Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার (০৩ মার্চ) সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। গত ২৩ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে আপিলের শুনানির জন্য ২ মার্চ ধার্য করেন আপিল বিভাগ। তবে দুদকের আবেদনের প্রেক্ষিতে ৩ মার্চ ধার্য করে আদালত। এর আগে, ২০২৪ সালের ২৭ নভেম্বর চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাত বছরের দণ্ড থেকে…

Read More

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: প্রায় দেড় মাস ধরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নেই ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায়। এতে উপজেলা প্রশাসনের কাজে দেখা দিয়েছে স্থবিরতা, ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার সাবেক ইউএনও মো. রমিজ আলম রংপুরে জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হলে গত ২১ জানুয়ারী তিনি সেখানে যোগদান করেন। আর পার্শ্ববর্তী রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রকিবুল হাসানকে পীরগঞ্জে ইউএনও হিসেবে বদলি করা হয়। কিন্তু প্রায় দেড় মাস হতে চললেও তিনি পীরগঞ্জে যোগদান করেননি। পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এন.এম ইসফাকুল কবীর ইউএনওর অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। ইউএনওর অবর্তমানে তাকে পৌরসভার মেয়র ও উপজেলা…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (০৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুলের সুস্থতা কামনা করেন তিনি। পোস্টে জামায়াতের আমির লেখেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশু সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে সুস্থতার নিয়ামত দান করুন, আমিন। এর আগে, গতকাল রোববার শারীরিক অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুলের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে।…

Read More

স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁয় বৈদ্যুতিক তার ও মিটার চোর চক্রের সক্রিয় চার সদস্যকে আটক ও চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে সদর থানা পুলিশ। নওগাঁ সদর মডেল থানায় রবিবার দুপুর সাড়ে ১২টার সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান সংবাদ সম্মেলনে বলেন, বৈদ্যুতিক তারের রাবারের অংশ আগুন দ্বারা পুড়ে তামার অংশ বের করতেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই নূরনবী স্থানীয় লোকজনদের সহায়তায় রাত্রী ৯.৩০ সময়। আসামী সদর উপজেলার বরুনকান্দী গ্রামের রেজাউলের ছেলে সাগর (২০) তোফাজ্জলের ছেলে সজিব হোসেন (২৫) সামাদের ছেলে সাঈদ (২৯) ও মমতাজের ছেলে বিলুল (৩৫) কে আটক করে মালামাল উদ্ধার করে। আসামীরা বরুনকান্দি মোড়ে ফিরোজ হোসেনের গ্যারেজ…

Read More

আন্তর্জাতিক ডেস্ক রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের ৬৪৪টি সুপার মার্কেট ১০ হাজার পণ্যের ওপর ৫০ শতাংশের বেশি ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে। এরমধ্যে একটি সংস্থা ৩৫ মিলিয়ন দিরহাম ছাড় দিতে যাচ্ছে। গত মঙ্গলবার এ তথ্য জানায় আমিরাতের অর্থ মন্ত্রণালয়। যেসব সুপার মার্কেট ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে তাদের মধ্যে রয়েছে লুলু হাইপার মার্কেট। আমিরাতজুড়ে তাদের ৬০০টি শাখা রয়েছে। তারা তাদের ৫ হাজার ৫০০ পণ্যের ওপর ৬৫ শতাংশ ছাড় দিচ্ছে। এছাড়া আরেকটি সুপার মার্কেট জায়ান্ট তাদের ৫ হাজারের বেশি পণ্যে প্রায় ৬০ শতাংশ ছাড় দিচ্ছে বলে জানান অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা সুলতান দারউইস। পবিত্র রমজান মাস শুরুর আগে থেকেই আমিরাতে বিপুল পণ্য আসতে থাকে।…

Read More

স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা পাবেন অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তান বিস্তারিত কমেন্টে ভোরের বাংলা নিউজ ডেস্ক মুক্তিযোদ্ধা কোটার মতো ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গত ২০ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি অফিস আদেশ রোববার (২ মার্চ) জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আদেশ বাস্তবায়নে স্কুল ও কলেজ অধ্যক্ষদের নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের এই অফিস আদেশে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা…

Read More

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামে নিজ পুত্রবধূ, নাতি ও কতিপয় ভূমি দস্যু সন্ত্রাসী কর্তৃক অবৈধভাবে সম্পত্তি জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে অসহায় এক বিধবা নারী। রবিবার (০২ মার্চ) সকালে উপজেলার মাঝগাও ইউনিয়নের মাধাইমুড়ি গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ওই ভুক্তভোগী বিধবা শাহানারা বেগম (৭০)। তিনি একই এলাকার মৃত আবুল কাশেম প্রামানিক এর স্ত্রী।সংবাদ সম্মেলনে বৃদ্ধা শাহানারা বেগম বলেন, আমার স্বামী বিগত ২০২১ সালে মহামারী করোনা কালীন সময়ে মৃত্যুবরণ করেন, তার এক বছর পরেই স্ত্রী ও পুত্রের মানসিক নির্যাতনের শিকার হয়ে আমার একমাত্র পুত্র মিজানুর রহমান ২০২২ সালে স্ট্রোক করে মৃত্যুবরণ করে। বর্তমানে আমার তিন কন্যা ও এক নাতি…

Read More

উজিরপুর বরিশাল প্রতিনিধি. বরিশালের উজিরপুরে ইজি বাইকের চাকায় শাড়ির আঁচল পেচিয়ে গলায় ফাঁস পড়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার চতলবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন। নিহত সুনীতি মিস্ত্রি (৭০) উপজেলার হাউরের পাড় এলাকার সুনীল মিস্ত্রির স্ত্রী। ওসি আব্দুস সালাম ও স্বজনদের বরাতে জানান, বৃদ্ধা সুনীতি মিস্ত্রি নিজ বাড়ি থেকে ইজিবাইকে চড়ে মাদার্শী গ্রামে কন্যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। চতলবাড়ী এলাকায় পৌঁছলে শাড়ির আঁচল ইজি বাইকের চাকায় পেচিয়ে …

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসক শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সকল নৃশংসতার সঠিক নথিভুক্তির ওপর গুরুত্বারোপ করেছেন। এর মধ্যে শাপলা চত্বরে আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন, দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রায় ঘোষণার পর আন্দোলনকারীদের ওপর পুলিশের নিষ্ঠুরতা এবং বছরের পর বছর ধরে ঘটে যাওয়া বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অন্তর্ভুক্ত রয়েছে। রোববার (০২ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস এবং জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর দপ্তরের জ্যেষ্ঠ মানবাধিকার উপদেষ্টা হুমা খান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, এই দেশে জনগণের বিরুদ্ধে সংঘটিত সকল নৃশংসতার যথাযথ নথিভুক্তির…

Read More

জিয়ারত জুয়েল: সারা দেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলে ২মার্চ২০২৫(রবিবার) ‘’তোমার আমার বাংলাদেশে ভোট দিবো মিলে মিশে”-এ প্রতিপাদ্য নিয়ে উপজেলায় জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১১ টায় বাসাইল উপজেলা পরিষদ ভবন চত্বরে শোভাযাত্রা শেষে বাসাইল উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাসাইল উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ আকলিমা বেগমের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জালাল উদ্দিন, বাসাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মতিউর রহমান, বাসাইল উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শাখাওয়াত হোসেন, বাসাইল উপজেলার পরিসংখ্যান অফিসার মোঃ শওকত আলী, প্রাথমিক শিক্ষা অফিসার আাঞ্জুমান আরা বেগম বীথি সহ প্রমুখ। সভায় বক্তারা বলেন,…

Read More