- ১০২ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, উৎসবের রঙে সাজছে কেশবপুর
- গোলাপি ও সাদা পদ্মফুলের সমাহারে কোটালীপাড়ার মুসুরিয়া বিল
- উজিরপুরের গুঠিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
- অনিয়ম জালিয়াতি অর্থ আত্মসাৎ কমিশন বাণিজ্যের অভিযোগে বহাল গণপূর্ত প্রকৌশলী আন্দালিব
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: পাথর ও মেশিন জব্দ, ট্রাক আটক
- নেত্রকোনার মণ্ডপে মণ্ডপে প্রতিমাতে রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- নাগরপুরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
- মধুপুরে ফ্যামিলি কার্ড এর খানা তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন
- উজিরপুরে সাবেক ছাত্রদল নেতা লিখনের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- কোটচাঁদপুরে পতিতাবৃত্তির অভিযোগে চার নারীসহ আটক ৫
Author: admin
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” এই প্রতিপাদ্য কে সামনে রেখে গাইবান্ধা জেলা প্রশাসণ ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে সারাদেশের ন্যায় ২ মার্চ রবিবার গাইবান্ধায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ কর্মসূচির মধ্যে ছিল র্যালি ও স্মার্ট কার্ড বিতরণ। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোয়াজ্জম আহমেদ এর সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার শাহিনুর আলম, জেলা নির্বাচন অফিসার শফিকুর রহমান, সদর উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম ও অধ্যক্ষ জহুরুল কাইয়ুম সহ গণ মাধ্যমকর্মী, অন্যান্য কর্মকর্তাগণ । এ অনুষ্ঠানে অতিরিক্ত…
ভোরের বাংলা নিউজ ডেস্ক অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি জানিয়ে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। রোববার (২ মার্চ) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেন, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি জাতিকে দিয়েছে নির্বাচন কমিশন। এরপর তিনি…
স্পোর্টস ডেক্স লিওনেল মেসি এবার খোলাখুলিভাবে জানিয়ে দিলেন ইন্টার মায়ামির মৌসুমের লক্ষ্য। ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা থেকে শুরু করে মেজর লিগ সকার (এমএলএস)-এর উন্নতি নিয়ে নিজের দৃষ্টিভঙ্গিও প্রকাশ করলেন আর্জেন্টাইন সুপারস্টার। এই মৌসুমে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত শুরু করেছেন মেসি। দলে নতুন খেলোয়াড়দের যোগদান এবং কোচ হিসেবে হাভিয়ের মাশ্চেরানোর আসার পর থেকে দলটির পারফরম্যান্সে বড় পরিবর্তন এসেছে। মেসি জানিয়েছেন, ইন্টার মায়ামির একমাত্র লক্ষ্য এবার ট্রফি জেতা। আমরা ইন্টার মায়ামিকে শিরোপা জয়ের দলে পরিণত করতে চাই। জয়ী হওয়া, নিজেদের উন্নত করা এবং সেরা ফুটবল খেলাই আমাদের উদ্দেশ্য। নতুন খেলোয়াড়দের সঙ্গে দারুণ বোঝাপড়া তৈরি হয়েছে,’ মেসি বলেন অ্যাপল মিউজিককে দেওয়া এক সাক্ষাৎকারে। ইন্টার…
স্টাফ রিপোর্টার- অভিযোগ তদন্তের দায়িত্ব পেয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন আব্দুর রউফ নামের এক উপপরিদর্শক (এসআই)। রউফ সেই সময় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানায় কর্মরত ছিলেন। এ ঘটনায় রউফের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। অভ্যন্তরীণ তদন্তেও মিলেছে পরকীয়ার সত্যতা। এদিকে এ ঘটনার পর থেকে ওই কনস্টেবল শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন। স্ত্রী এবং সন্তানের দুশ্চিন্তায় তিনি দুবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। দুই দফায় করেছেন স্ট্রোক। এছাড়া এসআই রউফ তার পরকীয়া প্রেমিকাকে দিয়ে ওই কনস্টেবলের বিরুদ্ধে রাজশাহী রেঞ্জের ডিআইজির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। আদালত করিয়েছেন মিথ্যা মামলা। নানাভাবে ওই কনস্টেবলকে এসআই রউফ হয়রানি করছেন বলেও অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট…
