Author: admin

আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নতুন বাংলাদেশে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করতে সরকার অঙ্গীকারবদ্ধ। সব শক্তি প্রয়োগ করে হলেও এই অধিকার প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন তিনি। শনিবার (৮ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদ্‌যাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে থাকলেও আমাদের সমাজে এখনো অনেকক্ষেত্রেই নারীরা পিছিয়ে আছে। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সবসময় সচেষ্ট। এজন্য বিভিন্ন ধরনের উদ্যোগ চলমান। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার। অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও তারা…

Read More

রাজশাহী প্রতিনিধি রাজশাহীতে যুব-লীগের এক নেতাকে গ্রেপ্তার করানোর জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শুরু হয় সংঘর্ষ যা রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে। সংঘর্ষ চলাকালে দেশি অস্ত্র নিয়ে ধাওয়া, পাল্টা-ধাওয়া, গুলি ছোড়া সহ ককটেল বিস্ফোরণ ও তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে যার মধ্যে একটি মোটরসাইকেল সংবাদ সংগ্রহে আসা সাংবাদিকের। এছাড়াও ঘটনায় পুলিশের নগর বিশেষ শাখার (সিটিএসবি) একজন সদস্যসহ পাঁচজন আহত হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে হাসপাতাল থেকে ফিরে রাত সাড়ে ১১টায় নগরীর মিয়াপাড়া এলাকায় আত্মীয়ের বাড়িতে সংবাদ সম্মেলন করেন মহিলাদলের সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক নেত্রী লাভলী খাতুন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগের…

Read More

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে সড়ক-মহাসড়কের শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে মাসব্যাপী কঠোর কর্মসূচি হাতে নিয়েছে কালীগঞ্জ থানা পুলিশ। বিশেষ করে রমজানের দিনগুলোতে রাতে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনসমূহ যাতে নিরাপদে নির্বিঘ্নে কালীগঞ্জ থানা এলাকার মধ্যে মহাসড়ক ও পার্শ্বসড়ক ব্যবহার করে নির্দিষ্ট গন্তব্যে যেতে পারে সেদিকে নজর দিয়ে নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছে থানা পুলিশের চারটি দল। জানা যায়,পহেলা রমজান থেকে শুরু হওয়া এ নিরাপত্তা কর্মসূচি চলবে ঈদ-উল-ফিতর পরবর্তী সময় পর্যন্ত। রমজানের প্রতি রাতেই কোটচাঁদপুর রোডে নিরাপত্তা চৌকি বসিয়ে সীমান্ত এলাকা থেকে ঢাকা এবং দূরপাল্লার বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে আসা কিংবা সীমান্ত এবং বিভিন্ন এলাকাগামী পরিবহনগুলোতে নিয়মিত তল্লাশি…

Read More

বিশেষ প্রতিবেদক | ঢাকা বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানার বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে। দীর্ঘ ২৮ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের ছায়াতলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় থাকার সুযোগ নিয়ে তিনি ফেডারেশনকে ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি জানা গেছে, স্বাক্ষর জালিয়াতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, মানি লন্ডারিং ও আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার লোগোর অবৈধ ব্যবহারের মাধ্যমে তিনি দেশের ক্রীড়াঙ্গনের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্মারকে তায়কোয়ানদো ফেডারেশনের সভাপতি (ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট কাজী মোর্শেদ হোসেন কামাল) কেপদ থেকে অব্যাহতি দেওয়া…

Read More

হাতীবান্ধা প্রতিনিধি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের দর্পণ পত্রিকার হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুর রহিমের উপর হামলার ঘটনায় একজন গ্রেফতার। বৃহস্পতিবার সন্ধার পরে জেলার হাতীবান্ধা উপজেলার হাতীবান্ধা ফিলিংষ্টেশন এর পশ্চিমে বিসমিল্লাহ হোটেল (সাবেক আলাউদ্দিন হোটেল) এর সামনে অতর্কিত হামলা করেন সাংবাদিক আব্দুর রহিমের উপর। ঘটনার পরে সাংবাদিক রহিমকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। যানা গেছে গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তৎকালীন সময়ের সরকারি দলের লাঠির মিছিলের ভিডিও ধারণ করতে গেলে আনন্দ টেলিভিশন এর লালমনিরহাট জেলা প্রতিনিধি ও ভোরের দর্পণ পত্রিকার হাতীবান্ধা…

