- ১০২ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, উৎসবের রঙে সাজছে কেশবপুর
- গোলাপি ও সাদা পদ্মফুলের সমাহারে কোটালীপাড়ার মুসুরিয়া বিল
- উজিরপুরের গুঠিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
- অনিয়ম জালিয়াতি অর্থ আত্মসাৎ কমিশন বাণিজ্যের অভিযোগে বহাল গণপূর্ত প্রকৌশলী আন্দালিব
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: পাথর ও মেশিন জব্দ, ট্রাক আটক
- নেত্রকোনার মণ্ডপে মণ্ডপে প্রতিমাতে রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- নাগরপুরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
- মধুপুরে ফ্যামিলি কার্ড এর খানা তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন
- উজিরপুরে সাবেক ছাত্রদল নেতা লিখনের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- কোটচাঁদপুরে পতিতাবৃত্তির অভিযোগে চার নারীসহ আটক ৫
Author: admin
নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ : “সারাদিন রোজা রাখার পর ইফতারে মুখরোচক খাবার না হলে চলেই না। মুড়ি, পেয়াজু, আলুর চপ বেগুনি, হালিম, খেঁঁজুর, তরমুজ, পেপে, একটু ঠান্ডা সরবত ইফতারিতে না হলে চলে কি করে? কিন্তু বাজারে এগুলো কিনতে গিয়ে চক্ষু চরকগাছ। এত দাম দিয়ে ইফতার সামগ্রি কিনতে গেলে সারা মাস না খেয়ে থাকতে হবে। বাজারে সব কিছুতেই যেন আগুন লেগে আছে। আমাদের মত মধ্যবিত্তদের বাহিরের ইফতারি খাওয়ার আশা গুরেবালি।” এমনি করে কথাগুলো বলছিলেন আওলাদ ভুইয়া। ছুটিতে এসেছেন প্রবাসী সামসু উদ্দিন মিয়া। তিনি বলেন, অলিগলির মোড়ে মোড়ে ইফতার সামগ্রি নিয়ে বসে আছেন দোকানীরা, দেখতে ভালই লাগে। একটা উৎসব উৎসব আমেজ লাগে। সবই…
ঝালকাঠি জেলায় ৫৫৮ সদস্যের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি, আহ্বায়ক আল তৌফিক লিখন ও সদস্য সচিব রাইয়ান বিন কামালক। ঝালকাঠি প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলায় ৫৮৫ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।এতে আল তৌফিক লিখনকে আহ্বায়ক ও রাইয়ান বিন কামালকে সদস্যসচিব করা হয়েছে। রোববার (২ মার্চ) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে ঝালকাঠি জেলার আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল কমিটির অনুমোদন দেন। আগামী ছয় মাসের জন্য এ কমিটি দেওয়া হয়েছে। কমিটিতে খালেদ সাইফুল্লাহকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, ইয়াসিন ফেরদৌস ইফতিকে সিনিয়র যুগ্ম-সদস্যসচিব, শাহরিয়ার দিপুকে মুখ্য সংগঠক ও সাকিবুল ইসলাম রায়হানকে মুখপাত্র…
মো. সিফাতুল্লাহ তাসনীম ঢাবি প্রতিনিধি স্বৈরাচারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাহে রমজানের উদযাপনও পেয়েছে নতুন ছোঁয়া। রমজানের চাঁদ ওঠার দিনেই রমজানকে স্বাগত জানিয়ে র্যালির আয়োজন করে ঢাবি শিক্ষার্থীরা। ঢাবির বিভিন্ন হলকেও নবরূপে সাজিয়ে তোলা হয়েছে। এবার রমজানের আগমনে মনোরম সৌন্দর্যের ছোঁয়া লেগেছে ইসলামিক স্টাডিজ বিভাগে। ইসলামিক স্টাডিজ কালচারাল ক্লাব (ডিআইএসসিসি) এ উদ্যোগ গ্রহণ করে। রঙিন কাগজ, ব্যানার, চাঁদ-তারকার নকশা এবং বেলুনের মাধ্যমে বিভাগকে সাজিয়ে তোলা হয়। কোরআন ও হাদিসের উদ্ধৃতিসহ রমাজানের গুরুত্ব ও তাৎপর্য সম্বলিত দেয়ালিকাও শোভা পাচ্ছে ইসলামিক স্টাডিজ বিভাগে। রমজানকে কেন্দ্র করে এমন আয়োজনকে স্বাগত জানিয়েছে বিভাগের শিক্ষার্থীরা। তারা জানান, একটা সময় চাইলেও এমন আয়োজন করার স্বাধীনতা ছিল…
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৯টি পরিবারের ২৫ টি ঘরবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রোববার দিবাগত রাতে উপজেলার ৩নং খনগাও ইউনিয়নস্ত চাপাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে । ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায় গভীর রাতে রমজানের পুত্র মানিকের ঘরে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পড়ে বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী পরিবারের বাড়ি ঘরে ধরে যায়। এতে মানিক, সমসের, সবুজ, সুমন, রিপন, নুরুজ্জামান, শাহজালাল, সুহেল, রমজানের বাড়িঘর ও দিন মজুরির জমানো টাকা, আসবাবপত্র, খাদ্য সামগ্রী, হাঁস-মুরগি, ছাগল পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্ত পরিবারের…
