Author: admin

খঃ ফাহিম: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ পরিবারের সদস্যদের নাম অনুযায়ী নামকরণকৃত বিভিন্ন হল ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। ৫ই মার্চ দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নাম পরিবর্তনের বিষয়টি প্রকাশিত হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, গত ২৬শে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ২৬৭তম (সাধারণ) সিন্ডিকেট সভার অনুমোদিত ৬নং প্রস্তাব অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ইবির হল ও স্থাপনার নাম পরিবর্তন করা হবে। উক্ত সিদ্ধান্ত মোতাবেক শেখ হাসিনা হলের নাম হবে “জুলাই ৩৬ হল”, শেখ রাসেল হলের নাম হবে “শহীদ আনাস হল”, শেখ মুজিবুর রহমান হলের নাম হবে “শাহ আজিজুর রহমান হল”, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম…

Read More

ঝালকাঠি প্রতিনিধি:শূন্য পদে নিয়োগ ও নতুন পদ সৃষ্টিসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ঝালকাঠিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিডিএমএ, বেকার ডিপ্লোমা চিকিৎসক ও সম্মিলিত ম্যাটসের শিক্ষার্থীরা। বুধবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, বিডিএমএ এর ঝালকাঠি জেলা শাখার সভাপতি প্রবীর রঞ্জন হালদার। এসময় সংগঠনে জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক হালদার সহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১৪ বছর ধরে নিয়োগ বন্ধ রয়েছে তাই অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ এবং কমিউনিটি ক্লিনিকসহ সরকারি বেসরকারি হাসপাতালে নতুন পদ সৃষ্টি করা। প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তন করে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করে ইন্টার্নশিপে…

Read More

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রাজনৈতিক নেতা ও স্থানীয় জনপ্রতিনিধির ছত্রছায়ায় কৃষি জমি থেকে মাটি কাটার মহোৎসব চলছে। শীতের শুরু থেকে বিভিন্ন হাওড়ে সরকারি, বেসরকারি, ব্যাক্তি মালিকানাধীন কৃষি জমির উপরিভাগের মাটিতে গভীর গর্ত করে এক্সোভেটর (ভেকু) দিয়ে কেটে ইট ভাটা, বসতভিটার জায়গা ভরাট করা হচ্ছে। ফলে কৃষি জমি নষ্ট সহ জমির ফসল উৎপাদনের উপযোগিতা হারাচ্ছে। এদিকে গ্রামীন কাঁচা রাস্তা দিয়ে ভারী গাড়ী চলাচল করায় রাস্তাঘাট বিনষ্ট হচ্ছে। সরজমিনে দেখা যায়, আর্থিকভাবে সাময়িকভাবে লাভবান হওয়ার আশায় অনেক কৃষক তাদের জমির মাটি বিক্রি করে দিচ্ছেন। এতে ফসল উৎপাদন ব্যাপকহারে হ্রাস পাওয়ার আশঙ্কা করছে স্থানীয় কৃষি বিভাগ। এ অঞ্চলের অধিকাংশ জমিই উর্বর পলি…

Read More

গাইবান্ধা জেলায় অবৈধ ভাবে পরিচালনা করার দায়ে ৫২টি ইট ভাটা প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে মামলা। রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। রংপুর বিভাগের গাইবান্ধা জেলায় অবৈধ ভাবে পরিচালনা করার দায়ে ৫২টি ইট ভাটা প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এর মধ্যে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলায় ১৭টি, সাদুল্লাপুর উপজেলায় ৯টি, গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ উপজেলায় ৪টি এবং সাঘাটা উপজেলায় ১টি ইটভাটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। গত মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় অফিস প্রধান ও উপপরিচালক (পদার্থ) মুবিন-উল-ইসলাম। তিনি বলেন, গত ফেব্রুয়ারি মাসে গাইবান্ধার ছয়টি…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। এছাড়া অপরাধের সাথে জড়িত হাসিনার পরিবারের সদস্য ও সহযোগীদেরও বিচার হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মূলত হাসিনা সরকারপ্রধান থাকাকালীন জোরপূর্বক গুমের ঘটনা তদারকি করার পাশাপাশি গত বছরের জুলাই ও আগস্টে বিক্ষোভকারীদের ওপর গণহত্যা চালানোর জন্য অভিযুক্ত হয়েছেন। বুধবার (৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ এই সংবাদমাধ্যমটি। স্কাই নিউজের সাথে কথা বলার সময় প্রফেসর ইউনূস বলেছেন: “বিচার হবে। শুধু তার (হাসিনা) নয়, তার সাথে জড়িত…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক সি আর আবরার। বুধবার (০৫ মার্চ) বেলা ১১টায় বঙ্গভবনে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের প্রথমে শহীদদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। জানা গেছে, অধ্যাপক আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। বর্তমানে এই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। মঙ্গলবার (০৪ মার্চ) বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বুধবার শপথগ্রহণ আছে। নতুন উপদেষ্টা শপথ নেবেন। তিনি হলেন অধ্যাপক সি আর আবরার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক…