স্টাফ রিপোর্টার নওগাঁ : সারা দেশের মতো নওগাঁতেও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম, ছোলা, তেল, মুড়ি, চিড়া, চিনি, গরুর মাংসসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়ের ন্যায্য মূল্যের দোকানের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় জেলা ও সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, সংবাদকর্মী ও সুধীজনরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরই দোকানে ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। অপরদিকে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছে পণ্য কিনতে আসা ক্রেতারা। তবে আগামীতে আরো প্রয়োজনীয় পণ্যগুলো তালিকায় যুক্ত করতে এবং এই কার্যক্রম অব্যাহত রাখতে…
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, মাদক ও দুর্নীতি বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে খেলাফত মজলিশ। ময়মনসিংহের ত্রিশাল উপজেলা শাখা খেলাফত মজলিশ এ কর্মসূচী পালন করে। শুক্রবার বাদ আছর পৌর শহরের গো-হাটা মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারী নজরুল একাডেমী গেইটে গিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ত্রিশাল উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা তাফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিশ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিশ ময়মনসিংহ জেলার সাংগঠনিক…
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমান আজ শুক্রবার (২৮/০২/২০২৫) হাটহাজারীর ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামস্থ তেভাগা খামার বহুমুখী সমবায় সমিতি লিঃ (যার প্রতিষ্ঠাতা হলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস) পরিদর্শন করেন। চট্টগ্রাম জেলা প্রশাসক, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার, হাটহাজারী এসিল্যান্ড, হাটহাজারী মৎডেল থানা ওসিসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার নওগাঁ : আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় দল ছিল। তারপরেও বিএনপির জনপ্রিয়তা দেখে নিরপেক্ষ ভোট দিতে ভয় করেছে তারা। জোর করে ক্ষমতায় ছিল। মানুষের দীর্ঘ দিনের দাবি ছিল নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ ভোট। বর্তমান ইউনুস সরকারের কাছে আমাদের দাবি, তারা যেন কোনো দলের পক্ষ না নেয়। মানুষের মনে যাতে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন না জাগে। নিরপেক্ষ ভোট হলেই বিএনপিই রাষ্ট্রক্ষমতায় আসবে।’ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ শহরের নওয়োয়ান মাঠে নওগাঁ পৌর ও সদর উপজেলা বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম এসব কথা বলেন। বিএনপিকে…
রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মিঠাবো এলাকায় মসজিদ কমিটির দ্বন্দ্বে ০২ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ অংকন ভূইয়া (২৩), পিতা- মোঃ হিরো ভূইয়াকে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করেছে একই এলাকার বাসিন্দা শুক্কুর আলী মোল্লা(৬০) ও তার ছেলে সনেট মোল্লা (৩৬)। গুরুতর আহত অবস্থায় মোঃ অংকন ভূইয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। ভুলতা ইউনিয়নের ছাত্রদলে দলের দুই পক্ষের মধ্যে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।
পাবনা থেকে পাবনার সাঁথিয়ায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে বাস-ট্রাকসহ অন্তত ৪০টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে পাবনা-সাঁথিয়া সড়কের ছেচানিয়া ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ ও স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে ছেচানিয়া ব্রিজের পাশে সড়কে গাছের গুড়ি ফেলে প্রথমে একটি পণ্যবাহী ট্রাক আটকে রাখে ডাকাত দলের সদস্যরা। এতে কিছু সময়ের মধ্যেই বাস, ট্রাক, প্রাইভেটকার ও হায়েচসহ প্রায় ৪০টি গাড়ি আটকে পড়ে। এসময় ৪০ থেকে ৫০ জন হাসুয়া, রামদা, ছুরি, চাকুসহ বিভিন্ন অস্ত্র নিয়ে পর্যায়ক্রমে গাড়িগুলোতে ডাকাতি চালায়। গাড়ির গেট খুলতে দেরি করায় কিছু গাড়ি…