Author: admin

দিনাজপুর জেলা প্রতিনিধি দিনাজপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় বিমল চন্দ্র রায় (৫০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বীরগঞ্জে উপজেলার নিজপাড়া ইউনিয়নের বীরগঞ্জ-খানসামা আঞ্চলিক সড়কের কল্যাণী ঢোলপুকুর সংলগ্ন জোড়া ব্রিজ এলাকায় বুধবার (৫ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিমল চন্দ্র রায় জেলার বোচাগঞ্জ উপজেলার ছাতৈল ইউনিয়নের নাড়াইল গ্রামের মৃত সেধেন চন্দ্র রায়ের ছেলে। এ দুর্ঘটনায় স্বপন চন্দ্র রায় (৩৫) ও বিমল চন্দ্র রায় (৫৫) নামের আরো দুজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিমল (৫০) তার ভাতিজার বিয়ের আশীর্বাদ অনুষ্ঠান থেকে মোটরসাইকেল যোগে ফিরেছিলেন। একই মোটরসাইকেলে আরোহী ছিলেন স্বপন ও বিমল (৫৫)। তারা কল্যাণী ঢোলপুকুর সংলগ্ন এলাকায়…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় শিক্ষার্থীদের একটি অংশের তোপের মুখে পড়েছেন। বুধবার (৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দাবি সম্বলিত একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে বুধবার দিবাগত রাত ২টার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন সারজিস আলম। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সাথে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে যাই। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত তাদের সাথে গল্প-আড্ডা হয়, তাদের কথা শোনা হয়, চায়ের আড্ডা হয়। NSU, IUB, AIUB, UIU এই ৪ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক সহযোদ্ধাদের…

Read More

স্পোর্টস ডেস্ক চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফর্ম্যান্স করার পর নানা সমালোচনার মুখে পড়েছিলেন ক্রিকেটার মুশফিকুর রহিম। কথা হচ্ছিল ওয়ানডে ক্রিকেট থেকে তার অবসর নিয়েও। এর মধ্যেই বুধবার (৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অবসরের কথা জানিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে করেছিলেন গোল্ডেন ডাক। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ৫ বলে ২ রান। দলের ব্যাটিং ব্যর্থতার সময়ে সিনিয়র ক্রিকেটার হিসেবে চাহিদা মাফিক ব্যাটিং করতে পারেননি তিনি। যে কারণে দর্শকদের থেকেও শুনতে হচ্ছিল তীব্র সমালোচনা। তবে সেই সমালোচনা দীর্ঘায়ত করতে দিলেন না স্বয়ং মুশফিকই। আজ থেকে তাকে ওয়ানডে ক্রিকেটের অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসেবে বিবেচনা করতে বলেছেন…

Read More

বিশেষ প্রতিনিধি: পিরোজপুরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে গাছ সুরক্ষা ও পেরেক অপসারণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) সকালে সার্কিট হাউজ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন কর্মসূচির প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা চিন্ময় মধুসহ জেলা প্রশাসন ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা। জেলা প্রশাসন ও বন বিভাগের এমন উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে। এবং এমন উদ্যোগ নিয়মিত নেয়ার দাবীও জানান স্থানীয়রা। সহকারী বন সংরক্ষক মো. শামীম রেজা মিঠু বলেন, আমাদের এই কার্যক্রম অফিসিয়ালি এক মাসের জন্য নির্ধারিত হলেও যতদিন পর্যন্ত গাছের পেরেক অপসারণ না হয় ততদিন…

Read More

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি আজ বেলা ৩টা হতে বিকাল ৪.৩০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন, হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ,২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় চৌধুরী স্টোরকে ২ হাজার টাকা, বিসমিল্লাহ দোকানিকে ২ হাজার টাকা, আল ইনসাফ মুদি দোকাদিকে- ৫ হাজার টাকা, মোট ৯ হাজার টাকা জরিমানা করেন।

Read More

মোঃ আবু বক্কর সিদ্দিক পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নিকাণ্ডে বই পুড়ে যাওয়া আট জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী দিয়ে পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে উপজেলার ৩ নং খনগাঁও ইউনিয়নের শিমুলবাড়ি চাঁপাপাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী দেওয়া হয়েছে। এ সময় উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেজবাহুল পারভেজ সূর্য, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম পারভেজ, আহ্বায়ক কমিটির সদস্য সাগর, পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রকি, কলেজ ছাত্রদল নেতা হাসিনুর রহমান রিয়াদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামু উপস্থিত ছিলেন। উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেজবাহুল পারভেজ সূর্য জানান, গতরবিবার রাত ১১ টার…

Read More

বাসাইল (টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইল উপজেলার সদর ইউনিয়নে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাসাইল উপজেলার ঈশ্বরগঞ্জ বাজার মাঠপ্রাঙ্গনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাসাইল উপজেলার সদর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আযম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর , সাধারণ সম্পাদক নুর নবী আবু হায়াত খান নবু,পৌর বিএনপি’র সভাপতি আক্তারুজ্জামান তুহিন,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক…

Read More

বিশেষ প্রতিনিধি: বুধবার বিকাল ৪ টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পিরোজপুর সেনাবাহিনীর(২২ ইঞ্জিনিয়ারস ব্যাটালিয়ন) এর ব্যবস্থাপনায় জিওসি ৭ পদাতিক ডিভিশন এর পক্ষ হতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।স্থানীয় ক্যাম্প কমান্ডার মেজর ইসরাক এর নেতৃত্বে পিরোজপুর সদর ইউএনও মামুনুর রশীদের উপস্থিতিতে ৫০ জনগরিব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী (সদর উপজেলার ২০ জন, নেছারাবাদ উপজেলার ১৫ জন ও মঠবাড়িয়া ১৫ জন) বিতরণ করা হয়।

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক আগামী জাতীয় নির্বাচনে অন্য কোনো দলের সঙ্গে জোটে যাবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এককভাবে ৩০০ আসনে এনসিপির প্রার্থী দেওয়ার সক্ষমতা আছে বলে মনে করেন দলটির নেতারা। নিবন্ধন পেতে ঈদের পর আবেদন করা হবে। আজ বুধবার দেশের একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকালে এসব তথ্য জানিয়েছেন এনসিপির নেতারা। দলের নেতারা জানিয়েছেন, দলের নিবন্ধন পেতে ঈদের পর নির্বাচন কমিশনে আবেদন করা হবে। আর দলীয় প্রতীক এখনো চূড়ান্ত হয়নি এনসিপির। সবার সঙ্গে পরামর্শ করে দলীয় ফোরামে আলোচনার পর দলের প্রতীক নির্ধারণ করা হবে। আগামী জাতীয় নির্বাচনে জোট নিয়ে এনসিপির নেতারা জানিয়েছেন, তারা কারো সঙ্গে জোট করবে না। তবে ছোট দলগুলোর…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের জুলুম, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদনটি জেনেভায় উপস্থাপন করা হয়েছে। বুধবার (৫ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে এটি উপস্থাপন করেন সংস্থাটির হাইকমিশনার ভলকার তুর্ক। প্রতিবেদনটিতে মূলত ২০২৪ সালের জুলাই-আগস্ট বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত হত্যা ও নির্যাতনের চিত্রগুলো তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানটি জেনেভা থেকে সংস্থাটির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়েছে। এর আগে গত ১২ ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের (ওএইচসিএইচআর) দপ্তর তাদের জেনেভা অফিস থেকে ‘বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও আগস্টের আন্দোলন সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন’ শীর্ষক একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ…

Read More