- সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য শিফাতের জন্মদিন উদযাপিত
- নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ
- কালভার্ট আছে, সড়ক নেই: ডিমলায় দুই ইউনিয়নের হাজারো মানুষের চলাচলে ভোগান্তি
- দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী
- ১০২ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, উৎসবের রঙে সাজছে কেশবপুর
- গোলাপি ও সাদা পদ্মফুলের সমাহারে কোটালীপাড়ার মুসুরিয়া বিল
- উজিরপুরের গুঠিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
- অনিয়ম জালিয়াতি অর্থ আত্মসাৎ কমিশন বাণিজ্যের অভিযোগে বহাল গণপূর্ত প্রকৌশলী আন্দালিব
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: পাথর ও মেশিন জব্দ, ট্রাক আটক
Author: admin
মোঃ আবু বক্কর সিদ্দিক পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌর ও পীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এতিমদের সাথে ইফতার এবং ঠাকুরগাঁও জেলা বিএনপি’র প্রয়াত সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ ও সকলের শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা মোঃ তৈমুর রহমান এর রুহের মাগফিরাত এবং বিএনপি’র মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার এর সুস্থ্যতা কামনায় ৮ই মার্চ এতিমদের সাথে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আব্দুর রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাসানুল আল বান্না, উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক …
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি:মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে অবস্থিত বিগত আওয়ামী লীগ সরকারের কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ ছোট ভাইয়ের মালিকানাধীন অবৈধ ইটভাটাটি বোল্ডডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। জানা যায়, কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাখন চন্দ্র সুত্রধরের নেতৃত্বে ও পুলিশের সহযোগিতায় শনিবার (৮ মার্চ) দুপুর ২টার দিকে ইটভাটা সমুহে ভ্রামমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার মুন্সিবাজারে অবস্থিত আওয়ামী লীগ সরকারের কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপির ছোট ভাই এম মোসাদ্দেক আহমেদ মানিকের মালিকানাধীন (সাবারী ব্রিক্স) এর পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র সহ বৈধ কাগজপত্রাধি না থাকায় বোল্ডডোজার দিয়ে ইট ভাটাটি গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরের বানাইল ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম পিন্টুর ফেসবুক প্রোফাইল ও কভার ফটোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি পোস্ট নিয়ে এলাকায় এবং স্হানীয় আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।স্হানীয় সূত্রে জানা যায়,পিন্টু বানাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।২০০৯ সালে তিনি আওয়ামিলীগে যোগদান করেন।এরপর তিনি বানাইল ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে বর্তমানে তিনি ওই পদেই রয়েছেন।গত ৫ আগষ্ট আওয়ামিলীগ সরকারের পতন হওয়ার পর ৮ আগষ্ট তাঁর ফেসবুক প্রোফাইল ও কভারে বেগম খালেদা জিয়ার ছবি আপলোড করা হয়।এরপর ২১ আগষ্ট বিএনপি’র সাবেক এমপি আবুল…
তুষার দেব জেলা প্রতিনিধ শ্রীমঙ্গল, মৌলভীবাজার: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রীমঙ্গলের লেবার হাউজে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চা শ্রমিক নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নারী শ্রমিক উপস্থিত ছিলেন। শ্রমজীবী নারীদের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায্য মজুরির দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন চা শ্রমিক ইউনিয়নের সম্পাদিকা রেখা বাক্তি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিশিরা ভ্যালির সহ-সভাপতি সবিতা গোয়ালা, সহ-সভাপতি পংকজ কন্দ, চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা এবং কোষাধ্যক্ষ পরেশ কালেন্দি। সমাবেশে বক্তারা চা শ্রমিক নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, শ্রমের ন্যায্য মূল্য…
