- সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য শিফাতের জন্মদিন উদযাপিত
- নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ
- কালভার্ট আছে, সড়ক নেই: ডিমলায় দুই ইউনিয়নের হাজারো মানুষের চলাচলে ভোগান্তি
- দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী
- ১০২ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, উৎসবের রঙে সাজছে কেশবপুর
- গোলাপি ও সাদা পদ্মফুলের সমাহারে কোটালীপাড়ার মুসুরিয়া বিল
- উজিরপুরের গুঠিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
- অনিয়ম জালিয়াতি অর্থ আত্মসাৎ কমিশন বাণিজ্যের অভিযোগে বহাল গণপূর্ত প্রকৌশলী আন্দালিব
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: পাথর ও মেশিন জব্দ, ট্রাক আটক
Author: admin
সংবাদ সম্মেলনে কথা বলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ৯০ দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করতে হবে। রোববার (০৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। ১৫ দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত কাজ সম্পন্ন করতে হবে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই তদন্তকারী কর্মকর্তাকে এটি করতে হবে। আসিফ নজরুল বলেন, বিচার ৯০ দিনের মধ্যে শেষ না হওয়ার অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। বর্তমান আইনে রয়েছে ১৮০ দিনের মধ্যে বিচার না হলে জামিন…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নেওয়ার জন্য আবেদন আহ্বান করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য সোমবার (১০ মার্চ) গণবিজ্ঞপ্তি জারি করবে সংস্থাটি। রোববার (৯ মার্চ) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। অতিরিক্ত সচিব বলেন, সোমবার (১০ মার্চ) নতুন দলগুলোর কাছে থেকে নিবন্ধন আবেদন আহ্বানের জন্য গণবিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে কমিশন এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। আবেদন করা যাবে ২০ এপ্রিল পর্যন্ত। বর্তমানে ইসির নিবন্ধিত দল হিসেবে রয়েছে ৫৪টি রাজনৈতিক দল। নিবন্ধনের কার্যক্রম শেষ হলে এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ নজরুল, জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশে গত কয়েক মাসে যত মব ভায়োলেন্সের ঘটনা ঘটেছে। সেসব মব ভায়োলেন্সের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে তিনি এসব কথা বলেন। সব ঘটনার গোয়েন্দা তথ্য নেওয়া হচ্ছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে ব্যবস্থা নেওয়া হবে বল জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন ধর্ষণ, নারী নিপীড়ন বা মব ভায়োলেন্স— যা-ই হোক না কেন, সব ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে ক্ষেত্রে…
খুবি প্রতিনিধি,মারুফ আহম্মেদ রবিবার দুপুর ২টার দিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব ফরিদা আখতার খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক “শহীদ মীর মুগ্ধ তোরণ”নামে উদ্ধোধন করেন।এছাড়া উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম ,জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ,খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো:নাজমুল আহসান,যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো :আব্দুল মজিদ। প্রধান ফটক উদ্ধোধন শেষে শিক্ষার্থীরা উপদেষ্টা জনাব ফরিদা আখতারের কাছে দাবি জানান যে,”খুলনা বিশ্ববিদ্যালয়ের সীমনা ঘেঁসে অবস্থিত মৎস্য খামার ব্যবস্থাপকের কর্যালয়কে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হিসেবে দেখতে চাই”। জনাব ফরিদা আখতার বলেন”খুলনা বিশ্ববিদ্যালয়ের দাবিকে (মৎস বীজ কেন্দ্র অধিগ্রহণ) আমি মুগ্ধর দাবি হিসেবে গ্রহণ করছি।আমি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সবার সাথে আলোচনা করে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি করছি”।এছাড়া তিনি বলেন, “ খুলনা বিশ্ববিদ্যালয় রাজনীতি মুক্ত ক্যাম্পাস তাই এখানে রাজনীতিকে বাদ দিয়ে সকল শিক্ষার্থীদের মুগ্ধের ন্যায় মানবিক কাজে নিয়োজিত করতে হবে।এছাড়া তিনি বলেন জুলাই আন্দোলনের শহিদের বিচার খুব শিঘ্রই করা হবে”।
