- সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য শিফাতের জন্মদিন উদযাপিত
- নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ
- কালভার্ট আছে, সড়ক নেই: ডিমলায় দুই ইউনিয়নের হাজারো মানুষের চলাচলে ভোগান্তি
- দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী
- ১০২ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, উৎসবের রঙে সাজছে কেশবপুর
- গোলাপি ও সাদা পদ্মফুলের সমাহারে কোটালীপাড়ার মুসুরিয়া বিল
- উজিরপুরের গুঠিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
- অনিয়ম জালিয়াতি অর্থ আত্মসাৎ কমিশন বাণিজ্যের অভিযোগে বহাল গণপূর্ত প্রকৌশলী আন্দালিব
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: পাথর ও মেশিন জব্দ, ট্রাক আটক
Author: admin
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা পৌরসভার এক প্রকৌশলীর ঘুস চাওয়ার অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এর আগে ওই প্রকৌশলীর বিরুদ্ধে এলজিআরডি মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এক ভুক্তভোগী। এ নিয়ে তদন্ত কমিটি গঠিত হয়েছে। অভিযুক্ত প্রকৌশলীর নাম শফিউল ইসলাম। তিনি গাইবান্ধা পৌরসভার উপসহকারী প্রকৌশলী (সিভিল) হিসাবে কর্মরত। গত বৃহস্পতিবার রাতে ওই প্রকৌশলীর ঘুস চাওয়ার অডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ১০ মিনিট ১৬ সেকেন্ডের ওই অডিওতে একটি প্রকল্পের কাজে ঘুস চাইতে শোনা যায়। যত টাকার বরাদ্দ সেই অনুসারে তিনি ৬ পার্সেন্ট টাকা দাবি করছেন। ঘুস কম দিতে চাইলে প্রকৌশলী বলেন, এক টাকাও কম দেওয়া যাবে না। টাকা কম…
নিজস্ব প্রতিবেদক:পাগলদের নিয়ে সাবেক এমপি ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) ৬ তলা বিশিষ্ট একটি ভবন বাসা জবরদখল করেন সমন্বয়ক পরিচয়ে মারইয়াম মুকাদ্দাস মিষ্টি। এ ব্যাপারে জোয়াহেরুল ইসলামের স্ত্রী রউশন আরা বলেন টাঙ্গাইলের ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক পরিচয়ে মারইয়াম মুকাদ্দাস মিষ্টি নামে এক মেয়ে আমাদের কাছে প্রথমে ১০ কোটি টাকা চাঁদা চেয়েছিল। সেই টাকা না দেওয়ায় তারা বাড়ি জবরদখল করে। আমি এ ঘটনায় থানায় মামলা দায়ের করব। রউশন আরা আরও বলেন, বাড়িটি আমার নামে, আমার স্বামীর নামে নয়। আমি এ ঘটনায় সঠিক বিচারের দাবি করছি। গতকাল শনিবার (০৮ মার্চ) সন্ধ্যায় তার নিজ বাসা পরিদর্শনকালে…
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আজ ০৮ মার্চ সকাল ১০ টায় কাঠালিয়া উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ আনোয়ারা বেগম। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, উদ্যোক্তা ও সচেতন নাগরিকবৃন্দ অংশ গ্রহন করেন। আলোচনা সভায় নারীর অধিকার, অর্থনৈতিক সক্ষমতা ও কর্মসংস্থানে অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা করা হয়। কর্মজীবী নারীদের জন্য কর্মস্থলে ডে কেয়ার সেন্টার স্থাপন, ব্রেস্ট ফিডিং কর্নার, আলাদা নামাজ ও প্রার্থনার স্থান নিশ্চিতকরণসহ নারীর গৃহস্থালি…
মাগুরার সেই শিশু ধর্ষণের বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ ভোরের বাংলা নিউজ ডেস্ক মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় দায়ের করা মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। রোববার (৯ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে শিশুটির সব ছবি পত্রিকা, অনলাইন পোর্টাল ও সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসি কর্তপক্ষকে ২৪ ঘণ্টার মধ্যে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। পাশাপাশি ধর্ষণের শিকার শিশু ও তার ১৪ বছরের বোনকে…
