- সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য শিফাতের জন্মদিন উদযাপিত
- নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ
- কালভার্ট আছে, সড়ক নেই: ডিমলায় দুই ইউনিয়নের হাজারো মানুষের চলাচলে ভোগান্তি
- দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী
- ১০২ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, উৎসবের রঙে সাজছে কেশবপুর
- গোলাপি ও সাদা পদ্মফুলের সমাহারে কোটালীপাড়ার মুসুরিয়া বিল
- উজিরপুরের গুঠিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
- অনিয়ম জালিয়াতি অর্থ আত্মসাৎ কমিশন বাণিজ্যের অভিযোগে বহাল গণপূর্ত প্রকৌশলী আন্দালিব
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: পাথর ও মেশিন জব্দ, ট্রাক আটক
Author: admin
ঝালকাঠি প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের ঝালকাঠি জেলা কমিটির সাবেক সদস্য সচিব ক্বারী মো. নেয়ামত উল্লাহ্ ৫ আগষ্টের পর নিজের খোলস পাল্টে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত ১০১ সদস্যের ঝালকাঠি জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব মাওঃ কাজী মো. সেলিম রেজা ও সদস্য সচিব এ্যাড. কাজী মাওঃ মো. আবুল হোসেন এর সাক্ষরিতে ঝালকাঠি জেলা ওলামা দলের ১০১ সদস্যের কমিটি অনুমোদন করা হয়। জানা গেছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় আওয়ামী ওলামা লীগের ঝালকাঠি জেলা কমিটির সদস্য সচিব হয় ক্বারী মো. নেয়ামত উল্লাহ্। এরপর তিনি…
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে নাকের পলিপাস অপারেশন করাতে গিয়ে উৎস ভট্টাচার্য নামের (১৭) এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে । উৎস উপজেলার ছোট রায় গ্রামের উজ্জল ভট্টাচার্যের ছেলে ও সরকারি মাহতাব উদ্দিন কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর ছাত্র । জানা যায় , কলেজ ছাত্র উৎসের নাকের পলিপাস অপারেশন করার জন্য তার পরিবার বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) শহরের ফাতেমা ডায়াগনষ্টিক হাসপাতালে ভর্তি করায় । পরে ডাঃ রাজিবুল ইসলাম শুক্রবার ভোর ৪ টার দিকে উৎসের নাকের পলিপাস অপারেশন করেন । অপারেশনের পর সকাল ১০ দিকে উৎসের অবস্থার অবনতি হলে যশোর নেওয়ার পথে সে মারা যায় । এ ব্যাপারে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানীর কলাবাগানে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৪ নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। তাদেরকে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ বিভিন্ন পদের ১৪ জনকে আটক করা হয়েছে। অভিযুক্তরা রাজধানীর রাসেল স্কয়ারে শেখ কবির নামের এক ব্যক্তির ব্যবসায়িক অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। এ সময় তারা কিছু টাকা-পয়সা ও চারটি কম্পিউটার নিয়ে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এত টাকা কোথা থেকে আসে, এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। শুক্রবার (০৭ মার্চ) বিকেল ৩টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, আমারা গণমাধ্যমে ছাত্রশিবিরের সেক্রেটারিকে বলতে শুনেছি তারা প্রতিদিন গণ-ইফতার কর্মসূচিতে ৩ লাখ টাকা ব্যয় করছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, তারা এত টাকা কীভাবে উপার্জন করছেন। তাদের আয়ের উৎস কী? একটি সাধারণ ছাত্র সংগঠন মাসে ৯০ লাখ টাকা কোথায় পাচ্ছে এই আমরা গণমাধ্যমের মাধ্যমে শিবিরের কাছে জানতে চাই। এ সময় ছাত্রদল সভাপতি রাকিব বলেন, ঘটনাস্থলে ছাত্রদলের কোনো সাংগঠনিক কার্যক্রম…
ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল বের করে তারা। শুক্রবার (০৭ মার্চ) জুমার নামাজের পর পল্টন ও বিজয়নগর এলাকায় এ মিছিল বের করে নিষিদ্ধ সংগঠনটি। জুমার নামাজের পরপরই পল্টন এলাকা থেকে মিছিলটি শুরু হয়। বিজয়নগরের দিকে মিছিলটি অগ্রসর হলে পুলিশের বাধার সম্মুখীন হয়। এর আগে প্রায় ১৫ মিনিট এই সংগঠনের নেতাকর্মীরা মিছিল করে। এরপর পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। কিছুটা ছত্রভঙ্গ হয়ে দিগ্বিদিক ছুটতে থাকে হিজবুত তাহরীরের কর্মীরা। এরপর তারা আবার একত্র হয়ে মিছিল…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক একটি আন্তর্জাতিক মিডিয়ায় নিজের দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, এভাবে বলিনি। বলেছি, পুলিশ যে নাজুক অবস্থায় আছে সেই অবস্থায় থেকে নির্বাচন সম্ভব না। আমরা নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছি। আজ (শুক্রবার) বিকেলে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, রয়টার্সের ইন্টারভিউতে কিছু মিস কোড হয়েছে। আমি বলেছিলাম যে, আমাদের আর্থিক বিষয়ে সমাজের যে সচ্ছল মানুষ বা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা মূলত আমাদের সহযোগিতা করে। আমরা একটা ক্রাউড ফান্ডিংয়ের দিকে যাচ্ছি। অনলাইন এবং অফলাইন কেন্দ্রিক। ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে কার্যালয় স্থাপনসহ ইলেকশন…
দিল্লির সংবাদ সম্মেলনে বাংলাদেশের ‘সমস্যা’ সমাধান নিয়ে আলোচনা আন্তর্জাতিক ডেস্ক বাংলাদেশের সঙ্গে সব অমীমাংসিত বিষয়ে সমাধানের জন্য গণতন্ত্রের ওপর জোর দিয়েছে ভারত। এ জন্য নয়াদিল্লি ‘সমন্বিত ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের কথা জানিয়েছে। শুক্রবার (৭ মার্চ) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, ভারত একটি ‘স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল’ বাংলাদেশের পক্ষে। যেখানে সব অমীমাংসিত বিষয় গণতান্ত্রিক উপায়ে এবং ‘সমন্বিত ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের মাধ্যমে সমাধান করা হবে। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জয়সওয়ার তার বক্তব্যে বলেন, যারা গুরুতর অপরাধের দায়ে দণ্ডিত ছিল, তাদের মুক্তির মাধ্যমে পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। বর্তমানে বাংলাদেশ ও…
পিরোজপুর প্রতিনিধি : জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন আমরা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী আমরা এ দেশে যারা বাস করি আমাদের পালানোর কোন জায়গা নাই। আমরা কখনো জেল খেটেছি কখনো ঘর ছাড়া হয়েছি কখনো দেশের এক প্রাপ্ত থেকে অন্য প্রান্তে ঘুরে এলেও কখনো দেশ ছেড়ে পালাইনি। আমরা ঘর ছাড়া হয়েছি কিন্ত কখনো দেশ ছাড়া হইনি। দেশের বাহিরে আমাদের থাকার কোন জায়গা নেই। আমরা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী আমাদের শত্রু বেশি। কারন আমরাই একমাত্র দল আমাদের বাহিরে কোন প্রভু নাই। আমাদের বাহিরে বন্ধু আছে…
এ এ এইচ সিয়াম, প্রতিনিধি নজরুল বিশ্ববিদ্যালয়ঃ বিশ্ববিদ্যালয়ের আশপাশের পাশে স্যার ঝোপঝার জলাবদ্ধতা ও অপরিচ্ছন্নতার কারণে মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। এতে প্রতিদিনের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের। মশার কামড়ে অসুস্থ হওয়ার আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা।ক্যাম্পাসের প্রায় সব জায়গাতেই মশার উপদ্রব লক্ষনীয়। আবাসিক হলের কক্ষগুলোতে সার্বক্ষণিক মশারি টাঙিয়ে রাখতে হয়। গোসলে ঢুকলেও রক্ষা মেলে না মশার কামড় থেকে। টয়লেটে যেতে হলে সঙ্গে নিতে হয় মশার কয়েল। পরিবহন চত্বর ও টুকিটাকি চত্বরের মতো আড্ডা পয়েন্টগুলোতে মশার কামড়ে দিনের বেলায়ও স্থির হয়ে বসে থাকা যায় না। এছাড়া একাডেমিক ভবনের শ্রেণিকক্ষে বসাও দায় হয়ে পড়েছে। সরেজমিন ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল,…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত সুবিধার্থে বাসের আসনের টিকিট অগ্রিম বিক্রি শুরু হবে আগামী ১৪ মার্চ। ২৫ মার্চ থেকে ঈদের আগে মোট ৭ দিনের টিকিট বিক্রি করা হবে। বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ঈদ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত হয়। এ বিষয়ে অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, আগামী ১৪ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা। এদিন একযোগ অনলাইনে এবং কাউন্টার থেকে বাসের টিকিট পাবেন যাত্রীরা। তবে অনেক পরিবহণ এবার পুরোপুরি টিকিট অনলাইনে দিবে। ফলে দুই জায়গায় টিকিট পাবেন যাত্রীরা। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তিনি জানান, বিআরটিএর…