নিজস্ব প্রতিবেদক ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার আগে নিজ বাসার নিরাপত্তা নিশ্চিত করে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ‘আমরা আপনাদের সঙ্গে আছি।’ শনিবার (৮ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। পুলিশের জনবলের স্বল্পতা থাকার তথ্য জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘এক সপ্তাহ পর ঢাকাবাসীর অনেকে নিকটাত্মীয়র সঙ্গে ঈদ করতে গ্রামে যাবেন। আপনারা যখন বাড়ি যাবেন, তখন নিজ দায়িত্বে ফ্ল্যাট ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করে যাবেন।’ ডিএমপি কমিশনার আরও বলেন, ‘আজ শনিবার ৭ রমজান। তারাবিহ সাতটি হয়ে গেছে। ঢাকাবাসী তারাবিহর নামাজ পড়তে যান। দেড় থেকে দুই…
ভোরের বাংলা নিউজ ডেস্ক মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শনিবার (৮ মার্চ) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আশরাফুল আলম। তিনি বলেন, মেডিকেল বোর্ডের সুপারিশক্রমে ও সমাজকল্যাণ উপদেষ্টার নির্দেশনা অনুয়ায়ী শিশুটিকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। একটি কার্ডিয়াক অ্যাম্বুল্যান্স শিশুটিকে নিয়ে বিকেল ৫টা ৫ মিনিটে ঢামেক থেকে সিএমএইচের উদ্দেশে রওনা হয়। এর আগে, শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি জানান, ভেন্টিলেটর যন্ত্রের সাহায্যে শিশুটির শ্বাসপ্রশ্বাস চলছে। শনিবার (৮ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজনৈতিক দলগুলোর সম্মানে বিএনপির পূর্ব নির্ধারিত রোববারের ইফতার মাহফিল কর্মসূচি স্থগিত করা হয়েছে। শনিবার (৮ মার্চ) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল (৯ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল, তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সবার অবগতির জন্য স্থগিতের সিদ্ধান্ত জানানো হলো।
কুমিল্লা প্রতিনিধি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গণঅভ্যুত্থানের ভ্যানগার্ড হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটি, পৃথিবীর অনেক দেশেই গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে যে ফোর্সটি রেভুলেশন করে সে ফোর্সটি থেকে যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক, একটি ইন্টেলেকচুয়াল জায়গা থেকে তার কার্যক্রম অব্যাহত রাখবে। ফ্যাসিবাদবিরোধী যে ভূমিকা সেটি অব্যাহত রাখবে। গণহত্যার বিচারের দাবিতে তার কার্যক্রম অব্যাহত রাখবে। শনিবার (৮ মার্চ) বিকেলে কুমিল্লার দেবিদ্বারে স্থানীয় সাংবাদিকদের সাথে ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা শুরু থেকেই বলে আসছি যে সমন্বয়ক পরিচয়ে এই ভূখণ্ডে কোনো বিশেষ সুবিধার দাবি করতে…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শনিবার বাংলাদেশ নারী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারী নেত্রী পারুল বেগম,জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু,সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা আফরোজা বেগম লিলি,সুন্দরগন্জ ডিগ্রি মহিলা কলেজের প্রাক্তন অধ্যাপক নাসরিন সুলতানা রেখা, রেসকিউ ফোর্সের সমন্বয়ক রুদ্র নীল,কবি মমতাজ বেগম রেখা, কবি মোর্শেদা বেগম ও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সবুজ মিয়া প্রমুখ।
ঝালকাঠি প্রতিনিধি :জুলাই আন্দোলনে মৃত্যুর ৭ মাস পরবাবা হলেন নিহত সেলিম।ছাত্রজনতার আন্দোলনে নলছিটির বাসিন্দা নিহত সেলিম তালুকদারের (২৮) স্ত্রী সুমী আক্তারের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়েছে আজ শনিবার রাত ৮ টার দিকে।ঝালকাঠি শহরের একটি বেসরকারি ক্লিনিকে তিনি এই সন্তান জন্ম দেন। শনিবার দুপুর ১২টার দিকে সুমী আক্তারের শারিরীক অবস্থার অবনতি হলে শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসকদের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান পৃথিবীতে আসে কিন্তু পরিতাপের বিষয় সন্তানের মুখ দেখে যেতে পারেননি সন্তানের পিতা সেলিম। মৃত্যুর সাত মাস সাতদিন পর সেলিম পিতা হলেন।নবজাতক জন্মের পরে আনন্দের পরিবর্তে শোকার্ত আহাজারি ও বিলাপে পরিবেশ ভারি হয়ে ওঠে। সবাই স্মৃতিচারণ…