টেকনাফ ( কক্সবাজার) টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে হোয়াইক্যং এলাকা থেকে মিয়ানমারে পাচার কালে বিপুল পরিমাণ পানীয় সামগ্রী সহ চোরাই পণ্য অব্দ করেছে পুলিশ। এ সময় পাচারের সাথে জড়িত ২ ব্যক্তিকে আটক করা হয়েছে। ৭ মার্চ ৪ টা ৩০ মিনিটের সময় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড উনচিপ্রাং কক্সবাজার টু টেকনাফ মহাসড়কের পূর্ব পাশে সীমান্ত বেরিবাঁধ সংলগ্ন কাঁচা রাস্তার উপর। জব্দকৃত আলামতঃ ক) ৫০ কার্টুন SPEED নামীয় কোমল পানীয়, যার প্রতিটি কার্টুনে ২৪টি করিয়া মোট = ১২০০ (এক হাজার দুইশত)টি প্লাস্টিকের বোতল যাহার প্রতিটি বোতলে ২৫০ মিলিঃ করিয়া মোট = ৩,০০,০০০ মিলিঃ বা ৩০০ লিটার যার মূল্য অনুমান ৩৬,০০০/- (ছত্রিশ…
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে দেলোয়ার হোসেন মৃধা নামের অবসরপ্রাপ্ত এক সৈনিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের স্বল্পসেনা গ্রামে শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। এঘটনার সাথে জড়িত সন্দেহে একই এলাকার সোহরাব হোসেন নামে একজনকে আটকে করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পুলিশ জানায়, নিহত দেলোয়ার হোসেন তার সম্পত্তি দেখাশোনার জন্য গ্রামের বাড়িতে একাই বসবাস করতেন। দুপুরের পর নিহতের ছেলে শহর যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান বাবু ইফতারসহ খাবার নিয়ে গেলে বাড়িতে গেলে তাদের বসত ঘরে রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়। পরে তাদের বাড়িতে দিন মজুর হিসেবে কাজে নিয়োজিত থাকা সোহরাব হোসেনকে না পেয়ে তার বাড়িতে গেলে সে লোকজন দেখে দৌড় পালাতে…
ছবি সংগ্রহীত কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:একই রাতে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দু’টি চা বাগান থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত গৃহস্থরা প্রায় সাড়ে তিন লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত ৬ মাসে এই ইউনিয়ন থেকে ২৫টি গরু চুরির ঘটনা ঘটেছে বলে জনপ্রতিনিধিরা অভিযোগ তুলেছেন। গত শনিবার (৮ মার্চ) ভোর রাতে তিলকপুর চা বাগানের সাংবাদিক মিন্টু দেশোয়ারার বাড়ি থেকে দু’টি ষাঁড় গরু এবং পার্শ্ববর্তী চাতলাপুর চা বাগানের টাঙ্কি টিলার ঝন্টু রবিদাসের দু’টি গরু চুরি হয়। সাংবাদিক মিন্টু দেশোয়ারা জানান, চুরি হওয়া দুটি ষাঁড় গরুই ছিল তার একমাত্র সম্পদ। যার বাজার মূল্য প্রায় ২ লক্ষাধিক টাকা হবে। গরু চুরির বিষয়টি জানাজানি হওয়ার…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” স্লোগানে ৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ই মার্চ শনিবার সকালে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা, টাঙ্গাইল এর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, মহিলা বিষয়ক…
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ মার্কসবাদী)-এর ২৫তম কমিটি গঠিত হয়েছে। সংগঠনটির ২৪তম কাউন্সিলে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। শনিবার (৮ মার্চ) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষিতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সঞ্জয় রায়, আর সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী জায়েদ হাসান ওয়ালিদ। ২৬ সদস্যবিশিষ্ট নতুন কমিটির সহ-সভাপতি হয়েছেন মাহবুবা নাবিলা, অর্ণব দাস ও আব্দুল আলীম। সহ-সম্পাদক জাবের ইসলাম, সাংগঠনিক সম্পাদক পুষ্পিতা ভট্টাচার্য, দপ্তর সম্পাদক অমৃতা মন্ডল, অর্থ সম্পাদক শতাব্দী কর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সবুজ পাল, গ্রন্থাগার সম্পাদক মাসরুল আহসান,…
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের একটি বাসা থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য দেলোয়ার হোসেন মৃধা (৬৫) এর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার নবগ্রাম ইউনিয়নের স্বল্পসেনা গ্রামে তার নিজ বাড়ির একটি কক্ষ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। দেলোয়ার ওই এলাকার মৃত শফিক উদ্দিন মৃধার ছেলে। এ ঘটনায় সোহরাব হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন মৃধার পরিবার ঝালকাঠি সদরে বসবাস করেন। তাই তিনি একাই গ্রামের বাড়িতে থাকতেন। বিকেলে…