মো নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ প্রতিনিধি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের পারগেন্ডারিয়া এলাকায় সরকারী টিসিবি পন্য বিক্রিতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। কেরানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কার্য সহকারী রোকেয়া মাহমুদ কবিতা জানান, আজ দুপুরে পারগেন্ডারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টিসিবি পন্য বিতরন করতে আসলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাধার সম্মুখিন হন তিনি। তিনি অভিযোগ করে বলেন, টিসিবি পন্য নেয়ার জন্য সরকার থেকে সেবা গ্রহীতাদের দেয়া স্মার্ট ফ্যামিলি কার্ড গুলো সচল করার জন্য আজকে সে কার্ড জমা নিয়ে আমরা পন্য দিচ্ছিলাম। কিন্তু তখন স্থানীয় কিছু বিএনপি নেতা এখানে এসে সেবা গ্রহীতাদের ভুল বুঝিয়ে উল্কিয়ে দেন যে আমরা আওয়ামী লীগের দালাল…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের কালিহাতীতে শালিসি বৈঠককে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের ১০ জন আহত হয়। সোমবার (৩ মার্চ) দুপুরে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সাকরাইল ও মুলিয়া গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন,বিএনপি নেতা শুকুর মাহমুদ, শফিকুল ইসলাম, মোবারক হোসেন,তানভীর,বিপ্লব, জয়,জাহান,শাহিনুর ইসলাম ও শফিকুর রহমান। কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, একটি ওরশের মারামারির সমাধানের জন্য শালিসি বৈঠক বসে। ওই বৈঠকে স্থানীয় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক চেয়ারম্যান শুকুর মাহমুদের মাথায় কে বা কারা হঠাৎ একটি ইটের ডিল দেয় । পরে তার মাথায় লাগার পরে মুলিয়া ও সহদেবপুর…
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে স্ত্রী ও দুই সন্তানকে ঘর থেকে বের করে দিয়ে দরজায় তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার (৩ মার্চ) দুপুরে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রাবিয়া আক্তার সুমি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের সুলতান হোসেন মুন্সির মেয়ে। অভিযুক্ত শাহীন হাওলাদার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠির মুনসুর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ১৩ বছর আগে শাহীন হাওলাদারে সাথে পারিবারিকভাবে বিয়ে হয় সুমির। বিয়ের এক বছর পর থেকেই যৌতুক দাবিসহ বিভিন্ন বিষয়ে প্রায়ই সুমির ওপর নির্যাতন করত শাহিন। বিদেশে যাবার জন্য সুমির কাছে তিন লাখ টাকা দাবি করে শাহীন। টাকা না পেয়ে স্ত্রী, সন্তানকে…
আইনের তোয়াক্কা করছেন না ববি উপাচার্য শুচিতা শরমিন আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি বিশ্ববিদ্যালয় আইন কিংবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিয়মের তোয়াক্কা করছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য শুচিতা শরমিন। তিনি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পর আবেদনকারীদের মধ্য থেকে নিয়োগ না দিয়ে পছন্দের ব্যক্তিকে নিয়োগ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে । বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অবসর-উত্তর ছুটি (পিআরএল) থেকে ফিরিয়ে এনে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন; এ জন্য কারও সঙ্গে পরামর্শ করেননি বলেও অভিযোগ ববি উপাচার্য শুচিতা শরমিনের বিরুদ্ধে। ইউজিসির নীতিমালা অনুযায়ী, কোনো পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে হলে এই পদে লোক চেয়ে দুবার বিজ্ঞাপন দিতে হবে। তখন না পেলে সিন্ডিকেটে তুলতে হবে। সিন্ডিকেট…
মোঃ কামাল উদিন বালিয়াডাংগী উপজেলা প্রতিনিধি। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী বিএসএফ কর্তৃক আটককৃত ০৩ জন বাংলাদেশী নাগরিককে বিজিবি’র তৎপরতা, নিরলস প্রচেষ্টা এবং যোগাযোগ ও প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে ফেরত নিয়ে আসা। ০২ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক ১০:৪০ ঘটিকায় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীনস্থ ডাবরী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৬৭/২-এস (ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন) এর বিপরীতে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ‘ওয়ালীগড়’ নামক স্থানে প্রতিপক্ষ ৭২/ওয়ালীগড় বিএসএফ ক্যাম্পের টহলদল কর্তৃক অবৈধভাবে ভারতের অনুপ্রবেশকারী ০৩ জন বাংলাদেশী নাগরিক (১) শ্রী তুলান পাল (২৪), পিতা-স্বাধীন পাল, (২) শ্রী মিঠুন সিংহ (১৫), পিতা-দুখু সিংহ উভয়ের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। এ ভোট সম্ভবত চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। সোমবার (০৩ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাজদা লাহবিব দেখা করতে গেলে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকালে ইইউর কমিশনার হাজদা লাহবিব বলেন, ইইউ এ বছর বাংলাদেশে রোহিঙ্গা সংকট মোকাবিলা ও মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে সংঘাতে আটকে পড়া মানুষের সহায়তায় ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে। তিনি বলেন, এ অনুদান গত বছরের প্রাথমিক ইইউ অবদানের চেয়ে বেশি হলেও ক্যাম্পের মানবিক…