- সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য শিফাতের জন্মদিন উদযাপিত
- নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ
- কালভার্ট আছে, সড়ক নেই: ডিমলায় দুই ইউনিয়নের হাজারো মানুষের চলাচলে ভোগান্তি
- দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী
- ১০২ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, উৎসবের রঙে সাজছে কেশবপুর
- গোলাপি ও সাদা পদ্মফুলের সমাহারে কোটালীপাড়ার মুসুরিয়া বিল
- উজিরপুরের গুঠিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
- অনিয়ম জালিয়াতি অর্থ আত্মসাৎ কমিশন বাণিজ্যের অভিযোগে বহাল গণপূর্ত প্রকৌশলী আন্দালিব
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: পাথর ও মেশিন জব্দ, ট্রাক আটক
Author: admin
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) উপজেলার হাবলা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। হাবলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাজ্জাদ হোসেন তালুকদার পাপনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, বাসাইল পৌর বিএনপি’র সভাপতি আক্তারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির…
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রুগী ভাগিয়ে বেসরকারি হাসপাতালে নেওয়ার তথ্য সংগ্রহ করায় সাংবাদিক কে পেটানোর অভিযোগ উঠেছে ডাক্তারের বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে দশটার দিকে সাতক্ষীরা শহরের ট্রমা সেন্টারে ঘটনা ঘটে। অভিযুক্ত ডাক্তার মোঃ হাফিজুল্লাহ সাতক্ষীরা মেডিকেল কলেজের অর্থপেডিক সার্জারীর কনসালটেন্ট এবং সাতক্ষীরা ট্রমা সেন্টারের পরিচালক। হামলা শিকার সাংবাদিক মনির ইসলাম মনি, বাংলাদেশ প্রতিদিন এবং টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোর’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও দৈনিক কালবেলার সাংবাদিক গাজী ফরহাদ। প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান কলেজের প্রভাষক আমিনুর রহমান বলেন, হঠাৎ করেই দেখলাম ডাক্তার মোহাম্মদ হাফিজুল্লাহ তার স্টাফদের বলছে ট্রমা সেন্টারের সামনের গেট আটকে দিতে । এরপরেই ডাক্তারের নির্দেশে তার স্টাফরা …
সাতক্ষীরা প্রতিনিধি প্রলংকারি ঘূর্নিঝড় আমফান ও রেমালে বিধ্বস্ত সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের ঝাপালি, পশ্চিম দূর্গাবাটি, পূর্ব দূর্গাবাটি, দাতিনাখালিসহ ৫টি পয়েন্টে টেকসই ভেড়িবাঁধ নির্মাণের সরকারি কাজে বাধা প্রদান ও চাঁদাবির ঘটনায় কাজ বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে শনিবার (৮ মার্চ) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সংশিলিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান আর রাদ কর্পোরেশনের এডমিন ইনচার্জ মোঃ আব্দুর রহমান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন প্রজেক্ট ইঞ্জিনিয়ার মোঃ জুয়েল রানা। সাংবাদিক সম্মেলনে নির্মাণ কাজে বাধা প্রদান ও চাঁদাদাবি’র অভিযোগ আনা হয়েছে বুড়িগোয়ালিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে ঠিকাদারি প্রতিষ্ঠান আর রাদ কর্পোরেশনের এডমিন ইনচার্জ…
তাহিরপুর প্রতিনিধি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সর্ববৃহৎ সেচ্ছাসেবী মানবিক সংগঠন ” তাহিরপুর ডেভেলপমেন্ট সোসাইটি’র ” উদ্দ্যোগে মাহে রমজান উপলক্ষে হামদ নাত ক্বিরাত প্রতিযোগিতার ইউনিয়ন ভিত্তিক প্রাথমিক বাছাই পর্ব বালিজুরি ইউনিয়নে শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে অনুষ্ঠিত হয়। শনিবার( ৮) ফেব্রুয়ারী সকাল ১১ ঘটিকায় বালিজুরি এইচ এ উলুম সিনিয়র আলিম মাদরাসায় সংগঠনের প্রচার উপদেষ্টা মিজানুর রহমানের পরিচালনায় প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মাওলানা মুসলিম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে, প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন, বালিজুরি এইচ এ উলুম সিনিয়র আলিম মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আহমদ আলী। বিচারকমন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন, মাহবুব উল্লাহ, মাওলানা মো মুসা, ক্বারী আজিজুর রহমান। অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, তরুন সমাজসেবক সোহানুর রহমান…
