Author: admin

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় জোরপূর্বক রাতের আধারে মাটি কেটে জমি দখল করায় বাঁধা দিলে ৩ জনকে কুপিয়ে জখম করে। শনিবার (১লা মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাং চেনলা। এর আগে শুক্রবার সকালে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ছোট কৈখালী এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় গুরুতর জখম হয়ে বরিশাল শের-ই বাংলা হাসপাতালে সোহরাব হাওলাদার (৫০), নুরুল ইসলাম (৩৫), আউয়াল হাওলাদার (৩০) চিকিৎসাধীন অবস্থায় আছে। স্থানীয়রা জানায়, আবুবকরদের এবং সোহরাব হাওলাদারদের সাথে অনেকদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে এটা নিয়ে ঝালকাঠি আদালতে মামলা চলমান রয়েছে। এদের দীর্ঘদিন ধরে এলাকার গণ্যমান্য লোকজন অনেক বার শালিসি মিমাংসা করার চেষ্টা করছে…

Read More

স্টাফ রিপোর্টার: বিএনপি’র ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ৫ তারিখে স্বৈরাচার বা ফ্যাসিবাদ পতনের দিন। এই দিনটিকে ঐতিহাসিকভাবে সংরক্ষণের জন্য আমি মনে করি ৫ সেপ্টেম্বর তফসিল ঘোষণা এবং ৫ ডিসেম্বর নির্বাচন হবে এ দেশের মানুষের জন্য। সে জন্য বিএনপিসহ সকল রাজনৈতিক দল মানসিক এবং সাংগঠনিকভাবে প্রস্ততি করছে। শনিবার দুপুরে টাঙ্গাইলের বাসাইলের সাকসেস একাডেমিক স্কুল এন্ড কোচিং সেন্টারের এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা, তিনি যেভাবে বিভিন্ন মাধ্যমে ডিসেম্বরের নির্বাচনের কথা বলেছেন, সে নির্বাচন হবে জাতীয় সংসদের নির্বাচন। সেই নির্বাচন ডিসেম্বরের মধ্যেই যাতে সম্পন্ন হয় সে…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত(২০)এক তরুনের মৃত্যু হয়েছে।শনিবার ভোর রাতে মির্জাপুর রেলস্টেশনের পাশেই এ দূর্ঘটনা ঘটে।শনিবার সকালে অজ্ঞাত ঐ তরুনের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ।নিহত ঐ তরুনের পরিচয় শনাক্ত করা যায়নি।মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান জানান,রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ট্রেনের খোঁজ নিতে অজ্ঞাত পরিচয়ের ঐ তরুণ স্টেশনে আসেন।স্টেশন মাস্টারের সাথে তার কথা হলে তিনি জানায়, সে একজন কলেজ ছাত্র।ঢাকা থেকে সে টাঙ্গাইলের উদ্দেশ্যে বাসে উঠে।বাসে তাকে নেশা জাতীয় কিছু খাওয়ানো হয়েছে বলে সে অজ্ঞান হয়েছিল।মির্জাপুর এসে রাতে তাকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়।এরপর তিনি নিজ গন্তব্যে যাওয়ার জন্য রেল স্টেশনে এসেছেন।এসময়…

Read More

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি নাটোরের বড়াইগ্রাম উপজেলায় শিক্ষক-কর্মচারী সমিতির (কাল্বের) ১৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর আয়োজন করে। সমিতির সেক্রেটারী প্রভাষক শরীফুল ইসলাম মিঠুর সঞ্চালনায় ও সমিতিরি সভাপতি বাবলু রেনাতোস কোড়াইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মো. আমজাদ হোসেন, বনপাড়া পৌর বিএনপির সাবেক আহবায়ক সহকারী অধ্যাপক এম লুৎফর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, কাল্বের সাবেক চেয়ারম্যান মুর্তজা আলী বাবলু, ওয়াসেক আলী সোনার, প্রাথমিক শিক্ষক…

Read More

মোঃকামাল উদিন বালিয়াডাঙ্গী প্রতিনিধি: রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় রাখতে বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (পহেলা মার্চ) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের কার্যালয় থেকে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মো সরিফুল ইসলাম নেতৃত্বে শুরু হয়। পরে মিছিলটি বালিয়াডাঙ্গীর জামায়াত কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে। মিছিলের শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকারের কাছে রমজানের পবিত্রতা রক্ষা করতে আহবান জানায়। দৈনন্দিন জীবন পরিচালনার জন্য দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি করেন। রমজান শুরুর পূর্বে শ্রমজীবী মানুষের বেতন-ভাতা ও পারিশ্রমিক বুঝিয়ে দেয়ার জন্য প্রতিষ্ঠানের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পরে সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে জমায়েতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ ঘটবে। সেখানে দলের শীর্ষ পদে মনোনীত নেতাদের নাম-পদবি ঘোষণা করা হবে। বিষয়টির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশকেও (ডিএমপি) জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। জানা গেছে, আত্মপ্রকাশ করতে যাওয়া এ দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম…

Read More

কয়রা (খুলনা) প্রতিনিধি :ফরহাদ হোসাইন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখতে হবে। যাতে করে দরিদ্র ও সকল পেশার কর্মজীবী মানুষ রমজান মাসে রোজা ভালো ভাবে রাখতে পারে। তিনি বলেন, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। রমজানের পবিত্রতা রক্ষা করতে সকল মোসমানের দায়িত্ব-কর্তব্য। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টার কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজান উপলক্ষে অনুষ্ঠিত মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিছিলটি কয়রা সদর জামায়াতে ইসলামীর মোড় থেকে শুরু হয়ে…

Read More

রূপগঞ্জ প্রতিনিধিঃ প্রতিবন্ধী শিশুরা সমাজের জন্য বোঝা নয় বরং তারাও সমাজের অবিচ্ছেদ্য অংশ। সকলের ভালবাসা সহযোগীতা পেলে তারাও দেশের সম্পদে পরিনত হবে বলেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রূপগঞ্জ উপজেলার বিংরাব এলাকায় প্রতিবন্ধী শিশুদের পাঠশালা ‘অনির্বান ডিজেবল চাইল্ড কেয়ার স্কুল এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার’র বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে কুচক্রী মহল পায়তারা করছে। দেশের মানুষের নানা রকম দাবী বা চাহিদা থাকবে। এসকল দাবী একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সমাধান করা হবে কিন্তু দাবী আদায়ের নামে জ্বালাও পুড়াও, সড়কে অবরোধ বা আন্দোলন…

Read More

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটের আলতাদিঘি জাতীয় উদ্যানে ২৬শে ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ধামইরহাট উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের ধামইরহাট উপজেলা সভাপতি বেলায়েত হোসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় জামায়াতের মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক। প্রধান অতিথি তার বক্তব্যে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে সকল সেক্টরের শ্রমিকদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও রাজশাহী অঞ্চলের সহ-পরিচালক ড. জিয়াউল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নওগাঁ…

Read More

বিশেষ প্রতিনিধি: টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিক শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সদর উপজেলার শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালায়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার । অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি শ্রী সঞ্জয় গুপ্ত । জেলা প্রশাসন ও মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পিরোজপুর জেলা কার্যালয় এর আয়োজনে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন ও অর্থ) নিত্য…

Read More