ আলী হরিণধারা গ্রামের মৃত শরাফত আলী মন্ডলের ছেলে ও তিন সন্তানের জনক। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার হরিণধরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে কেন্দ্র করে ওই গ্রামের দু’টি পক্ষের মধ্যে বিবাদ ও আদালতে মোকদ্দমা চলে আসছিল।…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ঢাকা থেকে রাজশাহীর নাটোরের বড়াইগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা গত ১৮ফেব্রুয়ারি রাতে ইউনিক রোড রয়েলস্ পরিবহনে ডাকাতির ঘটনায় বাসের যাত্রী ওমর আলী বাদী হয়ে টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন।মামলা নং-১৭(০২)২৫।টাঙ্গাইলের পুলিশ সুপার মো.মিজানুর রহমানের দিক নির্দেশনায় ডিবি অফিসার ইনচার্জ(ডিবি-দক্ষিন)টাঙ্গাইল ও ডিবি অফিসার ইনচার্জ(ডিবি-উত্তর)টাঙ্গাইল প্রয়োজনীয় সংখ্যক ফোর্সের সমন্বয়ে ডিবির একটি টিমসহ মির্জাপুর থানা পুলিশের একাধিক অভিযানিক টিম তদন্তে নামেন।গুপ্তচরের তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় টাঙ্গাইলের ডিবি পুলিশ মির্জাপুর থানা পুলিশের টিম সঙ্গে নিয়ে মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যেই ডাকাতির সাথে জড়িত ৩ জনকে ঢাকার সাভারের ডেন্ডা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং ৩টি মোবাইল,১টি…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেন,৫২ এর ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগই আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে কাজ করার অনুপ্রেরণা। আজকে আমরা বাংলা ভাষায় কথা বলি অনেক রক্তের বিনিময়ে আমরা এই ভাষা পেয়েছি। সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। ভাষা শহীদদের আত্মত্যাগ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকালে টাঙ্গাইলের নগর জলফৈ এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শাকিল উজ্জামান আরো বলেন, রাস্তায় পরিবহনে চাঁদাবাজির কারণে কৃষক দ্রব্য ন্যায্য মূল্য পাচ্ছে না অন্য দিকে ঢাকায় বেশি মূল্যে কিনতে…