- ১০২ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, উৎসবের রঙে সাজছে কেশবপুর
- গোলাপি ও সাদা পদ্মফুলের সমাহারে কোটালীপাড়ার মুসুরিয়া বিল
- উজিরপুরের গুঠিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
- অনিয়ম জালিয়াতি অর্থ আত্মসাৎ কমিশন বাণিজ্যের অভিযোগে বহাল গণপূর্ত প্রকৌশলী আন্দালিব
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: পাথর ও মেশিন জব্দ, ট্রাক আটক
- নেত্রকোনার মণ্ডপে মণ্ডপে প্রতিমাতে রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- নাগরপুরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
- মধুপুরে ফ্যামিলি কার্ড এর খানা তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন
- উজিরপুরে সাবেক ছাত্রদল নেতা লিখনের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- কোটচাঁদপুরে পতিতাবৃত্তির অভিযোগে চার নারীসহ আটক ৫
Author: admin
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে ইট ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় সমিতির ঘোষিত কর্মসূচির অনুযায়ী মঙ্গলবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মোঃ শাহজাহান সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট রাজনীতিক মোঃ ফারুক হোসেন ধলা,যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, অর্থ সম্পাদক মো: মোক্তার হোসেন,সদস্য সুলতান মাহমুদসহ ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতৃবৃন্দ ও ভাটা শ্রমিকরা উপস্থিত ছিলেন। পরে সাত দফাদাবী নিয়ে সহকারী কমিশনার (ভূমি) সাবরিন আক্তারের কাছে স্মারকলীপি প্রদান করেন…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে ৯৪ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মির্জাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উয়ার্শী ইউনিয়নের সাফর্তা বংশাই নদীর পাড়ে বৈরাম খানের লেবু বাগান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাজারের ব্যাগভর্তি ফেনসিডিল সহ আসামিদের হাতেনাতে ধরে ফেলে। গ্রেফতারকৃতরা হলেন,১.মো.বাদশা মিয়া(৩৭),পিতা মৃত মান্নান মিয়া,সাং সাখাতি,থানা-কালিগন্ঞ্জ,লালমনিরহাট।২.মো.রাকিব খান(২৪),পিতা মো.সেলিম খান,সাং সাফর্তা,উয়ার্শী পাইকপাড়া,থানা-মির্জাপুর,টাঙ্গাইল। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।ওসি মো.মোশারফ হোসেন বলেন,আসামিরা ব্যবসার উদ্দেশ্যে ৯৪ বোতল অবৈধ ভারতীয় ফেনসিডিল লালমনিরহাট থেকে নিয়ে আসেন যার আনুমানিক বাজার…
০২ মার্চ টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের মিড টার্ম পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিস বোর্ডে পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত রুটিন অনুযায়ী, পরীক্ষা শুরু হবে ১৬ মার্চ থেকে এবং চলবে ২৫ মার্চ পর্যন্ত। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের জন্য পরীক্ষার সময়সূচী পৃথকভাবে নির্ধারণ করা হয়েছে ১ম ৩য় ৫ম ও ৭ম পর্বের। ইনস্টিটিউটের কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার্থীদের যথাসময়ে হলে উপস্থিত থাকতে হবে এবং পরীক্ষা সংক্রান্ত সকল নিয়ম-কানুন মেনে চলতে হবে। এছাড়া, পরীক্ষার সময় কোনো অনিয়ম বা গাফিলতি সহ্য করা হবে না বলে জানানো হয়েছে। জাহিদুল ইসলাম টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট
ইবি সংবাদদাতা: গণমাধ্যম কর্মীদের কাজে বাঁধা ও শিক্ষক হেনেস্তার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ। মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্ত্বরে এ মানববন্ধন করেন তারা। এসময় তারা এ ঘটনার সাথে অভিযুক্তদের বিচারের দাবি জানায়। মানববন্ধনে শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক নুর আলমের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ সভাপতি ওবায়দুর রহমান আনাস, সাদিয়া মাহমুদ মীম, অর্থ সম্পাদক আহমদ গালিব, দপ্তর সম্পাদক মনির হোসেন ও বিজ্ঞান সম্পাদক সজিব হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা। এর আগে, আজ মঙ্গলবার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সকল পদ থেকে আওয়ামী ফ্যাসিস্টদের অপসারণের ইস্যুতে উপাচার্যের কার্যালয়ে হট্টগোল সৃষ্টি হয়। এসময়…