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ইট ভাটা গুড়িয়ে দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। গতকাল ৯ মার্চ রোববার সকালে গাইবান্ধা জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের নিয়মিত যৌথ অভিযানে গাইবান্ধা পলাশবাড়ি উপজেলার ৪ নং বরিশাল ইউনিয়ানে পশ্চিম গোবিনাথপুর এ অবস্থিত এম এম বি ব্রিকস নামক অবৈধ ইট ভাটা ভেঙ্গে দিয়েছে আভিযানিক দল টি। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলাউদ্দিন ভুইযা এবং পরিবেশ অধিদপ্তরের ইন্সেপেক্টর শের আলীর নেতৃত্বে পরিচালিত অভিযান পরিচালিত হয়েছে । অভিযান পরিচালনার সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট আইনগত ভাবে শক্ত অবস্থানে থাকলেও পরিবেশ অধিদপ্তরের ইন্সেপেক্টর শের আলী কখনও অতিরিক্ত গরম, আবার কখনও স্থানীয়দের দোহাই দিয়ে অভিযান সম্পন্ন…
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনূরা থেকে বিপুল পরিমাণ বাংলা মদ আটক করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর বিশেষ আভিযানে ৯ মার্চ ভোর রাতে বিশেষ কায়দায় গোপন কক্ষে লুকানো অবস্থায় বিপুল পরিমান বোতল জাত, ড্রাম দেশীয় মদ সহ উদ্ধার করলেও আসামীরা পালিয়ে যায়। উল্লেখ্য, বোতল জাত চোলাই মদ বেচাকেনা সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বাসা তল্লাশী করলে ঘরের একটি গোপন কক্ষে থেকে বিপুল পরিমাণ বোতল জাত ও ড্রামে দেশীয় মদ আটক করা হয়। জানা যায় বিভিন্ন জায়গা থেকে মাদক সংগ্রহ করে এই কক্ষে মজুদ করে তা মাদকসেবীদের কাছে বিক্রয় করা হতো। উপরোক্ত…
স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁয় রমজান মাস উপলক্ষে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। ছুটির দিন ব্যতিত প্রতিদিন শহরের ৫টি পয়েন্টে ট্রাকে করে ভ্রাম্যমান ভাবে এসব পণ্য বিক্রি হচ্ছে। তবে দেরিতে পণ্য আসায় ক্রেতাদের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি পোহাতে হচ্ছে। দেরিতে হলেও পণ্য পাওয়ার পর তাদের মাঝে স্বস্থি ফিরেছে। ভ্রাম্যমান ট্রাক সেলে একজন ক্রেতা ৬০ টাকা কেজি দরে ২ কেজি মশুর ডাল, ৬০ টাকা কেজি দরে ১ কেজি ছোলা, ১০০ টাকা লিটারে ২ লিটার তেল এবং ৭০ টাকা কেজি দরে ১ কেজি চিনি। এক প্যাকেজের মূল্য ৪৫০ টাকা। যা বাজার তুলনায় প্রায় ৩৫০ টাকা কম মুল্যে পাওয়া যাচ্ছে। গত ৫…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর ভাষানটেক এলাকায় অভিযান চালিয়ে আজ সকাল ৫ ঘটিকায় ভাষানটেক মজুমদরা মোড় ১ নং বস্তি এলাকা থেকে ১ কেজি পরিমানে গাঁজা ও ২৬০ পিস ইয়াবা সহ মাদক দ্রব্য সেবন করার প্রয়োজনীয় উপকরন সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। পরে তাদেরকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা) ১০ সিগনাল ব্যাটেলিয়ান আর্মি ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। রবিবার (০৯ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছে ১০ সিগনাল ব্যাটেলিয়ান আর্মি ক্যাম্প এর ওয়ারেন্ট অফিসার মো মশিউর রহমান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার মো মশিউর রহমান এর নেতৃত্বে ভাষানটেক থানাধীন মজুমদার মোড় বস্তিতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করেন এসময় মজুমদার মোড় সংলগ্ন ১…
রূপগঞ্জ প্রতিনিধি: সারাদেশে অব্যাহত ধর্ষণের তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে স্থানীয় ছাত্র ও যুব সমাজ। রবিবার সকালে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে প্রতিবাদ মিছিলটি বের করে উপজেলা পরিষদের সামনে এসে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন, “প্রগতি এসোসিয়েশন বাংলাদেশ” এর সাধারণ সম্পাদক সজিব মিয়া, যুগ্ম সম্পাদক জিহাদ হোসেন রিয়াদ, দপ্তর সম্পাদক জুনায়েদ আহাম্মেদ, সদস্য সারোয়ার হোসেন, “নি:শ্বার্থ সমাজকল্যাণ যুব সংঘ”র উপদেষ্টা ও সাংবাদিক শাহেল মাহমুদ, “আলোর কাফেলা”র সভাপতি আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সম্পাদক মিল্লাত হোসেন, একতা ব্লাড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, মানবাধিকার কমিশন রূপগঞ্জ -এর…
নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং সমাজ থেকে এ অপরাধ নির্মূলের লক্ষ্যে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো প্রতিবাদী সমাবেশ। ‘চলো যায় যুদ্ধে, ধর্ষকের বিরুদ্ধে’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থী এবং শিক্ষক একত্রিত হয়ে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হন। সমাবেশে বক্তারা বলেন, নারীদের প্রতি সহিংসতা শুধু ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা নয়, এটি একটি সামাজিক ব্যাধি। ধর্ষণ ও যৌন সহিংসতার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ এবং সমাজে নারীদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ, বিভিন্ন বিভাগের শিক্ষকগণ, শিক্ষার্থীরা তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে…