- ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী
- ১০২ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, উৎসবের রঙে সাজছে কেশবপুর
- গোলাপি ও সাদা পদ্মফুলের সমাহারে কোটালীপাড়ার মুসুরিয়া বিল
- উজিরপুরের গুঠিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
- অনিয়ম জালিয়াতি অর্থ আত্মসাৎ কমিশন বাণিজ্যের অভিযোগে বহাল গণপূর্ত প্রকৌশলী আন্দালিব
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: পাথর ও মেশিন জব্দ, ট্রাক আটক
- নেত্রকোনার মণ্ডপে মণ্ডপে প্রতিমাতে রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- নাগরপুরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
- মধুপুরে ফ্যামিলি কার্ড এর খানা তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন
- উজিরপুরে সাবেক ছাত্রদল নেতা লিখনের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
Author: admin
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলা প্রশাসন ও ঝালকাঠি পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে একটি ইট ভাটায় ২ লাখ টাকা জরিমানা, আরেকটি ইট ভাটার কাচা ইট ও ড্রাম চিমনি ধ্বংস করেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের হারুন হাওলাদারের মালিকানাধীন মেসার্স হাওলাদার ব্রিকস এবং পৌরসভা এলাকার গৌড়িপাশা গ্রামের মেসার্স এস আর ব্রিকস নামের দুটি ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ঝালকাঠির সহকারী পরিচালক আনজুমান নেছা, পরিদর্শক মো:আমিনুল হক, নলছিটি থানা পুলিশের ও ফায়ার সার্ভিসের টিম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লাইসেন্স ও…
বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস টাঙ্গাইলের বাসাইল উপজেলা শাখার উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(০৬ মার্চ) বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সোনারচর পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাসাইল উপজেলা জমঈয়তে আহলে হাদীসের সভাপতি শাইখ নজরুল ইসলামের সভাপতিত্বে ও বাসাইল উপজেলা জমঈয়তে আহলে হাদীসের সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক। প্রধান আলোচক ছিলেন,বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের জেনারেল সেক্রেটারী শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী ও বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় উপদেষ্টা শাইখ ড. মুযাফফর বিন মুহসিন। এসময় বিশেষ অতিথি…
কু্বি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) কোর্সে ভর্তি ও সেমিস্টার ফিসহ অন্যান্য সকল ক্ষেত্রে বর্ধিত ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের পক্ষে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে থিয়েটার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এসময় পাঁচশতাধিক শিক্ষার্থী গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন। পরবর্তীতে স্বাক্ষরনামাসহ এ সংক্রান্ত একটি স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর প্রদান করেন সংগঠনটির সদস্যরা। বৃহস্পতিবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের সামনের রাস্তায় এ কর্মসূচি পালন করেন তারা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘সরকারি বিশ্ববিদ্যালয় হওয়ায় বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করেন। তাদের জন্য অতিরিক্ত ফি বহন করা কষ্টসাধ্য। বার্ষিক আয় বাড়ানোর কথা বলে শিক্ষার্থীদের উপর আর্থিক ধকল বাড়ানো এটা অমানবিক। এক্ষেত্রে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর জন্য আমরা তাগিদ…
মোঃ আবু বক্কর সিদ্দিক পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভুট্টাক্ষেত থেকে সিয়াম (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ইনুয়া গ্রামে একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনায় সঙ্গে জড়িত সন্দেহে ওই শিশুর সৎভাই লাইস (১৪) কে আটক করেছে পুলিশ। সিয়াম ইনুয়া গ্রামের মোহাম্মদ আলী ছেলে। সিয়ামের মা সানু আক্তার জানায়, বৃহস্পতিবার দুপুরে সিয়ামকে বাড়িতে রেখে পাশের মাঠে গরুর জন্য ঘাস আনতে যান তিনি। ফিরে এসে দেখেন সিয়াম বাড়িতে নেই । অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে ভুট্টাক্ষেতে তার মরদেহ দেখতে পান। পরে তার সৎভাই লাইসকে জিজ্ঞাসা করলে লাইস জানায়…
