Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।সেইসঙ্গে চলতি সপ্তাহেই দিনের তাপমাত্রা বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৭ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তাই আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে দিনে তাপমাত্রা বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শনিবার (৮ মার্চ) সকাল ৯টা থেকে দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে…

Read More

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় সাবমারসিবল পাম্প স্থাপনে কাঙ্ক্ষিত পানি না পাওয়ার অভিযোগ তুলছে স্বয়ং উপকারভোগীরা।বর্তমানে উপজেলায় স্থাপিত সাবমারসিবল পাম্পে ঠিকাদারী প্রতিষ্ঠান ব্যবহার করছে এ সি আই কোম্পানির(এসিআই-৩ কিউএম-১.০-৩/১৪)সাবমারসিবল মোটর। ১ হরর্স পাওয়ার এ মোটরে ০.৭৫ কিলোওয়াট ক্ষমতা সম্পূর্ণ হওয়ার পরও নেই পানির ফোর্স বা গতি। যে কারণে কাঙ্ক্ষিত পানি পাচ্ছে না উপকারভোগীরা। একই সাথে নতুন স্থাপিত এই পাম্পগুলোর পানিতে রয়েছে গোবরের গন্ধ। ফলে ওই পানি ব্যবহারে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি । পাম্প স্থাপনের সময় সিডিউলে ভেন্টানাইট পাউডার ব্যবহারের কথা থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠান তা না করে উপকারভোগীদের নিকট থেকে অতিরিক্ত কাঁচা গোবর…

Read More

বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ-১ আসনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ-১ আসনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় সংসদের সংসদীয় আসন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) এ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কাজিপুরের আলমপুর চৌরাস্তা নামক স্থানে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন সংসদীয় আসন ১ ও ৩ এর দায়িত্বপ্রাপ্ত সদস্য ভিপি শামীম খান। এতে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্ভাব্য সম্মেলন, প্রার্থী নির্বাচন ও দলীয় কর্মকান্ডের বিষয়ে আলোচনায় অংশ নেন সংসদীয় আসন ১ ও ৩ এর দায়িত্বপ্রাপ্ত সদস্য মজিবুর রহমান লেবু, নাজমুল হাসান তালুকদার রানা, রকিবুল করিম খান পাপ্পু ও…

Read More

পানছড়ি প্রতিনিধিঃ জেলার পানছড়িতে চাঁদাবাজি কারার সময় নগদ অর্থ সহ চাঁদাবাজ কে আটক করে যৌথবাহিনি। ৬ মার্চ ২০২৫, বৃহস্পতিবার সকাল ১০টায় গ্রেফতারকৃত আসামি মেঃ নবী হোসেন (৩৫) কে খাগড়াছড়ি সদরে বিজ্ঞ আদালতে পাঠানো হয় বলে জানান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন। আটককৃত চাঁদাবাজ পানছড়ি উপজেলার পাইলট ফার্ম গ্রামের মোঃ আমিনুর রহমান এর ছেলে। থানা সুত্র জানায়, ৫ মার্চ ২০২৫ বুধবার দুপুরে যৌথবাহিনির অভিযানে পানছড়ি বাজারের জিরো পয়েন্ট সংলগ্ন আসামির নিজস্ব হোটেল থেকে আটক করা হয়। আসামি ইউপিডিএফ (প্রসিত)’র অত্র এলাকায় চাঁদা কালেক্টর প্রধান হিসেবে নিযুক্ত ছিলো। বিভিন্ন মালবাহী গাড়ী থেকে চাঁদা আদায় কালে তাকে আটক করা হয়।

Read More

নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা শহরের জুবিলী স্কুল সড়কে মনসা মন্দির সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ‎ ‎বৃহস্পতিবার (৬মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় পাঁচটি ঘর ও দুটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের স্থানটি ব্যাটালিয়নের নিকটবর্তী হওয়ায় আগুনের লেলিহান শিখা দেখেই পটুয়াখালী আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ ফরিদ রহমান ৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হন এবং আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার কার্যক্রম ও স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষায় প্রত্যক্ষভাবে ফায়ার সার্ভিসের সাথে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। ‎ ‎স্থানীয় বাসিন্দারা বলেন, এমন ভয়াবহ অগ্নিকাণ্ড আগে দেখিনি। মুহূর্তের মধ্যেই…

Read More

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র ও দ্রুত স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থী ও সাধারণ জনগণ একত্রিত হয়ে প্রায় ২ ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। আজ (তারিখ) সকাল ১১টায় নীলফামারী শহরের চৌরঙ্গী স্মৃতি অম্লান চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নীলফামারী মেডিকেল কলেজের শতাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা কলেজটির শিক্ষা কার্যক্রম সচল রাখা ও দ্রুত নিজস্ব ক্যাম্পাস স্থাপনের দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, “আমাদের শিক্ষা জীবনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানটি নিয়ে বারবার ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা এই ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাই এবং দ্রুত ক্যাম্পাস নির্মাণের দাবি জানাচ্ছি।” সাধারণ জনগণও এই দাবির…

Read More

স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁর মান্দায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশু রোগমুক্তি,সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, সাবেক এমপি মরহুম সামসুল আলম প্রামানিকসহ গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোটগাড়ী শহীদ মামুন সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ৭ নং প্রসাদপুর ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ৭ নং প্রসাদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আল মামুন এর সঞ্চালনায় ও সভাপতি সাব্বির আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মকলেছুর রহমান…

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি:মৌলভীবাজারের কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ১৫ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলার মুন্সিবাজারে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যর দাম বৃদ্ধি করে বিক্রি এবং মজুতদারির অভিযোগে এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নয়টি মামলা দায়ের করে ৯ ব্যবসায়ীর কাছ থেকে মোট ১৫ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪মার্চ ) দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সুত্রধর ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিিএম. সাদিক আল শাফিন এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এসময় কমলগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও…

Read More

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউছিয়ার নূর ম্যানশন ফার্নিচার মার্কেটে আগুন লেগে দুই টা বসতঘরসহ ১৫ টা দোকান পুড়ে ছাই হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ৬ মার্চ বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে নূরম্যানশন ফার্নিচার মার্কেটে এই আগুনের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে কাঞ্চন, আড়াইহাজার ও সোনারগাঁও ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে পৌছে এবং ঘন্টাব্যাপি অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। মার্কেট ম্যানেজার মোঃ আলম হোসেন জানান দুইটা বসতঘরসহ ১৫টি দোকান পুড়েছে। কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের। ফার্নিচার ব্যবসায়ী মাহমুদুর রহমান মিথুন বলেন তার ফার্নিচার দোকানের ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। কাঞ্চন…

Read More

আন্তর্জাতিক ডেস্ক সরকারি সফরে যুক্তরাজ্যে গিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে তিনি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠক করেছেন এবং এই বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয়সহ বাংলাদেশ ও ইউক্রেন পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন। এছাড়া বৈঠকে বর্তমান বিশ্বের ভূরাজনৈতিক নানা ইস্যুও ভারতীয় ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় স্থান পেয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু। সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাজ্যে সরকারি সফরে থাকা পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বর্তমান ভূ-রাজনৈতিক উত্তেজনা নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন। দুই মন্ত্রী ইউক্রেন, বাংলাদেশ, পশ্চিম এশিয়া এবং কমনওয়েলথ নিয়েও আলোচনা করেছেন বলে জয়শঙ্কর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বলেছেন।…

Read More