Read More

(মৌলভীবাজার) প্রতিনিধি:পবিত্র মাহে-রমজান উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিনা লাভের দোকান উদ্বোধন।নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে জামায়াতে ইসলামীর এ মহতী উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।৫ই মার্চ রোজ মঙ্গলবার ইসলামি ব্যাংকের উত্তর পাশে তামান্না ট্রেডার্স-এ এই বিশেষ দোকানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধক্ষ মাসুক মিয়া। জামায়াতের সেক্রেটারি জেনারেল এডভোকেট কামরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ ও ব্যাসায়ি ইব্রাহিম মোহাম্মদ আব্দুহ, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহসভাপতি কাজি মামুনুর রশীদ মামুন, কমলগঞ্জ সদর ইউনিয়নের জামায়েতের সভাপতি এবাদুর রহমান, কমলগঞ্জ…

Read More

পল্লবী সাব রেজিস্ট্রি অফিসের ৬০ টাকা বেতনের উমেদার জসিমের কোটি কোটি টাকার সম্পদ শেখ ফয়সাল আহমেদ রাজধানীর তেজগাঁও সাব রেজিস্ট্রি অফিসের পল্লবী জোন নিয়ন্ত্রণ করে উমেদার জসিম, তার ব্যাপক ক্ষমতা, বিগত সময়ে অধিকাংশ সাব-রেজিস্ট্রার জসিম নিয়ন্ত্রণ করতেন, দুর্নীতির মাধ্যমে করেছেন কয়েক কোটি টাকার সম্পত্তি অথচ তার বেতন মাত্র ৬০ টাকা, করেছেন নামে বেনামে বহু সম্পত্তি। ৫ ই আগস্টের আগ পর্যন্ত নিজেকে সবসময় পরিচয় দিতেন টুঙ্গিপাড়ার লোক বলে। উমেদার জসিম খুবই দরিদ্র ছিলেন করতেন গার্মেন্টসে চাকরি তার এক দুসম্পর্কের ভাই ছিলেন সাব-রেজিস্ট্রি অফিসের ঝাড়ুদার তার হাত ধরে চাকরি নেন সাব রেজিস্ট্রি অফিসে এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি দুর্নীতি ঘুষ বাণিজ্যের…

Read More

(গোপালগঞ্জ) প্রতিনিধি নিজামি আবুল কালাম আজাদ গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা ও আধিপত্য বিস্তারে জের ধরে প্রতিপক্ষের ৮ টি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে এবং প্রতিবন্ধী সহ অনেকেই মার খেয়েছে। ঘটনাটি সোমবার রাতে নয় টার দিকে উপজেলার হিরণ ইউনিয়নের আশুতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানাগেছে, দীর্ঘদিন ধরে আশুতিয়া গ্রামের সোহরাব খানের সাথে প্রতিবেশী হান্নান খানের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে গত সোমবার সন্ধ্যায় সোহরাব খানের লোকজন হান্নান খানকে মারধোর করে। পরবর্তীতে হান্নান খানের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে রাতে আটটা দিকে তিরিশ মিনিটের দিকে মস্তফা খানদের বাড়িতে হামলা চালিয়ে ৮ টি বসত…

Read More

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :বড়াইগ্রামে ৬ শতাংশ জমির দখল নিয়ে মন্দির কর্তৃপক্ষ ও এক জুয়েলারী ব্যবসায়ীর মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। ইতিমধ্যে ওই ব্যবসায়ীর দেয়া টিনের বেড়া ভাংচুর ও পালটাপালটি সংবাদ সম্মেলনের ঘটনাও ঘটেছে। সোম ও মঙ্গলবার পৃথক সংবাদ সম্মেলনে উভয় পক্ষই ঘটনার জন্য প্রতিপক্ষকে দায়ী করেছেন। এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা দুটি পক্ষে বিভক্ত হয়ে পড়ায় যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।জানা যায়, গত কয়েক দিন ধরে লক্ষীকোল শিব ও কালী মন্দিরের পেছনের ৬ শতাংশ জমির দখল নিয়ে স্থানীয় জুয়েলারী ব্যবসায়ী বিজয় দাসের সাথে মন্দির কমিটির দ্বন্ড বাধে। এক পর্যায়ে গত রোববার মন্দির কর্তৃপক্ষ…

Read More