Author: admin

স্পোর্টস ডেক্স বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য সৈনিক মাহমুদউল্লাহ রিয়াদ এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনা করছেন। দীর্ঘ ক্যারিয়ারের শেষটা মাঠ থেকেই করতে চান এই অভিজ্ঞ ব্যাটসম্যান। বিসিবিও চায় তার অবসরকে স্মরণীয় করে রাখতে। মুশফিকুর রহিমের মতো হুট করে অবসরের ঘোষণা নয়, বরং পরিকল্পিতভাবে বিদায়ের পথ খুঁজছেন মাহমুদউল্লাহ। বৃহস্পতিবার বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনায় উঠে এসেছে তার অবসরের বিভিন্ন দিক। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, তিনি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এখন প্রশ্ন একটাই— কোন ম্যাচকে বিদায়ের মঞ্চ বানাবেন মাহমুদউল্লাহ? জাতীয় দলের সঙ্গে মাহমুদউল্লাহর সম্পর্ক ছিন্ন হবে ওয়ানডে থেকে বিদায় নিলে। ইতোমধ্যে টেস্ট…

Read More

বাসাইল প্রতিনিধি “অধিকার,সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: আকলিমা বেগমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কণিকা মল্লীক,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সিরাজ মিয়া, উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান,উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি প্রমুখ।

Read More

রাজশাহী প্রতিনিধি রাজশাহীতে যুবলীগ নেতাকে গ্রেফতার করার জেরে বিএনপি’র দু-গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ, অগ্নিসংযোগ, ভাংচুর, বোমা বিস্ফোরকসহ সাংবাদিকের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। সন্ধ্যায় শুরু হওয়া সংঘর্ষ চলে টানা ৫ ঘন্টা, অর্থাৎ রাত ১১ টা পর্যন্ত চলে। গতকাল শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় রাজশাহী নগরীর দরিখড়বোনা রেলগেট সংলগ্ন এলাকায় এ সংঘর্ষ বাঁধে। বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। আহতরা হলেন, নগর পুলিশের বিশেষ শাখার (সিটিরসবি) ওয়াচার সদস্য তোফাজ্জল হোসেন, দড়িখড়বোনা এলাকার রাজশাহী মহানগর মহিলা দলের সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক লাভলী খাতুন, তাঁর আড়াই বছর বয়সী শিশুকন্যা লামিয়া, পথচারী রেলওয়ের কর্মচারী মো. রনি ও নাম না জানা অজ্ঞাত এক পথচারী। তারা সবাই রাজশাহী মেডিকেল…

Read More

রূপগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) রাত আড়াইটার সময় উপজেলার রুপসী সিটিমিলের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে । এসময় তাদের সাথে থাকা (ঢাকা মেট্রো- গ -৩৩-৮৬৮১) একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- উপজেলার কাঞ্চন পৌরসভার তারৈল এলাকার আবু সাঈদের ছেলে কাউছার মিয়া (২৭) সাজ্জাদ আলীর ছেলে কাজী ফয়সাল (৩১), মুল্লুকচান মিয়ার ছেলে শরীফ মিয়া (৩৮) রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, শনিবার ভোররাত সাড়ে ৩ টারদিকে উপজেলার রূপসী বাসষ্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৪ কেজি গাজাসহ মাদক কারবারি কাউসার মিয়া,…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ টি এম রাশেদুজ্জামান রোকন কে গ্রেপ্তার করেছেন পুলিশ।গতকাল বৃহস্পতিবার রাতে গাইবান্ধা শহরের হকার্স মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সমিতির হাট এলাকার বাসিন্দা। দেড় দশকেরও বেশি সময় ধরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদুজ্জামান রোকন প্রথম দিকে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও নব্বইয়ের দশকের শেষের দিকে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে তিনি গাইবান্ধা-৫ আসনের সাবেক সাংসদ ও প্রয়াত…

Read More

বড়াইগ্রাম(নাটোর) প্রতিনিধি:”অধিকার, সমতা, ক্ষমতায়ন- নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্য কে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৮ মার্চ ) সকালে বড়াইগ্রাম উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থা বড়াইগ্রাম এর উদ্যোগে আয়োজিত র‍্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস। উক্ত অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ডালিয়া পারভিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, উপজেলা পেশাজীবী নারী সদস্য বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মোছাঃ মাহফুজা পারভীন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন…

Read More

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার লারমা স্কয়ার বাজারে আবার ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনি বার (৮ মার্চ) ভোর রাত আনুমানিক ২.৪০ এর দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর দীঘিনালা জোন, পুলিশ ও স্থানীয়দের সার্বিক প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে সাড়ে ৩ টা দিকে । এ ঘটনায় মুদি দোকান, কাপড়ের দোকান, কুলিং কর্নার, ফার্মেসি, টেলিকমের দোকানসহ আনুমানিক ১০টি দেকানের ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও ইলেকট্রনিক শট সার্কিট থেকে সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। ফায়ার সার্ভিস…

Read More

উজিরপুর বরিশাল প্রতিবেদক : বরিশালের উজিরপুরের শিকারপুর বন্দরের দাবীকৃত চাঁদা না পেয়ে প্রয়াত এক মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারের ব্যাবসা প্রতিষ্ঠানে বিএনপির অফিসের ব্যানার টাঙিয়ে দখল করে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ জালিস মাহমুদ মৃধা ও রুহুল কুদ্দুস হাওলাদারের বিরুদ্ধে। ইউনিয়ন বিএনপি’র ও অঙ্গসংগঠনের সাইনবোর্ড লাগানোর বিষয়টি কেন্দ্রীয় বিএনপি নেতাদেরকে জানানো হলেও কোন প্রতিকার পাইনি এই সাংবাদিক পরিবারটি। উল্টো দখলদারদের অব্যাহত হুমকির মুখে দিশেহারা হয়ে পরেছে এ পরিবারটি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও বিএনপি করার অভিযোগ তুলে ওই ব্যাবসা প্রতিষ্ঠানটি আওয়ামী লীগের অফিসের সাইনবোর্ড টাঙ্গিয়ে দখলে নিয়েছিলো উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মিরা। এ বিষয়ে প্রয়াত মুক্তিযোদ্ধা ডা.…

Read More

আন্তর্জাতিক ডেস্ক রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য একটি শান্তি চুক্তির খসড়া প্রস্তুতের কাজ শুরু করতে চায় ওয়াশিংটন। সম্ভাব্য সেই খসড়া নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিরা। আগামী সপ্তাহে সৌদিতে হবে এ বৈঠক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মাইক ওয়াল্টজ গতকাল শুক্রবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে আয়োজিত সেই ব্রিফিংয়ে মাইক ওয়াল্টজ বলেন, “রাশিয়ার সঙ্গে একটি শান্তিচুক্তির খসড়া প্রস্তুতের জন্য আমরা ইউক্রেনের সরকারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছি। আগামী সপ্তাহে সৌদিতে হবে সেই বৈঠক। যুক্তরাষ্ট্রের সরকারের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং আমি সেখানে উপস্থিত থাকব।” “আপনারা সবাই…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক রমজান ও ঈদ উপলক্ষ্যে ঢাকা মহানগরীর মার্কেট ও শপিংমলগুলো অনেক রাত পর্যন্ত খোলা থাকে। এসব স্থানে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে অক্সিলিয়ারি পুলিশ ফোর্স নিয়োগ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (৮ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, আবাসিক এলাকা, বিভিন্ন মার্কেট ও শপিংমলে নিয়োজিত বেসরকারি নিরাপত্তা কর্মীরা অক্সিলিয়ারি পুলিশ ফোর্স হিসেবে কাজ করবেন। তাদের গ্রেপ্তারের ক্ষমতাও থাকবে। ঢাকা মেট্রোপলিটন আইন অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার বলেন, আজ ৭ রমজান চলছে। সন্ধ্যা হলে ঢাকাবাসী মুসল্লিরা মসজিদে যান। দেড় থেকে দুই ঘণ্টা…

Read More