কয়রা(খুলনা)প্রতিনিধি :ফরহাদ হোসাইন খুলনার কয়রায় সরকারি যাকাত ভান্ডে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১১ টায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বিআরডিপির হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার মোঃ এনমুল হকের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ,বাংলাদেশ জামায়াতে ইসলামি কয়রা উপজেলা শাখার আমির মাওলানা মিজানুর রহমান,কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন,কয়রা ইমাম পরিষদের সহ-সভাপতি মাওলানা আয়ুব আলী,ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার হাফেজ মনিরুজ্জামান প্রমুখ।
ঝালকাঠি প্রতিনিধি : কলেজের নিজস্ব তহবিলের অর্থ দিয়ে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজ না করেই সেই তহবিলের অর্থ থেকে শিক্ষকরা বছরে প্রায় ২৬ লক্ষ টাকার বাড়ি ভাড়া গ্রহন করেন বলে অভিযোগ উঠেছে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের বিরুদ্ধে।কলেজটির বিভিন্ন শ্রেনীকক্ষের দেয়ালের পলেস্তারা খসে পরেছে,শিক্ষার্থীদের বসার বেঞ্চের দশাও নাজেহাল ভেঙে উচু নিচু হয়ে গেছে।কোথাও কোথাও ফাটল ধরেছে দেয়ালে,অসম্পূর্ণ পরে আছে কয়েকটি দেয়ালের সংস্কার কাজ,ভেঙে ঝুলে আছে জানালা অথচ সেগুলোর কিছুই সংস্কারে মন নেই প্রতিষ্ঠান প্রধানের।বরং তহবিলে অর্থ জমা হলেই সকলে ব্যস্ত হয়ে ওঠেন বাড়ি ভাড়া বাবদও আর্থিক অতিরিক্ত ভাতা গ্রহনে।যাতে তহবিল থেকে প্রতি মাসে প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার টাকা,বছরে…
স্পোর্টস ডেস্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যখন জাতীয় দলের ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে, তখন দেশের ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখনো ২০২৪ সালের শেষ চার মাসের পারিশ্রমিক পাননি। বিসিবির কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানায় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। জানা যায়, ব্যাংক অ্যাকাউন্ট জটিলতার কারণে তার বেতন পরিশোধ সম্ভব হয়নি। ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে সাকিবসহ পাঁচ ক্রিকেটারকে সব ফরম্যাটের চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। বিসিবির তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চার মাসের বেতন বাবদ সাকিবের পাওনা ৪৮ লাখ টাকা (প্রায় ৩৮,৪০০ মার্কিন ডলার), যা এখনো তার হাতে পৌঁছেনি। একজন বোর্ড কর্মকর্তা জানান, ‘সাকিবের ব্যাংক…
শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পেতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় বঙ্গভবনে তার শপথ নেওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘আগামীকাল শপথগ্রহণ আছে। নতুন উপদেষ্টা শপথ নেবেন। তিনি হলেন অধ্যাপক সিআর আবরার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তার প্রচুর লেখালেখি আছে।’ ‘আমরা আশা করছি তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন। অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেক দিন ধরে বলছিলেন যে, তিনি একইসঙ্গে দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পারছেন না,’ বলেন শফিকুল আলম।…
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে ইটভাটায় প্রশাসনের অভিযান ও ভাংচুর বন্ধে স্বারকলীপি দিয়েছে উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি। প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার বরাবর লেখা এ স্বারকলীপিটি মঙ্গলবার সকালে কালীগঞ্জের ভাটা মালিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলামের কাছে পৌছে দেন। স্বারকলীপিতে উল্লেখ করেন, এই শিল্পে প্রায় ৫০ লাখ শ্রমিক কর্মরত আছে। ইটভাটা বন্ধ হয়ে গেলে এই লোকগুলো বেকার হয়ে পড়বে। এছাড়া ইটভাটার মালিকগণ বছরে হাজার হাজার কোটি টাকার অধিক রাজস্ব দিয়ে থাকেন। আগে ড্রাম চিমনী, ফিক্সড চিমনী ও লাকড়ী দিয়ে পোড়ানো ইটভাটা সম্পূর্ণ বন্ধ করা সিদ্ধান্তে মাননীয় উপদেষ্টার সাথে আমরা…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার ঢাকা- রংপুর মহাসড়কের ব্র্যাক মোড় এলাকায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়ন্ত কুমার রায় (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জয়ন্ত কুমার রায়ের বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার তেতুলিয়া গ্রামে। তিনি ধরনি কান্তের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ মার্চ মঙ্গলবার বিকেলে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক জয়ন্ত কুমার রায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ দুর্ঘটনার খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া…