
স্পোর্টস ডেস্ক
সুখবর পেলেন তাসকিন আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতে এ প্লাস ক্যাটাগরিতে উন্নীত হলেন তিনি। বিসিবির নির্বাচক প্যানেল তাসকিনকে নতুন কেন্দ্রীয় চুক্তিতে এ প্লাস ক্যাটাগরিতে রেখে ২১ সদস্যের কেন্দ্রীয় চুক্তি চুড়ান্ত করেছে।
সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদ মাসিক বেতন পাবেন ১০ লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম। তাদের মাসিক বেতন ৮ লাখ টাকা।
অভিজ্ঞ মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, ও নাহিদ রানা জায়গা পেয়েছেন ‘বি’ ক্যাটাগরিতে। তাদের বেতন মসিক ৬ লাখ টাকা।
সি’ ক্যাটাগরিতে আছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী। তাদের বেতন মাসিক ৪ লাখ টাকা।
‘ডি’ ক্যাটারতিতে আছেন নাসুম আহমেদ ও খালেদ আহমেদ। তারা পাবেন প্রতি মাসে ২ লাখ টাকা করে।