Read More

দিনাজপুর জেলা প্রতিনিধি দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক জমি সংক্রান্ত বিবাদের জের ধরে দেবরের মারধরের শিকার হয়ে বড়ভাবি বিলকিস বেগম আহত হয়ে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় বড় ভাই স্কুল শিক্ষক মোমিনুল ইসলাম বাদি হয়ে গত ৬ মার্চ বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করেছে। এ ঘটনাটি গত ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার অমরপুর ইউনিয়নের রাজাপুর (দীঘিপাড়া) গ্রামে ঘটেছে। মামলার এজাহারের বিষয়ে জানতে চাইলে বাদি বড়ভাই স্কুল শিক্ষক মোমিনুল ইসলাম জানান, পিতা শাহান উদ্দিনের মৃত্যুর পর হতেই পারিবারিক জমি জমা সংক্রান্ত বিষয়ে ছোটভাই মোশারফ হোসেন আমাকে ও আমার পরিবারকে সবসময় অকথ্য ভাষায় গালিগালাজ করে। এনিয়ে প্রায়ই ঝগড়া…

Read More

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা ভরসাকাঠী গ্রামের ৪ নং ওয়ার্ড জমায়েত ইসলামের সভাপতি ও উপজেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারির গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা। এ ঘটনায় ৪ জনকে আসামি করে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের। স্থানীয়, এজার ও পুলিশ সূত্রে জানা যায়, উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ভরসাকাঠি গ্রামের ৪ নং ওয়ার্ড জামায়েত ইসলামের সভাপতি আল-আমিন ফকিরক(৩৫)কে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই বাড়ির জাহাঙ্গীর ফকির (৫০) ও ইমন ফকির (২৫)এর নেতৃত্বে শুক্রবার সকাল দশটায় অতর্কিত হামলা চালিয়ে বেদম মারধর করেন। একপর্যায়ে প্রতিপক্ষ শক্ত রশি দিয়ে আল আমিন ফকিরের গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময়ে স্থানীয়রা আল-আমিনকে উদ্ধার…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় (ওএইচসিএইচআর) বিগত আওয়ামী লীগ শাসনামলে সাংবাদিক, আইনজীবী, ট্রেড ইউনিয়নকর্মী, সুশীল সমাজকর্মী এবং মানবাধিকার সুরক্ষাকর্মীদের বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। জাতিসংঘের সংস্থাটি সম্প্রতি এক প্রতিবেদনে মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকারসহ আন্তর্জাতিক মানবাধিকার আইন দ্বারা সুরক্ষিত আচরণ বিধির প্রেক্ষিতে সাংবাদিক, আইনজীবী, ট্রেড ইউনিয়ন কর্মী, সুশীল সমাজ কর্মী এবং অন্যান্য মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে করা সব বিচারাধীন ফৌজদারি মামলা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের (ওএইচসিএইচআর) কার্যালয় গত ১২ ফেব্রুয়ারি জেনেভা অফিস থেকে ‘২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশে বিক্ষোভের সাথে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন…

Read More

দিনাজপুর জেলা প্রতিনিধি ৭মার্চ ২০২৫ (শুক্রবার) বিকাল ৪ ঘটিকায়, খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়ন পবিত্র মাহে রমজান উপলক্ষে চিরিরবন্দর বিএনপি উদ্যোগে কর্মী সম্মেলন ও ইফতার মাহফিল। খানসামা উপজেলা বিএনপি ভাবকি ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন এর নেতৃত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর খানসামা৪ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ আখতারুজ্জামান মিয়া। সহ উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক বিএসসি, যুগ্ন আহবায়ক ও ভাবকি ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ। অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন – মাওলানা গোলাম মোরশেদ,সন্মানিত আমির অধ্যাপক হারুন আর রশীদ, নায়েব আমিন। বাংলাদেশকে সুন্দরভাবে গড়তে হলে আইন ও সৎ লোকের…

Read More

এ এ এইচ সিয়াম, নজরুল বিশ্ববিদ্যালয়: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে গণ-ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বিভিন্ন দূর্ঘটনায় মারা যাওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ-হেলাল-আজাদী স্মরণে গণ-ইফতারের আয়োজন করা হয়েছে। গণ-ইফতার কর্মসূচিতে প্রায় ১৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন আয়োজকরা। শুক্রবার(৭ মার্চ) আয়োজনকে সুশৃঙ্খল করতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ছেলে এবং কদমতলা সংলগ্ন স্থানে নারী শিক্ষার্থীদের জন্য এ ইফতারের আয়োজন করা হয়। এদিন বিকাল ৪ টা থেকেই ইফতার বিতরণ শুরু হয়। ইফতার আইটেমের মধ্যে ছিলো গরুর তেহারি,জুস,পানি,খেজুর,আঙ্গুর,বেগুনি,আলুর চপ, গাজর এবং শসা। এর আগে গণ-ইফতারে অংশগ্রহণের জন্য ক্যাম্পাসে বিভিন্ন পয়েন্টে কয়েক দিনব্যাপী রেজিষ্ট্রেশন বুথ বসানো হয়। অংশগ্রহণে…

Read More