Author: admin

কেম্যান দ্বীপপুঞ্জ ও পাঁচ দেশে হাসিনার পরিবারের সম্পদের খোঁজ ভোরের বাংলা নিউজ ডেস্ক কেম্যান দ্বীপপুঞ্জসহ ৫টি দেশে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে ৬৩৫ কোটি টাকার খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (১০ মার্চ) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। প্রেস সচিব বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং এবং কেম্যান দ্বীপপুঞ্জে হাসিনার পরিবারের সদস্যদের সম্পদের খোঁজ পাওয়া গেছে। ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি টাকা পাওয়া গেছে। তিনি বলেন, রাজউকের ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৬০ কাঠা প্লট পাওয়া গেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের নামে। এ ছাড়া ৮…

Read More

স্পোর্টস ডেস্ক সুখবর পেলেন তাসকিন আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতে এ প্লাস ক্যাটাগরিতে উন্নীত হলেন তিনি। বিসিবির নির্বাচক প্যানেল তাসকিনকে নতুন কেন্দ্রীয় চুক্তিতে এ প্লাস ক্যাটাগরিতে রেখে ২১ সদস্যের কেন্দ্রীয় চুক্তি চুড়ান্ত করেছে। সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদ মাসিক বেতন পাবেন ১০ লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম। তাদের মাসিক বেতন ৮ লাখ টাকা। অভিজ্ঞ মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, ও নাহিদ রানা জায়গা পেয়েছেন ‘বি’ ক্যাটাগরিতে। তাদের বেতন মসিক ৬…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। “দুর্যোগের পূর্বাভাস প্রস্তু‌তি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষ‌তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতা মুলক কর্মসূচীর পালনের মধ্য দিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ কর্মসূচীর ম‌ধ্যে ছিল জনসচেতনতা মুলক র‌্যালী ,আ‌লোচনা সভা ও ফায়ার সার্ভিস সিভিল ডিপেন্সের অগ্নি মহড়া অনুষ্ঠিত হয়। ১০ মার্চ সোমবার সকা‌লে পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও দু‌র্যোগ ব‌্যবস্থাপনা অ‌ধিদপ্ত‌রের আয়োজনে উপ‌জেলা প‌রিষদ চত্তর থে‌কে এক বর্নাঢ‌্য র‌্যালী বের হ‌য়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে আ‌লোচনা সভায় যোগ দেন। সহকারী ক‌মিশনার ভু‌মি আল ইয়াসা রহমান তাপাদার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের ক্ষমতায় এসেছে ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎকারভিত্তিক একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি সক্রিয় হতে পারেনি। পুলিশের নীতি-নির্ধারক পর্যায়ের কয়েকজন কর্মকর্তা সরকার পতনের পর থেকে এখনও কাজে যোগ দেননি। পুলিশের যথাযথ সক্রিয়তার অভাবে বাংলাদেশের সর্বত্র সব সবধরনের অপরাধ বাড়ছে, গোষ্ঠীবদ্ধ অপরাধও (গ্যাং ক্রাইম) বাড়ছে ব্যাপক হারে। এই মুহূর্তে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহম্মদ ইউনূসের জন্য সবচেয়ে বড়…

Read More

মাসুদুল ইসলাম মাসুদ ফটিকছড়ি প্রতিনিধি উত্তর চট্টলার অন্যতম সুপরিচিত স্বনামধন্য বিদ্যানিকেতন ফটিকছড়ির বার বার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হওয়া ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক ( ৬ মাস মেয়াদের) কমিটি ঘোষণা করা হয়েছে। ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক নিয়োগ কৃত এই এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আবু জাফর মোহাম্মদ আলম। তিনি বর্তমানে বাংলাদেশ জামায়েত শিবির ধর্মপুর ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি পূর্ব ধর্মপুরের এক ঐতিহ্যবাহী পরিবারের সন্তান।এছাড়া তিনি একই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। গতকাল বিদ্যালয়ের অফিস কক্ষে এডহক কমিটির প্রথম সভা ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভার প্রথমে নতুন সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও…

Read More

নোবিপ্রবি প্রতিনিধি পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের মাস। এই মাসে মুমিন মুসলমান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সিয়াম সাধনার মাধ্যমে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ধৈর্য ও সংযমের শিক্ষা দেয়। আর এই শিক্ষা থেকেই প্রতিবছর নোবিপ্রবির নানা সংগঠন ও ক্লাব একত্রিত হয়ে ইফতার আয়োজন করে,যা সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। আজ রোববার (৯ মার্চ ২০২৫) এমনই এক আয়োজন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রেসক্লাব। তাদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব সদস্যদের প্রায় দেড়শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি…