ববি প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কের ভোলা রোড এলাকায় বাস ও সিএনজি (আলফা) চালকদের মধ্যে মারামারি চলাকালে সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হয়েছেন ববির তিন শিক্ষার্থী। শনিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, আলফা (সিএনজি) সমিতির এবং স্থানীয় ৫-৭ জন যুবক তাদের মারধরে জড়িত। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা দুই ঘণ্টা ধরে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। পরে জনদুর্ভোগের কথা বিবেচনা করে বেলা ১টার দিকে অবরোধ তুলে নেন তাঁরা। ঘটনার সুষ্ঠু সমাধানের দাবিতে দুপুর ৩টা পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা চলছিল। ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন লোকপ্রশাসন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তানজিল আজাদ ও…
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ছাত্রদলের উদ্যোগে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ রাজা ডিগ্রী কলেজ মাঠে এ মিলাদ অনুষ্ঠিত হয়। শহীদ রাজা ডিগ্রি কলেজের ছাত্র দলের আহবায়ক মোঃ ইমরান গোলদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। দোয়া অনুষ্ঠানে বক্তারা খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া ও মিলাদ এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করার জন্য নেতাকর্মীদের কাজ করার অনুরোধ জানান। মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেবা আমিন আল গাজী। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব…
আমতলী (বরগুনা) প্রতিনিধি ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ শ্লোগান নিয়ে আমতলীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর শনিবার সকালে এক আলোচনা সভার আযোজন করে। দিবসটি পালনে এএসএস, ওয়ার্ল্ড ভিশন, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও এফএইচ সহযোগিতা করে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসনের সভাপতিত্বে সাংবাদিক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আমতলী থানার ওসি তদন্ত মো. আমির হোসেন সেরনিয়াবাদ, সাংবাদিক জাকির হোসেন, ওয়ার্ল্ড ভিশন আমতলী এপি ম্যানেজার বিপ্লব আইজাক সরদার, আমতলী পৌর জামাতে ইসলামীর সভাপতি মো. নিজাম…
কয়রা প্রতিনিধি:ফরহাদ হোসাইন খুলনার কয়রা উপজেলায় কয়রা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) প্রেসক্লাব কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কয়রা প্রেসক্লাবের সভাপতি মোঃ সদর উদ্দিন আহমেদ। শুভেচ্ছা বক্তৃতা দেন ক্লাবের নির্বাহী সদস্য ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কয়রা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বক্স। প্রথম আলো কয়রা উপজেলা প্রতিনিধি মোঃ ইমতিয়াজ উদ্দিন ও এনটিভি অনলাইনের প্রতিনিধি তরিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় এ সময় বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক (অবসঃ) আ ব ম আব্দুল মালেক, জামায়াতে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল সংখ্যক অর্থ বিনিয়োগ করছে। আমাদের এখন ততটাই সতর্ক থাকতে হবে, যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে ছিলাম। তিনি নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। একে অন্যের পাশে দাঁড়ান। একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন।’ শনিবার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘আজকের বিশ্বে নারীরা যতটুকু অধিকার আর স্বাধীনতা চর্চা করতে পারছেন, এর পুরোটাই…
তজুমদ্দিন প্রতিনিধি ॥ জলবায়ু ক্ষতিগ্রস্থ দরিদ্র উপকূলীয় নারী ও কিশোরী মেয়েদের অর্থনৈতিক সক্ষমতা উন্নয়নে বিকল্প আয়ের ব্যবস্থা করতে আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন এবং প্রশিক্ষন শেষে উপকরন সরবরাহের মাধ্যমে উদ্যেক্তা তৈরির উদ্যেগ গ্রহণ করা, সেক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি শিক্ষা কেন্দ্র স্থাপন করা, দুর্গম ও ঝুঁকিপূর্ণ চরাঞ্চল সহ ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলোতে শিক্ষা, স্বাস্থ্য, আবাসন সুবিধা এবং বিশুদ্ধ পানি সরবরাহের মতো মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা এবং পরিবার ও সমাজ থেকে নারী ও কিশোরীদের প্রতি সকল ধরণের সহিংসতা যেমন- বাল্যবিয়ে, নারী নির্যাতন, যৌতুক প্রথা দূরীকরণে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের বিদ্যমান আইনের যথাযথ বাস্তবায়নের উদ্যাগ গ্রহণ করা, এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় নারী ও…