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরিবহন শাখা থেকে চুরি যাওয়া একটি মাইক্রোবাস মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পুলিশের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা টিম ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার একটি ফিলিং স্টেশন থেকে গাড়িটি উদ্ধার করে। তবে চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের এখনও শনাক্ত করা যায়নি, উদ্ধার হয়নি গাড়ির টায়ারও। বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম। তিনি জানান, চুরির খবর পাওয়ার পরই সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়। গোপন তথ্যের ভিত্তিতে উদ্ধার অভিযান বাকৃবির…
টেকনাফ (কক্সবাজার) গ্রেফতার আবুল খায়ের (৩১) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙিখালী লামার পাড়ার বাসিন্দা এবং তার সহযোগী কোহিনুর আক্তার (২৮) হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাঘঘোনা এলাকার বাসিন্দা। কক্সবাজারের টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল খায়ের গ্রেফাতার হয়েছে। এসময় তাদের কাছ থেকে তিনটি লম্বা দা ও শতাধিক ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার আবুল খায়ের (৩১) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লামার পাড়ার বাসিন্দা এবং তার সহযোগী কোহিনুর আক্তার (২৮) হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাঘঘোনা এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আবুল খায়ের এর বিরুদ্ধে হত্যা, অপহরণ ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত অভিযোগে টেকনাফ থানায় ৮…
ঝালকাঠি প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক টি হায়দার সজিব জাতীয় নাগরিক কমিটিতে থাকায় দলীয় শৃংখলা পরিপন্থি কর্মকান্ডের জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রবিউল হোসেন তুহিন ও সদস্য সচিব মোঃ আনিসুর রহমান খান এ সিদ্ধান্তে রমজানুল মোরশেদ (দপ্তর দায়িত্বপ্রাপ্ত) সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, দল থেকে বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরণের অপকর্মের দায় দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায় নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য চলতি বছর ৮ জন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (০৬ মার্চ) সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ২০২৫ সালে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্টজনদের মধ্যে আছেন- মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী (মরণোত্তর), পপ সম্রাট আজম খান (মরণোত্তর), কবি আল মাহমুদ (মরণোত্তর), বামপন্থি রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, ব্রাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ (মরণোত্তর), ভাস্কর নভেরা আহমেদ (মরণোত্তর), বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ (মরণোত্তর)। উল্লেখ্য, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য স্বাধীনতা পদক দেওয়া হয়। এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। পুরস্কার হিসেবে প্রত্যেককে ১৮…
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:দাদনের ব্যবচাপ সইতে না পেরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলস্টেশনের আউটার সিগনাল এলাকায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মহরম আলী (৫৫) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। গত মঙ্গলবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৩ টার দিকে সিলেটগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত মহরম আলী কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চানগাঁও গ্রামের মৃত সোনা উল্যার ছেলে। তিনি পীরের বাজারের একজন মুদী ব্যবসায়ী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৩ টার দিকে শমশেরনগর রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পাহড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে চলন্ত অবস্থায় পড়ে মহরম আলী (৫৫)…
আন্তর্জাতিক ডেস্ক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদ্য সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, এ বছর দেশে নির্বাচন হওয়া সম্ভব নয়। কারণ নির্বাচন হওয়ার মতো পরিবেশ ও জনগণের পুরোপুরি নিরাপত্তা অন্তর্বর্তী সরকার এখনো নিশ্চিত করতে পারেনি। বৃহস্পতিবার (৬ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে নাহিদ বলেন, “গত সাত মাসে, আমরা সবাই আশা করেছিলাম রাজনৈতিক ব্যবস্থা, আইন ও শাসন স্বল্পকালীন সংস্কারের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে। এটি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত হয়েছে। কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক ব্যবস্থা বিবেচনায়, আমি মনে করি না এ বছর জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে।” গত বছর গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান সাবেক স্বৈরাচার…