Read More

তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি। ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার চাদঁপুর ইউনিয়ন দক্ষিণ কৃষক লীগের সভাপতি রফিকুল ইসলাম নেতৃত্বে বিএনপির অফিসের ব্যানার ছেঁড়ার প্রতিবাদে তজুমদ্দিনে সংবাদ সম্মেলন করেন উপজেলা যুবদল নেতা গিয়াসউদ্দিন পাঞ্চায়েত। সংবাদ সম্মেলন গিয়াস উদ্দিন পাঞ্চায়েত লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান কিছুদিন আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহম্মদ সাহেবের ছেলে তাহারাত হাফিজ ডিকু সাহেব দক্ষিণ খাসের হাট বাজারে বিএনপির অফিসে এসে খালেদা জিয়া ও তারেক রহমানের সম্বলিত গিয়াস উদ্দিন পাঞ্চায়েতের ব্যানার দেখতে পেয়ে বলেন লালমোহন তজুমদ্দিনে মেজর হাফিজের ছবি সম্বলিত ব্যানার ছাড়া কোন ব্যানার থাকবে না এই বলে গিয়াস উদ্দিন পাঞ্চায়েতের ব্যানারটি তিনি ছিড়ে পেলেন। পরবর্তীতে তারা নতুন…

Read More

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আতলাশপুর এলাকার আব্দুস সামাদ ও তার বাহিনীর সদস্যরা দিন দিন বেপোয়ারা হয়েও উঠেছে। এই বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে গ্রামের প্রায় পনের হাজার মানুষ । সামাদ বাহিনী এলাকার নিরীহদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, জখম ও মিথ্যা মামলাসহ একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে । ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন, আতলাশপুর এলাকার আব্দুস সামাদসহ তার বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে। গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই নিরীহ গ্রামের লোকজনের উপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এলাকা নিজের নিয়ন্ত্রণে নিতে নিরীহদের বাড়িঘরবো ব্যবসা…

Read More

রূপগঞ্জ প্রতিনিধি, নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে প্রবাসীদের গাড়িতে ডাকাতির ঘটনায় দুই পুলিশ সদস্যসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (৮ মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত রূপগঞ্জের পূর্বাচল ও রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্ট এলাকায় অভিযান চালিয়ে দুই পুলিশ সদস্য, নৌবাহিনীর একজনসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় লুট হওয়া বিভিন্ন মালামাল। গ্রেফতাররা হলেন- বরখাস্তকৃত পুলিশ কনস্টেবল কাজল ইসলাম, চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল রুবেল, বরখাস্তকৃত নৌবাহিনী সদস্য রিয়াজুল জান্নাত। বাকি দুজন হলেন- সিয়াদাত রাজ ও রহমত আলী। এদিকে, গত বৃহস্পতিবার ভোরে তারা একসঙ্গে মালামাল নিয়ে ৪ জন দেশে ফেরেন। বিমানবন্দর থেকে গাড়িতে করে নিউমার্কেটের উদ্দেশে রওনা হন। নিউমার্কেট…

Read More

দিনাজপুর জেলা প্রতিনিধি ৯ মার্চ রবিবার দুপুর ২ টায় উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের মধুহাড়ি নামক স্থানের “আর এ ” ইটভাটার পরিবেশ অধিদপ্তরের কোন অনুমতি না থাকায় মহামান্য হাইকোর্টের আদেশের আলোকে উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) রুনাল্ট চাকমা ও পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মলিন মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ভেকু দিয়ে ভাটার চুলা ভেঙ্গে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মাধ্যমে পানি দিয়ে ভাটা নিভিয়ে দেয়া হয়। ইটভাটার মালিক সেনাবাহিনীর সদস্য তপন রায় বলেন, ইটভাটার লাইসেন্স রয়েছে। শুধু পরিবেশ অধিদপ্তরের সনদটি নবায়ন না করায় প্রশাসন ভাটাটি ভেঙ্গে দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় রাজনৈতিক নেতা জানান, আওয়ামীলীগ নেতাদের অবৈধ ভাটাগুলি না ভেঙ্গে, লাইসেন্স আছে…

Read More